for Add

টি-টোয়েন্টি সিরিজেও ইতিহাস গড়তে চায় বাংলাদেশ

চলতি বছর টি-টোয়েন্টি ফরম্যাটের সিরিজে অপরাজিত থাকার লক্ষ্য নিয়ে আগামী বুধবার থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু করবে বাংলাদেশ।

এ বছর এখন পর্যন্ত তিনটি সিরিজ অংশ নিয়ে সবগুলোতেই জিতেছে বাংলাদেশ। দলের এমন পারফরম্যান্সে এ ফরম্যাটে বাংলাদেশের উন্নতির চিত্র পাওয়া যায়। অথচ এক সময় এই ফরম্যাটে সবচেয়ে দুর্বল হিসেবে বিবেচিত ছিল টাইগাররা।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর এ বছরের মার্চে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শক্তিশালী ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে এবং আফগানিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের স্বাদ পায় টাইগাররা। বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বেশি রোমাঞ্চিত বাংলাাদেশ। কারণ এই ফরম্যাটে আফগানদের বিপক্ষে সবসময়ই জিততে চায় টাইগাররা।

ঘরের মাঠেই তিনটি সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবার নিউজিল্যান্ডের কন্ডিশনে খেলতে হবে টাইগারদের। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ দ্রুত এগিয়ে আসায় নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। কারণ এই সিরিজের পারফরম্যান্সেই টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রকৃত অগ্রগতি ফুটে উঠবে।

এখন পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। সবকটিতেই হেরেছে টাইগাররা। তবে নিউজিল্যান্ডের মাটিতে ইতোমধ্যে টেস্ট ও ওয়ানডেতে হারের বৃত্ত ভাঙ্গতে সক্ষম হওয়ায় এবার টি-টোয়েন্টিতে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ। কারণ ইতোমধ্যে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট এবং ওয়ানডেতে হারের বৃত্ত ভেঙ্গেছে টাইগাররা।বাসস

গত বছর নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। ধারণা করা হয়েছিল ওয়ানডে ফরম্যাটে হারের বৃত্ত ভাঙ্গতে পারবে না টাইগাররা। কিন্তু এবার সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে বড় ব্যবধাানে হারিয়ে দেয় বাংলাদেশ। ঐ ম্যাচে মাত্র ৯৮ রানে অলআউট হয় ব্লাক ক্যাপসরা। বাংলাদেশের কাছে হেরে যাওয়ায় ঘরের মাঠে ওয়ানডেতে টানা ১৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডের সমাপ্তি ঘটে নিউজিল্যান্ডের।

ঐতিহাসিক ওয়ানডে ম্যাচ জয়ের পর টি-টোয়েন্টিতে হারের বৃত্ত ভাঙ্গতে আত্মবিশ্বাসী বাংলাদেশ।

বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের পারফরম্যান্সে আমরা খুশি। এই সিরিজে ভাল খেলছে তারা।’ তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা নিউজিল্যান্ডে হারের বৃত্ত ভাঙ্গার চেষ্টা করছিলাম। গত বছর সেখানে আমরা একটি টেস্ট জিতেছি এবং এখন আমরা ওয়ানডে ম্যাচ জিতেছি। আশা করি, এই জয় টি-টোয়েন্টি সিরিজে ভাল করার জন্য খেলোয়াড়দের আত্মবিশ্বাস করবে।’

টি-টোয়েন্টি সিরিজের সূচি বাংলাদেশ সময়

২৭ ডিসেম্বর: প্রথম টি-টোয়েন্টি, নেপিয়ার, দুপুর ১২টা ১০ মিনিট

২৯ ডিসেম্বর: দ্বিতীয় টি-টেয়েন্টি, মাউন্ট মাউঙ্গানুই, দুপুর ১২টা ১০ মিনিট

৩১ ডিসেম্বর: তৃতীয় টি-টোয়েন্টি, মাউন্ট মাউঙ্গানুই, সকাল ৬টা

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add