for Add

দক্ষিণ আফ্রিকায় সিরিজ হেরেছে বাংলাদেশ নারী দল

প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। গতরাতে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা নারী দলের কাছে ২১৬ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ওয়ানডেতে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় হার। আগেরটি ছিল ২০১৮ সালে কিম্বার্লিতে দক্ষিণ আফ্রিকার কাছে ১৫৪ রানের। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতলো দক্ষিণ আফ্রিকা।

সিরিজের প্রথম ওয়ানডে ১১৯ রানে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ ৮ উইকেটে জিতে সিরিজে সমতা আনে দক্ষিণ আফ্রিকা। ১-১ সমতা নিয়ে বেনোনিতে সিরিজ নির্ধারনী ম্যাচে টস হেরে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ।

ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকাকে ২৫৩ বলে ২৪৩ রানের সূচনা এনে দেন দুই ওপেনার অধিনায়ক লরা উলভার্ট ও তাজমিন ব্রিটস। ওয়ানডেতে যেকোন উইকেট জুটিতে সর্বোচ্চ রান দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের। বাংলাদেশের বিপক্ষেও যেকোন উইকেটে এটি সর্বোচ্চ রানের রেকর্ড।

৪৩তম ওভারের প্রথম বলে দক্ষিণ আফ্রিকার রেকর্ড জুটি ভাঙ্গেন পেসার মারুফা আকতার। ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির স্বাদ নেওয়া উলভার্টকে ১২৬ রানে আউট করেন মারুফা। আউট হওয়ার আগে ১৩৪ বল খেলে ১৩টি চার ও ১টি ছক্কার ইনিংস খেলেন উলভার্ট।

পরের ওভারে ব্রিটসকে শিকার করেন আরেক পেসার রিতু মনি। প্রথম সেঞ্চুরির ইনিংসে ৮টি চার ও ২টি ছক্কায় ১২৪ বলে ১১৮ রান করেন ব্রিটস।

দলীয় ২৫১ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর শেষদিকে আগ্রাসী ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে ৩১৬ রানের বড় সংগ্রহ এনে দেন অ্যানেকে বোশ ও সুনে লুস। বোশ ১৯ বলে অপরাজিত ২৮ ও লুস ১৭ বলে ৩৪ রান করেন। বাংলাদেশের রাবেয়া খান ২টি, মারুফা ও রিতু ১টি করে উইকেট নেন।

৩১৭ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে দলীয় ২৮ রানেই ৪ উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। প্রথম চার ব্যাটারের কেউই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।

শুরুর ধাক্কা মিডল অর্ডার ব্যাটাররা সামলে উঠতে না পারলে ৩১ দশমিক ১ ওভারে ১০০ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন রিতু। এছাড়া ফাহিমা খাতুন ১৫ ও নাহিদা আকতার ১১ রান করেন।

দক্ষিণ আফ্রিকার ন্যাডাইন ডি ক্লার্ক ও আয়াবঙ্গা খাকা ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন ব্রিটস।

ওয়ানডের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী দল। বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add