for Add

ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতলো ম্যান সিটি

ব্রাজিলিয়ান জায়ান্ট ফ্লুমিনেন্সকে ৪-০ গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপা জয় করেছে ম্যানচেস্টার সিটি। এর মাধ্যমে ২০১২ সালের পর থেকে এ প্রতিযোগিতায় ইউরোপীয়ন ক্লাবগুলোর আধিপত্য টিকে থাকলো।

জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি মাঠে প্রথম মিনিটেই জুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে যাবার পর থেকে সিটিকে নিয়ে পুরো ম্যাচে আর কোন শঙ্কা তৈরী হয়নি। নিনোর প্রথমার্ধের আত্মঘাতি গোলে ব্রাজিলিয়ানদের অঘটনের স্বপ্ন শেষ হয়ে যায়। শেষ ১০ মিনিটে ফিল ফোডেন ও আলভারেজ আরো দুই গোল করলে সিটির বড় জয় নিশ্চিত হয়।

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ এবং এফএ কাপ জয়ের মাধ্যমে প্রথমবারের মতো ট্রেবল জয়ী সিটি আগস্টে প্রথমবারের মতো উয়েফা সুপার কাপও ঘরে তুলেছিল। এর মাধ্যমে সিটি বস পেপ গার্দিওলা এক অনন্য রেকর্ডও গড়েছেন। প্রথম কোচ হিসেবে তিনটি ভিন্ন ক্লাবের হয়ে চারবার ক্লাব বিশ্বকাপের শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করেছেন গার্দিওলা। এর আগে বার্সেলোনার হয়ে দুইবার ও বায়ার্ন মিউনিখের হয়ে একবার এই শিরোপা জয় করেছিলেন গার্দিওলা।

সিটি প্রিমিয়ার লিগে ফর্মহীনতা নিয়ে সৌদি আরবে উড়ে যাবার কারণে ফ্লুমিনেন্সের সামনে কিছুটা আশা ছিল। কিন্তু ইউরোপীয়ান এলিট ক্লাবগুলো বিশ্বের অন্যান্য দলগুলোর তুলনায় যে বেশ খানিকটা এগিয়ে তা আরো একবার এই ফাইনালের মাধ্যমে প্রমাণিত হলো। এ নিয়ে ক্লাব বিশ্বকাপে টানা ২২টি ম্যাচে জয়ী হলো ইউরোপীয়ান ক্লাব।

এর আগে ফাইনালে পথে জাপানের উরাওয়া রেডসকে সেমিফাইনালে ৩-০ গোলে পরাজিত করেছিল সিটিজেনরা। ওই ম্যাচে ৪৫ মিনিট পর প্রথম গোলের দেখা পেলেও এবার এগিয়ে যেতে লেগেছে মাত্র ৪৫ সেকেন্ড। ক্লাব বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে দ্রুততম সময়ে গোলের রেকর্ড গড়েছেন আলভারেজ। নাথান অ্যাকের শট পোস্টে লেগে ফেরত এলে আলভারেজ জালে জড়িয়ে সিটিকে এগিয়ে দেন। মাত্র ২৩ বছর বয়সে আলভারেজ আন্তর্জাতিক পর্যায়ে ক্লাব বিশ্বকাপ ও কোপা আমেরিকা জেতার কৃতিত্ব দেখালেন। রিভার প্লেটের হয়ে কোপা লিবারেটডর্স জয় করেছেন। সিটির ক্যারিয়ারে জিতেছেন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ ও উয়েফা সুপার কাপ।

২৭মিনিটে রড্রির পাসে ব্রাজিলিয়ান রক্ষণভাগ উন্মুক্ত হয়ে গেলে ফোডেনের ক্রসে অধিনায়ক নিনোর আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়। জন আরিয়াসের হেড দুর্দান্ত ভাবে রুখে দিয়ে বিরতির আগে সিটিকে রক্ষা করেছেন এডারসন। কিন্তু তার বিপরীত গোলরক্ষক ফ্যাবিওকে বেশ ব্যস্ত সময় পার করতে হয়েছে। ৩৭ বছর বয়সী এই গোলরক্ষকের কারণে ফ্লুমিনেন্সের পরাজয়ের ব্যবধান বাড়েনি। বিরতির আগে ফ্যাবিও দুইবার জ্যাক গ্রীলিশের শট রুখে দিয়েছেন। দ্বিতীয়ার্ধের শুরুতে ফোডেনকে হতাশ করেছেন।

ম্যাচ শেষ হওয়ার ২০ মিনিট আগে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন রড্রি। এবারের মৌসুমে স্প্যানিশ এই মিডফিল্ডার অনুপস্থিত থাকা তিনটি প্রিমিয়ার লিগ ম্যাচেই সিটিজেনরা পরাজিত হয়েছে। ২৭ ডিসেম্বর এভারটন সফরে যাবে সিটি, যে ম্যাচে রড্রির খেলার নিয়ে শঙ্কা রয়েছে।

৭২ মিনিটে আলভারেজের ক্রসে ফোডেন দলের হয়ে তৃতীয় গোলটি করেন। ম্যাচ শেষের দুই মিনিট আগে আলভারেজের দ্বিতীয় গোলে সিটির বড় জয় নিশ্চিত হয়। ইনজুরিতে থাকা আর্লিং হালান্ডের অনুপস্থিতিতে আক্রমনের ভাগের নেতৃত্বে থাকা আলভারেজ এ নিয়ে মৌসুমে ১০ম গোল করলেন।বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add