for Add

যুব এশিয়া কাপের শিরোপা জিতলো বাংলাদেশ

ওপেনার আশিকুর রহমান শিবলির সেঞ্চুরিতে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের শিরোপা জিতেছে বাংলাদেশ।

আজ রোববার টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ ১৯৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। ১৪৯ বলে ১২৯ রানের নান্দনিক ইনিংস খেলেন শিবলি। পুরো আসরে দারুণ ছন্দে থাকা ডানহাতি এ ব্যাটার ৫ ম্যাচে ২টি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরিতে টুর্নামেন্টে সর্বোচ্চ ৩৭৮ রান করেছেন।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। পঞ্চম ওভারে ওপেনার জিশান আলম ৭ রানে আউট হন।

এরপর দ্বিতীয় উইকেটে আরব আমিরাতের বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলেন শিবলি ও রিজওয়ান। ১৫৪ বলে ১২৫ রানের জুটি গড়েন তারা। এরমধ্যে ৪টি চার ও ১টি ছক্কায় ৭১ বলে ৬০ রান করে দ্বিতীয় ব্যাটার হিসেবে আউট হন রিজওয়ান।

দলীয় ১৩৯ রনে রিজওয়ান ফেরার পর ক্রিজে আসেন আরিফুল ইসলাম। আরব আমিরাতের বোলারদের উপর চড়াও হন তিনি। ৬টি চারে ৪০ বলে ৫০ রান তুলে থামেন আরিফুল।

রিজওয়ান ও আরিফুলের সাথে দুর্দান্ত জুটি গড়ার পর এবারের আসরের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান শিবলি। ১২৯ বল খেলে ৪২তম ওভারে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

ইনিংসের শেষ ওভারে আউটের আগে ১৪৯ বলের ইনিংসে ১২টি চার ও ১টি ছক্কায় ১২৯ রানের দারুণ একটি ইনিংস খেলেন শিবলি।

শেষদিকে অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি ১১ বলে ২১ রানের ইনিংস খেলেন। এতে ৫০ ওভারে ৮ উইকেটে ২৮২ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। আরব আমিরাতের আয়মান আহমেদ ৪টি উইকেট নেন।

২৮৩ রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশের তিন পেসার মারুফ মৃধা, রোহানাত দৌলা বর্ষন ও ইকবাল হোসেন ইমনের তোপের মুখে পড়ে ৬১ রানে ৭ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে আরব আমিরাত।

শেষ পর্যন্ত ২৪ দশমিক ৫ ওভারে ৮৭ রানে অলআউট হয় আরব আমিরাত। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন ধ্রুব পারাশার।

বল হাতে বাংলাদেশের মারুফ ২৯ রানে ও বর্ষন ২৬ রানে ৩টি করে উইকেট নেন। এছাড়া ইমন ও স্পিনার শেখ পারভেজ জীবন ২টি করে উইকেট শিকার করেন।

২০১৯ সালে প্রথমবারের মতো ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। ফাইনালে ভারতের কাছে ৫ রানে হেরে গিয়েছিল বাংলাদেশের যুবারা। এবার সেমিফাইনালে ভারতকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। এছাড়া গ্রুপ পর্বে শ্রীলংকা, আরব আমিরাত ও জাপানকে হারিয়েছিল শিবলি-মারুফরা।বাসস।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add