for Add

নতুন বছরে লড়াইয়ে নামছেন মেসি-রোনালদো

ফের কঠিন লড়াইয়ে লিওনেল মেসির মুখোমুখি হচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রায় একমাসের টানাপোড়নের পর অবশেষে মাঠে নামতে সম্মত হয়েছেন বর্তমান ফুটবলবিশ্বের দুই সুপারস্টার। সবকিছু ঠিক থাকলে আগামী ১ ফেব্রুয়ারি মেসির বিপক্ষে মাঠে নামবেন রোনালদো। সৌদি আরবের রাজধানী রিয়াদের কিংডম অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ১২টায় ম্যাচটি শুরু হবে।সূত্র: জাগোনিউজ২৪.কম

গতকাল সোমবার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামি বিষয়টি নিশ্চিত করেছেন। ক্লাবটি জানিয়েছে, সৌদি আরবের রিয়াদ সিজন কাপে অংশ নেবে ইন্টার মায়ামি। সেখানেই মুখোমুখি হবে মেসির দল ইন্টার মায়ামি ও রোনালদো দল আল নাসর।

এর আগে গত ২১ নভেম্বর বিষয়টি জানিয়েছিল সৌদি আরবের ফুটবল কর্মকর্তারা। তখন ইন্টার মায়ামি বিষয়টি অস্বীকার করে বলেছিল, এই ধরনের প্রতিবেদন সম্পূর্ণ ভিত্তিহীন।

অবশেষে যুক্তরাষ্ট্রের ক্লাব মায়ামি নিশ্চিত করেছে, আগামী ২৯ জানুয়ারি তারা সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের বিপক্ষে খেলবে এবং ১ ফেব্রুয়ারি রোনালদোর ক্লাব আল নাসরের বিপক্ষে ম্যাচ খেলবে।

একই ভেন্যুতে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের আল হিলালের বিপক্ষে খেলবে মেসির দল। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচটি। চোটের কারণে ওই ম্যাচে খেলতে পারবেন না নেইমার।

মায়ামির ক্রীড়া পরিচালক ক্রিস হেন্ডারসন বলেন, ‘এই ম্যাচগুলি আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে কাজ করবে। যা আমাদের নতুন মৌসুমে আসার সাথে সাথে উপকৃত করবে। আল-হিলাল এবং আল নাসরের মতো মানের দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ পেয়ে আমরা আমাদের দলের জন্য রোমাঞ্চিত।’

জাতীয় দল এবং ক্লাব সব মিলিয়ে মোট ৩৫ বার মেসি-রোনালদো দৈরথ দেখেছিল ফুটবলপ্রেমীরা। এর মধ্যে ১৬ বার জিতেছে মেসির দল। অপরদিকে ১০টিতে জিতেছে রোনালদোর দল। আর বাকি ৯টি ম্যাচ ড্র হয়েছিল।

এসব খেলায় মেসি করেছেন ২১ গোল ও ১২ অ্যাসিস্ট, রোনালদো করেছেল ২০ গোল ও এক অ্যাসিস্ট।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add