for Add

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ভারত

২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পরিবর্তিত সূচি আজ (সোমবার) প্রকাশ করেছে আইসিসি। সূচি অনুযায়ী, ১৯ জানুয়ারি থেকে শুরু হবে যুবাদের এই বিশ্বকাপ। বাংলাদেশ মাঠে নামবে টুর্নামেন্টের দ্বিতীয় দিনে।

ব্লুমফন্টেইনের মানগাউং ওভালে প্রথম ম্যাচেই বাংলাদেশের সামনে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনুষ্ঠিত ফাইনালে এই ভারতকে হারিয়েই প্রথমবারের মতো শিরোপা জিতেছিল যুবারা।

এবার অবশ্য ১৬ দলের আসরটি হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। কিন্তু রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করে আইসিসি, এরপরই সে দেশ থেকে সরিয়ে দক্ষিণ আফ্রিকায় নেওয়া হয় টুর্নামেন্টটি।

আগামী ১৯ জানুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী দিনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের। দিনের অপর ম্যাচে যুক্তরাষ্ট্রের মোকাবেলা করবে আয়ারল্যান্ড। টুর্নামেন্টের ফাইনাল ১১ ফেব্রুয়ারি। সবমিলিয়ে মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে ভারত ছাড়াও তাদের সঙ্গে আছে আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্র। অন্যদিকে ‘বি’ গ্রুপে আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।

‘সি’ গ্রুপে অস্ট্রেলিয়ার সঙ্গে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। আফগানিস্তান, পাকিস্তান, নেপাল ও নিউজিল্যান্ডকে রাখা হয়েছে ‘ডি’ গ্রুপে।

প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিনটি করে দল উঠবে পরের পর্ব সুপার সিক্স-এ। সেখানে ছয়টি করে দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপিং
গ্রুপ ‘এ’: ভারত, বাংলাদেশ, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র
গ্রুপ ‘বি’: ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড
গ্রুপ ‘সি’: অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, নামিবিয়া
গ্রুপ ‘ডি’: আফগানিস্তান, পাকিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল

গ্রুপ পর্বে বাংলাদেশের সূচি
১৯ জানুয়ারি: বাংলাদেশ-ভারত, ব্লুমফন্টেইন
২২ জানুয়ারি: বাংলাদেশ-আয়ারল্যান্ড, ব্লুমফন্টেইন
২৬ জানুয়ারি: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র, ব্লুমফন্টেইন

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add