for Add

শান্তর সেঞ্চুরিতে শক্ত অবস্থানে বাংলাদেশ

অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে শক্ত  অবস্থানে  রয়েছে স্বাগতিক বাংলাদেশ। তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২১২ রান করেছে বাংলাদেশ। ৭ উইকেট হাতে নিয়ে ২০৫ রানে এগিয়ে টাইগাররা। ১০৪ রানে অপরাজিত আছেন শান্ত। বাংলাদেশ প্রথম অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করলেন শান্ত।বাসস।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ৩১০ রানের জবাবে ৩১৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। প্রথম ইনিংস থেকে ৭ রানের লিড পায় কিউইরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৮ উইকেটে ২৬৬ রান। ২ উইকেট হাতে নিয়ে ৪৪ রানে পিছিয়ে ছিলো কিউইরা। কাইল জেমিসন ৭ ও অধিনায়ক টিম সাউদি ১ রানে অপরাজিত ছিলেন।
নবম উইকেটে ১১০ বলে ৫২ রান তুলে নিউজিল্যান্ডকে লিড এনে দেন জেমিসন ও সাউদি। ১০২তম ওভারের প্রথম বলে দলীয় ৩১৬ রানে জেমিসন-সাউদির জুটি ভাঙেন স্পিনার মোমিনুল হক। ২৩ রান করা জেমিসনকে লেগ বিফোর আউট করেন তিনি।

একই ওভারের পঞ্চম বলে সাউদিকে বোল্ড করে নিউজিল্যান্ডকে ৩১৭ রানে গুটিয়ে দেন মোমিনুল। ৩৫ রান করেন সাউদি। ১ রানে অপরাজিত থাকেন শেষ ব্যাটার আজাজ প্যাটেল।

বাংলাদেশের তাইজুল ইসলাম ১০৯ রানে ৪টি এবং মোমিনুল ৩ দশমিক ৫ ওভার বল করে ক্যারিয়ার সেরা ৪ রানে ৩ উইকেট নেন। এছাড়া ১টি করে শিকার করেন শরিফুল ইসলাম-মেহেদি হাসান মিরাজ ও নাইম হাসান।

প্রথম ইনিংসে ৭ রানে পিছিয়ে থেকে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শুরু করেন মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। টেস্ট মেজাজে খেলে ১২ ওভারে ২৩ রান তুলেন তারা। ১৩তম ওভারের প্রথম বলে জাকিরকে ১৭ রানে লেগ বিফোর আউট করেন নিউজিল্যান্ড স্পিনার প্যাটেল। রিভিউ না নিয়ে প্যাভিলিয়নে ফিরেন জাকির।

পরের ওভারে দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন  ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ ৮৬ রান করা জয়। শান্ত স্ট্রেইট ড্রাইভে হাত দিয়ে বল স্পর্শ করেন বোলার সাউদি। বল গিয়ে আঘাত করে নন স্ট্রাইক স্টাম্পে। তখন ক্রিজের বাইরে দাঁড়িয়েছিলেন জয়। থার্ড আম্পায়ারের সহায়তায় টিভি রিপ্লেতে রান আউট হন ৮ রান করা জয়।

২৬ রানে দুই ওপেনারের বিদায়ের পর শক্ত হাতে দলের হাল ধরেন শান্ত ও মোমিনুল। ৩২তম ওভারে বাংলাদেশের রান ১শতে নেন তারা। দু’জনের ব্যাটিং দৃঢ়তায় ২ উইকেটে ১১১ রান তুলে চা-বিরতিতে যায় টাইগাররা। তখন ১০৪ রানে এগিয়ে ছিলো বাংলাদেশ।
বিরতি থেকে ফেরার পরই ৯৫তম বলে চতুর্থ টেস্ট হাফ-সেঞ্চুরি পূর্ন  করেন শান্ত।

বাংলাদেশের পঞ্চম ক্রিকেটার হিসেবে অধিনায়কত্বের প্রথম টেস্টে হাফ-সেঞ্চুরি করলেন তিনি। এর আগে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ও লিটন দাস অধিনায়ক হিসেবে নিজেদের প্রথম ম্যাচে অর্ধশতক করেছিলেন।

শান্তর সাথে দারুন খেলতে থাকা, মোমিনুলও বড় ইনিংসের ইঙ্গিত দিচ্ছিলেন। কিন্তু শান্তর সাথে ভুল বুঝাবুঝিতে রান আউটের ফাঁদে পড়েন মোমিনুল। ৪টি চারে ৬৮ বলে ৪০ রান করেন তিনি। শান্ত-মোনিুল জুটি  ১৬১ বলে ৯০ রান যোগ করেন ।

মোমিনুলের বিদায়ে ক্রিজে শান্তর সঙী হন মুশফিকুর রহিম। বড় জুটির লক্ষ্যে নিউজিল্যান্ডের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন তারা। ৫৮তম ওভারে জুটিতে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শান্ত ও মুশফিক। এরপর সেঞ্চুরি পেতে ধীরে- সুস্থে এগোতে থাকেন শান্ত। অবশেষে ৬৮তম ওভারে প্যাটেলের প্রথম বলে  এক্সট্রা কভারে ঠেলে ১ রান নিয়ে ২৪তম টেস্টে পঞ্চম সেঞ্চুরি তুলে নেন শান্ত।

শান্তর সেঞ্চুরির পর  ওভার শেষে দিনের খেলা সমাপ্তি ঘটে।  বাউন্ডারি মেরে দিনের খেলা শেষ করেন শান্ত। ১০টি চারে ১৯৩ বলে অপরাজিত ১০৪ রান করেন টাইগার দলপতি। ৫টি চারে ৪৩ রানে অপরাজিত থাকেন মুশফিক। নিউজিল্যান্ডের প্যাটেল ৯৪ রানে ১ উইকেট নেন।

স্কোর কার্ড : (টস-বাংলাদেশ)
বাংলাদেশ প্রথম ইনিংস : ৩১০/১০, ৮৫.১ ওভার (জয় ৮৬, শান্ত ৩৭, মোমিনুল ৩৭, ফিলিপস ৪/৫৩)।
নিউজিল্যান্ড প্রথম ইনিংস (আগের দিন ২৬৬/৮, ৮৪ ওভার, জেমিসন ৭, সাউদি ১*) :

জেমিসন এলবিডব্লু ব মোমিনুল ২৩
সোধি ক শাহাদাত ব তাইজুল ০
সাউদি বোল্ড ব সাউদি ৩৫
প্যাটেল অপরাজিত ১
অতিরিক্ত (বা-৮, লে বা-৫) ১৩
মোট (অলআউট, ১০১.৫ ওভার) ৩১৭

উইকেট পতন : ১-৩৬ (লাথাম), ২-৪৪ (কনওয়ে), ৩-৯৮ (নিকোলস), ৪-১৬৪ (মিচেল), ৫-১৭৫ (ব্লান্ডেল), ৬-২৫৩ (ফিলিপস), ৭-২৬২ (উইলিয়ামসন), ৮-২৬৪ (সোধি), ৯-৩১৬ (জেমিসন), ১০-৩১৭ (সাউদি)।

বাংলাদেশ বোলিং :
শরিফুল : ১৩-২-৫৪-১,
মিরাজ : ২২-৩-৬৪-১,
তাইজুল: ৩৯-৯-১০৯-৪,
নাইম: ২৪-৩-৭৩-১,
মোমিনুল : ৩.৫-১-৪-৩।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস :
জয় রান আউট ৮
জাকির এলবিডব্লু ব প্যাটেল ১৭
শান্ত অপরাজিত ১০৪
মোমিনুল রান আউট ৪০
মুশফিকুর অপরাজিত ৪৩
অতিরিক্ত ০
মোট (৩ উইকেট, ৬৮ ওভার) ২১২

উইকেট পতন : ১-২৩ (জাকির), ২-২৬ (জয়), ৩-১১৬ (মোমিনুল)।

নিউজিল্যান্ড বোলিং :
সাউদি : ১২-৩-২২-০,
জেমিসন : ৯-৩-১৯-০,
প্যাটেল : ২৩-১-৯৪-১,
ফিলিপস : ১২-৪-৩৬-০,
সোধি : ১২-১-৪১-০।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add