for Add

বর্ণবাদের শিকার ব্রাজিল তারকা

ফুটবল বিশ্বের দুই জায়ান্ট ব্রাজিল-আর্জেন্টিনার খেলা মানেই চরম উত্তেজনা। গত ২২ নভেম্বর বিশ্বকাপের বাছাইপর্বের খেলায় সেই উত্তেজনার পুরোটাই দেখা গেলো ব্রাজিলের ঐতিহাসিক মারকানা স্টেডিয়ামে। দুই দলের সমর্থক ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে যোগ দিয়েছিলেন মেসিরাও। এরপর মাঠে একের পর এক সংঘাত, ফাউলের ছড়াছড়ি।

উত্তেজনাকর এই ম্যাচে শেষ হাসিটা ছিল আর্জেন্টিনারই। নিকোলাস ওতামেন্দির হেড থেকে পাওয়া একমাত্র গোলে (১-০) জয় পায় মেসিবাহিনী।

ম্যাচে লিওনেল মেসির সাথে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় ব্রাজিলের ফরোয়ার্ড রদ্রিগোকে। এরপর অনলাইনে বর্ণবাদের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এই রিয়াল মাদ্রিদ তারকা। ঘৃণ্য এ ঘটনার পাল্টা জবাবও দিয়েছেন এই উইঙ্গার।

বর্ণবাদের প্রতিবাদে নিজের ইনস্টাগ্রাম একাউন্টে রদ্রিগো লেখেন, ‘বর্ণবাদীরা সবসময়ই সক্রিয় থাকে। আমার সোশ্যাল মিডিয়াতে তারা আমাকে অপমান এবং সব ধরনের বাজে কথা দিয়ে আক্রমণ করেছে। সবাইকে দেখানোর জন্য এটি এখানে আছে।’

ব্রাজিল ফরোয়ার্ড আরও বলেন, ‘তারা যা চায় যদি আমরা তা না করি, তাদের মতামত অনুসারে আমাদের যা করা উচিত, যদি সে আচরণ না করি, যদি আমরা এমন কিছু পরিধান করি যা তাদের বিরক্ত করে, যদি আমাদের আক্রমণের সময় মাথা নিচু না করি, যদি আমরা তাদের জায়গা দখল করি তখন বর্ণবাদীরা এই সমস্ত অপরাধমূলক আচরণ করে। তাদের ভাগ্য খারাপ, আমরা এটি কখনো বন্ধ করবো না।’

ওদিন খেলার আগমুহূর্তে স্টেডিয়ামে সংঘর্ষে জড়ায় দুই দেশের সমর্থকরা। ঘটনার সূত্রপাত মূলত পতাকা রাখা নিয়ে। আর্জেন্টিনার পতাকা দেখে দুয়ো দিতে শুরু করে ব্রাজিল সমর্থকরা। এর প্রতিবাদ জানায় আর্জেন্টিনা সমর্থকরা। ঘটনার এক পর্যায়ে ব্রাজিল সমর্থকরা বসার চেয়ার ছুঁড়তে শুরু করে আর্জেন্টিনা সমর্থকদের দিকে। আর্জেন্টিনা সমর্থকরাও কাউন্টার অ্যাটাক করে বসে। পরিস্থিতি সামলাতে রায়ট পুলিশ লাঠিচার্জ শুরু করে। শুরু হয় ত্রিমুখী সংঘর্ষ।

এমতাবস্থায় আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি সমর্থকদের শান্ত করতে সদলবলে এগিয়ে যান গ্যালারির দিকে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আর্জেন্টিনা দল মাঠ ছেড়ে উঠে যায়। পরে নির্ধারিত সময়ের আধঘণ্টা শুরু হয় খেলা।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add