for Add

চরম উত্তেজনাকর ম্যাচে আর্জেন্টিনার কাছে ব্রাজিলের হার

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার চরম উত্তেজনাকর লড়াই। খেলা শুরুর আগেই গ্যালারিতে দুইদলের সমর্থকদের হাতিহাতির কারণে খেলা যথাসময়ে শুরু হয়নি। যে কারণে, ম্যাচটি মাঠে গড়াবে কিনা, সেটি নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।

কিন্তু না, শেষ পর্যন্ত ভক্তসমর্থকদের প্রত্যাশা পূরণে মাঠে নেমেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে নেমে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা কোয়ালিফায়ারে এটি ব্রাজিলের টানা তৃতীয় হার। অপরদিকে ১ ম্যাচে হারের আবার জয়ে ফিরেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ঘরের মাঠে মেসির আর্জেন্টিনা বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। শুরু থেকেই মাঠে দেখা দেখা যায় উত্তেজনা। আক্রমনাত্মক খেলা শুরু করে দুই দল। প্রথমার্ধে হাড্ডিহাড্ডি লড়াইয়ের পরও লক্ষ্যভেদ করতে পারেনি কোনো দল। তবে বেশকিছু সুযোগ তৈরি করেও ব্যর্থ হয় স্বাগতিকরা।

ম্যাচের ৩৯তম মিনিটে দারুন সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ব্রাজিলের ডিফেন্ডার মারকুইনিস। রাফিনহার ক্রস থেতে তার করা দুর্দান্ত হেডটি গোলপোস্টের বাঁপাশ দিয়ে চলে যায়।

এর ৫মিনিট পর আবারও গোলের সুযোগ পায় সেলেসাওরা। এবার গোল মিস করেন গাব্রিয়েল মার্টিনেলি। গোলপোস্টের বাঁপাশ ফাঁকা পেয়েও তিনি শটটি করেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিেনেজের হাতে।

প্রথমার্ধের শেষ দিকে দুইপক্ষের খেলোয়াড়রা আক্রমনাত্মক হয়ে উঠে। অতিরিক্ত ৫ মিনিটের মধ্যে ৪টি ফাইল করে দুইদল। অবশেষে গোলশূন্য থেকেই বিরতিতে যায় ব্রাজিল-আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমেও বেশকিছু ফাউল দেখা যায়। কঠিন লড়াইয়ের মধ্যে অবশেষে জয়সূচক একমাত্র গোলের দেখা পায় আর্জেন্টিনা। ম্যাচের ৬৩তম মিনিটে জিওভানি লো সেলসোর করা কর্নার শট থেকে দুর্দান্ত হেডে ব্রাজিলের জালে বল জড়িয়ে দেন আল বিসেলেস্তা ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। এতেই ব্রাজিলের হতাশ করে আল বিসেলিস্তারা।

ম্যাচের ৭৫তম মিনিটে পাল্টা আক্রমণ করে দলকে সমতায় ফেরাতে ব্যর্থ হয় ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গুমারায়েস। এর ছয় মিনিট পর গোল মিসের মহড়ায় হতাশার মধ্যে বড় দুঃসংবাদ পায় ব্রাজিল। উগ্র আচরণের কারণে লালকার্ড দেখেন বদলি খেলোয়াড় জুয়েলিন্টন। ম্যাচের বাকি ১৬ মিনিট ১০ দলের দল নিয়ে খেলতে হয়েছে ফার্নান্দো দিনিজের শিষ্যদের।

ইনজুরি সময়েও আক্রমণের পর আক্রমণ করে শেষ পর্যন্ত ব্যর্থই হয় ব্রাজিল। অবশেষে ঘরের মাঠে ১-০ গোলে হারতে হযেছে সেলেসাওদের। ইনজুরির কারণে খেলতে পারেননি ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। শেষ মুহূর্তে দলকে গিয়েছিলেন উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রও।

বিশ্বকাপ বাছাইপর্বের দক্ষিণ আমেরিকা কোয়ালিফায়ারে (কনমেবল) ৬ ম্যাচ খেলে ৫ জয় আর ১ হারে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। অপরদিকে সমান ম্যাচ খেলে ২ জয়, ৩ হার আর ১ ড্রতে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে ব্রাজিল।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add