for Add

দ্বিতীয় হারের স্বাদে ব্রাজিল, দিয়াজের গোলে কলম্বিয়ার জয়

বিশ্বকাপের বাছাইপর্বে টানা দ্বিতীয়বার হারের স্বাদ নিলো ব্রাজিল। অ্যাওয়ে ম্যাচে দুর্দান্ত খেলেও ২-১ গোলে স্বাগতিক কলম্বিয়ার কাছে হারতে হয়েছে ব্রাজিলকে।

শুক্রবার (১৭ নভেম্বর) মাঠে নেমে শুরু থেকেই দুর্দান্ত খেলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের চতুর্থ মিনিটেই গ্রাব্রিয়েল মার্টিনেলির গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সেলেসাওরা। ভিনিসিয়ূস জুনিয়রের আসিস্টে বক্সের মাঝখান থেকে ডানপায়ের দুর্দান্ত শটে গোলটি করেন এই ব্রাজিল ফরোয়ার্ড।

দলকে সমতায় ফেরানোর জন্য একের পর এক আক্রমণ চালাতে থাকে কলম্বিয়া। তবে ব্রাজিলের রক্ষণভাগ ছিল অত্যন্ত সচেতন। যে কারণে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয়েছে স্বাগতিকদের।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই পাল্টাপাল্টি আক্রমণে যায় দুইদল। এবার ব্রাজিলের লক্ষ্য ব্যবধান বাড়ানো। আর কলম্বিয়ার লক্ষ্য সমতায় ফেরা।

অবশেষে ম্যাচের ৭৫ মিনিটে ১-১ গোলে দলকে সমতায় ফেরান কলম্বিয়ার ফরোয়ার্ড লুইস দিয়াজ। ক্রিশ্চিয়ান বরজার ক্রসে দুর্দান্ত হেডে ব্রাজিলের জালে বল জড়িয়ে দেন তিনি। কে জানতো, এরপরই পরিবর্তন হয়ে যাবে পুরো খেলার দৃশ্যপট!

চার মিনিট পর আবারও ব্রাজিলের জালে বল জমা করলো কলম্বিয়া। এবারও দিয়াজের সেই দুর্দান্ত হেড। জেমস রদ্রিগেজের ক্রস থেকে হেড দিয়ে গোলপোস্টের বামকোণ দিয়ে বলটি ব্রাজিলের জালে প্রবেশ করান দিয়াজ। ফলে ২-১ গোলে এগিয়ে যায় কলম্বিয়া।

কয়েক দফা আক্রমণ করলে এরপর আর ম্যাচ নিজেদের দিকে ফেরাতে পারেনি ব্রাজিল। অবশেষে দ্বিতীয় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলকে।

দক্ষিণ আমেরিকা বাছাইপর্বে (কনমেবল) ৫ ম্যাচ খেলে ২টিতে জয় আর ২টি হেরেছে ব্রাজিল। একটিতে ড্র করেছে ফার্নান্দো ডিনিজের শিষ্যরা। ৭ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে তারা। অপরদিকে ব্রাজিলকে তৃতীয় স্থান থেকে সরিয়ে সেই জায়গা দখল করেছে কলম্বিয়া।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add