for Add

রাত পোহালেই বাংলাদেশ-অস্ট্রেলিয়া মুখোমুখি

ম্যাচের আগের মেলবোর্নের শেষ দিনটাও অতিক্রম। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ভালো কিছু অর্জনের স্বপ্ন নিয়ে ঘুমোতে গেছেন ফুটবলাররা। রাত পোহালেই চ্যালেঞ্জের দিন। বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় বিকেল ৩ টা ও স্থানীয় সময় রাত ৮ টায় শুরু হবে দুই অসম দলের লড়াই। এই ম্যাচে বাংলাদেশের লক্ষ্য কী? ঘুরে ফিরে প্রশ্ন একটাই।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বুধবার অস্ট্রেলিয়ান কোচ বলেছেন, তার দল বাংলাদেশের বিপক্ষে ভালো ফলাফল করতে যা দরকার তাই করবে। তারা একটা ভালো সূচনা করতে চার ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে।

বিশ্ব ফুটবলের ২৭ নম্বর দলটির লক্ষ্যটা পরিষ্কার। জয় ছাড়া বিকল্প কোনো চিন্তা নেই তাদের। আর ১৮৩ নম্বর দল বাংলাদেশের কী লক্ষ্য টানা ৫ টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা দলটির বিপক্ষে?

সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেছেন, ‘আমরা এখানে চার-পাঁচদিন আগে এসেছি। এখানে আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ আবহাওয়া। ম্যাচের রাতে যদি ঠাণ্ডা কম না থাকে, তা আমাদের জন্য অবশ্যই ভালো কিছু হবে না। তারপরও আমরা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। বাস্তবতা হলো একটি শক্তিশালী দলের বিপক্ষে আমরা খেলতে যাচ্ছি। যারা কেবল এশিয়ারই নয়, বিশ্ব ফুটবলেও অন্যতম সেরা। আমাদের জন্য এমন একটি দলের বিপক্ষে খেলার সুযোগ অবশ্যই ইতিবাচক। আমাদের অভিজ্ঞতা অর্জনের দিকেই নজর দিতে হবে।’

অস্ট্রেলিয়ার কোচ সংবাদ সম্মেলনে বলেছেন, তারা বাংলাদেশের বিপক্ষে তাদের সব কিছুই প্রদর্শন করবে। তো বাংলাদেশ কী প্রদর্শন করবে অস্ট্রেলিয়ার বিপক্ষে? এমন এক প্রশ্নের জবাবে ক্যাবরেরা বলেছেন, ‘আমাদেরকে নিজেদের যোগ্যতাটাই প্রমাণ করতে হবে। যদিও সেটা দেখানো চ্যালেঞ্জিং। কারণ, অস্ট্রেলিয়া নিজেদের মাঠে বিশেষ কিছু দেখাতে চাইবে। আমরা গত দুই বছর ধরে অনেক উন্নতি করেছি। সাম্প্রতিক সময় উপমহাদেশের ভালো দলগুলোর বিপক্ষে আমরা আশা জাগানিয়া ফুটবল খেলেছি। আমরা সেই ধারাবাহিকতাই ধরে রাখতে চাইবো। আমরা নিজেদের সেরা খেলাটা দিয়ে এখান থেকে ইতিবাচক কিছু নিয়ে ফিরতে চাই।’

অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে মাঠে আপনার কী কৌশল থাকবে? আপনি কি রক্ষণাত্মক খেলবেন নাকি গোলের চেষ্টা করবেন? হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ‘আমরা অবশ্যই গোলের চেষ্টা করবো। আশা করি, সুযোগও পাবো। আমাদের চেষ্টা থাকবে শক্তি ও সামর্থ্য অনুযায়ী যতটা লড়াই করা যায়। আমরা কেমন দল সেটাই আমাদের মাঠে প্রমাণ করতে চাই।’

অস্ট্রেলিয়ানরা ফিজিক্যালি স্ট্রং। সেটপিসে তারা বিপদজনক। এ বিষয়গুলো নিয়ে কতটা চিন্তিত আপনি? ‘আমি এ বিষয়গুলো নিয়ে অনেক কাজ করেছি। অনেক আলোচনা করেছি। তারা ফিজিক্যালি আমাদের চেয়ে অনেক এগিয়ে। শারীরিক সামর্থ্যে অনেক এগিয়ে থাকা একটি দলের বিপক্ষে খেলতে আমাদের সতর্ক থাকতে হবে। অযথা তাদের বেশি সেটপিস উপহার দেওয়া যাবে না। ম্যাচের আগে আবারও আমি এ কথাগুলো স্মরণ করিয়ে দেবো খেলোয়াড়দের’-বলেন বাংলাদেশ কোচ।

অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, ‘এটা অন্যতম একটি বড় ম্যাচ। অনেক কঠিন ম্যাচ। চার বছর আগে আমরা যে দলগুলোর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলেছিলাম তার চেয়ে অস্ট্রেলিয়া অনেক ভালো দল। অস্ট্রেলিয়া অন্য লেভেলের দল। আমাদের খেলোয়াড়দের জন্য ভালো অভিজ্ঞতা অর্জন হবে এ ম্যাচ খেলে। আমাদের কোচ এরই মধ্যে বলেছেন, আমরা আমাদের যোগ্যতা প্রদর্শন করে প্রতিদ্বন্দ্বিতার চেষ্টা করবো। ম্যাচটা অনেক কঠিন হবে। আমাদেরকে সেরাটা খেলতে হবে আগামীকাল। লড়াইয়ের মানসিকতা নিয়েই আমরা মাঠে নামবো।’

আপনি ২০১৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছেন। ওই অস্ট্রেলিয়া ও এই অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন তফাৎ দেখতে পাচ্ছেন? কোন দলকে এগিয়ে রাখবেন? ‘বাস্তব কথা হলো, ২০১৫ সালে আমরা যে দলকে ফেস করেছিলাম সেই দলে টিম কাহিল ও জেরিনাকের মতো বেশ কয়েকজন হাই প্রোফাইল খেলোয়াড় ছিলেন। অনেক খেলোয়াড় ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের। এখনকার দলের খেলোয়াড়রা টপ টপ ক্লাবে হয়তো খেলে না। তবে স্কটিশ লিগসহ তারা ভালোভালো লিগে খেলেন। যদি এগিয়ে রাখি তাহলে ২০১৫ সালের দলকেই রাখবো’-বলছিলেন জামাল ভূঁইয়া।

দেশের বাইরে ম্যাচ হলেও আপনি অনেক সমর্থন পাবেন। মেলবোর্ন এবং এর আশপাশের শহর থেকে অনেক সাপোর্টার আসবে ম্যাচ দেখতে। কেমন অনুভব করছেন সেটা ভেবে? জামাল বলেন, ‘আমরা দেশের বাইরে যেখানেই ম্যাচ খেলি না কেন বাংলাদেশের দর্শকরা আমাদের অনুপ্রাণিত করে। তারা সমর্থন দিয়ে আমাদের খুশি করে। যা আমাদের আরো মোটিভেশন করে। আমরা চেষ্টা করবো তাদেরও খুশি করতে। এটা বলবো যে, বাংলাদেশ ভালো দল এবং এখানে ভালো খেলোয়াড়ও আছে।’

বাংলাদেশের সমর্থকদের জন্য আপনার কি বার্তা থাকবে? ‘আমাদের দলের জন্য দোয়া করেন, আমার সাথে থাকো। আমি জানি এ ম্যাচ অনেক টাফ হবে। আমরা একটা ভালো রেজাল্ট করতে চাই ইনশাআল্লাহ’-সমর্থকদের উদ্দেশ্যে জামাল ভূঁইয়া।

আপনি বলছিলেন এই বাংলাদেশ ভিন্ন বাংলাদেশ। অনেক ডেভেলপ করেছে। দলে সাম্প্রতিক সময়ে কী ধরনের ডেভেলপমেন্ট হয়েছে বলে আপনি মনে করেন? জামাল ভূঁইয়ার জবাব, ‘আমাদের আগের চেয়ে বেটার অর্গানাইজেশন। আগের চেয়ে ভালো অবকাঠামো। আগের চেয়ে ভালো সুযোগ-সুবিধা। কোয়ালিটির দিক দিয়েও আমরা এখন আগের চেয়ে অনেক ভালো। এখন জানি আমরা কি চাই এবং আমাদের কি করতে হবে। আমাদের শক্তি কি এবং দুর্বলতা কোথায় তাও জানি। তাই আমি মনে করে ২০১৫ সালের বাংলাদেশের সঙ্গে এই বাংলাদেশের অনেক পার্থক্য।’

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add