for Add

বিশ্বকাপে ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছে টাইগাররা

হতাশার বিশ্বকাপ মিশন শেষে আইসিসির একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে পুনে থেকে আজ নীরবে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টাইগারদের বহনকারী বিশেষ বিমানটি সকাল ১০টায় ঢাকা  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে  অবতরণ করে। বাসস

বিশ্বকাপে ৯ ম্যাচের মধ্যে সাতটিতে হেরেছে বাংলাদেশ। ২০০৭ সালের পর বিশ্বকাপ মঞ্চে এবারই সবচেয়ে বাজে পারফরমেন্স টাইগারদের। হতাশাজনক পারফরমেন্সে এই বিশ্বকাপে প্রথম দল হিসেবে সেমিফাইনালের দৌঁড় থেকে ছিটকে পড়েছিলো বাংলাদেশ। 
নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে দাপটের সাথে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলার লক্ষে আসর শুরু করেছিলো বাংলাদেশ।

কিন্তু এরপর টানা ছয় ম্যাচ হেরে সেমির দৌড় থেকে ছিটকে পড়ে টাইগাররা। 
তবে মনে রাখার মত কিছু বিষয়ও অর্জন করেছে  বাংলাদেশ। এরমধ্যে উল্লেখযোগ্য হলো, শ্রীলংকার বিপক্ষে ৩ উইকেটে জয় পাওয়া ম্যাচে বির্তকের জন্ম দিয়েছে তারা। শ্রীলংকার অভিজ্ঞ ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুজকে প্রথমবারের মত ‘টাইমড আউট’ করে টাইগাররা। এজন্য বির্তকিত ম্যাচের কথা  স্মরন করলেই বাংলাদেশের নাম উঠে আসবে।

নির্ধারিত সময় দুই মিনিটের মধ্যে ম্যাথুজ ক্রিজে না আসায়, তাকে আউটের আবেদন করেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

বির্তকিত ম্যাচে ব্যাট-বল হাতে দারুন পারফরমেন্স করেছেন সাকিব। ৫৭ রানে ২ উইকেট শিকারের পর ৬৫ বলে ৮২ রানের ইনিংস খেলে দলের জয়ে বড় অবদান রাখেন সাকিব। ঐ ম্যাচ চলাকালীন আঙুলে চিড় ধরে সাকিবের। এজন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে লিগ পর্বে শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগেই দেশে ফিরেন সাকিব। দলের বাকি সদস্যরা আজ ফিরেছেন।

কিন্তু খেলোয়াড় এবং অন্যান্য কর্মকর্তারা আজ ঢাকায় ফিরলেও, দলের কোচিং স্টাফদের সকলেই পুনে থেকে নিজ নিজ দেশে ফিরে গিয়েছেন। পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড এবং কম্পিউটার বিশ্লেষক শ্রীনিবাসসহ কোচিং স্টাফের কয়েকজন সদস্য ইতোমধ্যে দলের সাথে না থাকার সিদ্বান্ত নিয়েছেন। 

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে এ মাসের শেষের দিকে ঢাকায় আসবেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও কোচিং স্টাফের বাকি সদস্যরা।

হাথুরুসিংহে ও সহকারী কোচ নিক পোথাস ছাড়া এ বছরের ৩০ নভেম্বর বিসিবির সাথে বাকি সব কোচের চুক্তির মেয়াদ শেষ হবে। তবে বিসিবির চাওয়া হলো, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের কথা বিবেচনা করে অন্তত এ বছর দলের সাথে সব কোচ যুক্ত থাকুক। 

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিলো নিউজিল্যান্ড। বিশ^কাপ শেষ হবার পরই টেস্ট সিরিজের জন্য আবারও বাংলাদেশে আসবে কিউইরা। ২৮ নভেম্বর থেকে সিলেটে প্রথম টেস্ট এবং ৪ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

ডিসেম্বরের শেষ সপ্তাহে সীমিত ওভারের সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে  বাংলাদেশ দল। 

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add