for Add

মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে বাংলাদেশ

রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় তখন রুদ্ধশ্বাস পরিবেশ। গ্যালারিতে পিনপতন নীরবতা। খেলার বাকি ইনজুরি সময়ের ৬ মিনিট। বাংলাদেশ এগিয়ে ২-১ গোলে।

কিন্তু ভয়ের কারণ ছিল, একজন খেলোয়াড় কম থাকায়। ৬০ মিনিটে জুনিয়র সোহেল রানা দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখে মাঠ ছাড়ার পরই। তবে শেষ পর্যন্ত ১০ জনের বাংলাদেশই প্রবল প্রতিপক্ষ মালদ্বীপকে হারিয়ে জায়গা করে নিয়েছে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে।

এ ম্যাচটি ছিল বাংলাদেশের ফুটবলের জন্য কঠিন এক পরীক্ষা। হারলে কেবল বিশ্বকাপের বাছাইয়ের প্রথম পর্ব থেকেই বাদ পড়তো না, আগামী প্রায় এক বছরের জন্য সুযোগ হারাতো আন্তর্জাতিক ম্যাচ খেলার।

যে কারণে বাফুফে সভাপতি খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে পুরস্কার ঘোষণা করেছিলেন এক কোটি টাকা। রাকিব, ফয়সাল আহমেদ ফাহিমের গোলে বাংলাদেশ দল দারুণ এক জয় নিয়ে টিকে থাকলো বিশ্বকাপ বাছাইয়ে।

রাকিব হোসেনের দেওয়া ১১ মিনিটের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বাম দিক থেকে ফয়সাল আহমেদ ফাহিম ক্রস নিলে চলন্ত বলে ডান পায়ের প্লেসিংয়ে মালদ্বীপের জাল কাঁপিয়ে দেন রাকিব। তবে অতিথি দলটি বিরতির আগেই ফিরে আসে ম্যাচে। ৩৬ মিনিটে গোল করে মালদ্বীপ।

২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সহজ সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। লিড এনে দেওয়া রাকিব গোলরক্ষককে একা পেয়েছিলেন। তবে তিনি সে সুযোগ কাজে লাগাতে পারেননি। মালদ্বীপের গোলরক্ষক হুসাইন শারিফী ডান পায়ে কোনোমতে দলকে বিপদমুক্ত করেন।

৩৩ মিনিটে মালদ্বীপের হামজা মোহাম্মদের কোনাকুনি নেওয়া শট গোলরক্ষক মিতুল মারমা কর্নারের মাধ্যমে রুখে দেন। দুই মিনিট পর বাংলাদেশ ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল। ডান দিক থেকে জামাল ভূঁইয়ার ক্রসে চলন্ত বলে প্লেসিংয়ের চেষ্টা করেছিলেন। কিন্তু বলটি উঠে গেলে ফিস্ট করে বাইরে পাঠিয়ে দেন মালদ্বীপের গোলরক্ষক হুসাইন শরিফী।

ব্যবধান বাড়ানোর সুযোগ বাংলাদেশ কাজে লাগাতে না পারলেও মালদ্বীপ ঠিকই ৩৬ মিনিটে ম্যাচে ফিরে আসে। হামাজ মোহাম্মদের কর্নার থেকে আইসাম ইব্রাহিম হেডে গোল করেন।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর দ্বিতীয় মিনিটে আবার এগিয়ে যায় বাংলাদেশ। এবার গোলদাতা ফয়সাল আহমেদ ফাহিম। বাম দিক থেকে সাদ উদ্দিনের ক্রস পান্স করেছিলেন মালদ্বীপের গোলরক্ষক। বল জুনিয়র সোহেল রানার পা হয়ে চায় কাছে দাঁড়ানো ফাহিমের কাছে। ফাহিম সুযোগ নষ্ট করেননি। সহজেই গোল করে লিড এনে দেন দলকে।

৬০ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় বাংলাদেশ। জুনিয়র সোহেল রানা মালদ্বীপের খেলোয়াড়কে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। তবে পরের মিনিটেই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ডান দিক থেকে উড়ে আসা ক্রসে ছোট বক্সের মাথায় বল পেয়েও ঠিকঠাক শট নিতে পারেননি ফয়সাল আহমেদ ফাহিম। বল চলে যায় বাইরে।

৭৯ মিনিটে ফাহিম একক প্রচেষ্টায় বক্সের মাথায় গিয়ে যে শট নিয়েছিলেন তা বাইরে চলে যায় ক্রসবার ঘেঁষে। ৮৭ মিনিটে হাসান ছোট বক্সে বল পেয়ে শট নিতে না পারায় ম্যাচে ফেরার সুযোগ হারায় মালদ্বীপ।

ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে বাংলাদেশের রাকিবকে মারাত্মক ফাউল করলে রেফারি আহনাফ রাশিদকে লালকার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। এর পরপরই রেফারি লম্বা বাঁশি বাজিয়ে খেলার ইতি টানলে উল্লাসে ফেটে পড়েন গ্যালারির দর্শকরা। রাকিব, ফাহিম, সাদউদ্দিনরা লাল-সবুজ পতাকা নিয়ে মাঠের চারদিক প্রদক্ষিণ করেন।

এই জয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয়পর্বে নাম লিখিয়েছে জামাল ভূঁইয়ার দল। দ্বিতীয় পর্বে বাংলাদেশ খেলবে ‘আই’ গ্রুপে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবাননের বিপক্ষে।

বাংলাদেশ একাদশ
মিতুল মারমা (গোলরক্ষক), বিশ্বনাথ ঘোষ, কাজী তারিক রায়হান, সাদ উদ্দিন, শাকিল হোসেন, জামাল ভূঁইয়া (মজিবর জনি) , মো. হৃদয়, সোহেল রানা, মো. সোহেল রানা (লালকার্ড), ফয়সাল আহমেদ ফাহিম (মুরাদ হাসান) ও রাকিব হোসেন।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add