for Add

মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের জাতীয় দলের দরজাও বন্ধ

বিদেশ থেকে ৬৪ বোতল মদ নিয়ে এসেছিলেন বসুন্ধরা কিংসের ৫ ফুটবলার। যে অপরাধে এরই মধ্যে তাদের সাময়িক নিষিদ্ধ করেছে বসুন্ধরা কিংস। এই ৫ ফুটবলারের বিরুদ্ধে অধিকতর তদন্ত চলমান।

৫ ফুটবলার এই ন্যাক্কারজনক ঘটনায় আগের দিনই মুখ খুলেছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। জাগো নিউজকে তিনি চরম হতাশার কথা জানিয়েছিলেন।

আজ (বুধবার) বাফুফে ভবনে অনুষ্ঠিত হলো ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নিয়মিত সভা। সেখানে অনির্ধারিতভাবেই আলোচনায় ওঠে ৫ ফুটবলারের মদ নিয়ে আসার প্রসঙ্গ।

মিটিং শেষে মিডিয়ার সঙ্গে কথা বলেন বাফুফে সভাপতি। সেখানে এক প্রশ্নের জবাবে কাজী সালাউদ্দিন জানালেন, এবার হয়তো এই ৫ ফুটবলারের জাতীয় দলের দরজাও বন্ধ হতে যাচ্ছে।

সাংবাদিকদের তিনি বলেন, ‘ভাবতেও পারছি না যে তারা এমন কাণ্ড করতে পারে। আমি মনে করি, তাদের জাতীয় দলে নেওয়া উচিত নয়। কোচের সঙ্গেও কথা হয়েছে। তিনিও সম্ভবত দলে নিচ্ছেন না এই ৫ ফুটবলারকে।’

বাফুফে সভাপতি ওই পাঁচ ফুটবলার বিষয়ে এক প্রশ্নের জবাবে বলেন, ‘তিন চারদিন আগে বসুন্ধরা কিংস তাদের পাঁচ ফুটবলারকে শৃঙ্খলাভঙ্গের কারণে সাময়িকভাবে বরখাস্ত করে আমাদের একটা চিঠি দিয়েছে। ক্লাবের চিঠি পাওয়ার পর আমি খোঁজ নিয়ে দেখি ফুটবলাররা ক্লাবের কাছে ক্ষমাও চেয়েছেন। তাই আমি বলবো এটা ঝুলন্ত অবস্থায় আছে। ক্লাব যখন কোনো খেলোয়াড়ের ডিসিপ্লিনারির বিষয়টি বলে তখন বাফুফের স্বয়ংক্রিয় হিসেবেই কর্তব্য হয়ে ওঠে তা খতিয়ে দেখার।’

মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য প্রস্তুতি চলছে ১৬ ফুটবলার নিয়ে। বসুন্ধরা কিংসের এএফসি কাপের ম্যাচের পর ওই দলের খেলোয়াড়দের ডাকার কথা আজ-কালের মধ্যে। সেখানে এই ফুটবলারদের বিবেচনা করা হবে কিনা?

জানতে চাইলে বাফুফে সভাপতি বলেন,‌ ‘কঠিন। আমি মনে করি তাদের বিবেচনা করা কঠিন। কারণ, এটা ডিসিপ্লিনারি অ্যাকশন। এটা সবার জন্যই হওয়া উচিত। আমার যেটা মনে হয় কোচ (হ্যাভিয়ের ক্যাবরেরা) সম্ভবত তাদের দলে নেবেন না। ক্লাব যেহেতু ডিসিপ্লিনারি বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, একটা চিঠি দিয়ে ফেলেছে তখন কোচের জন্য তাদের নির্বাচন করা কঠিন।’

এ বিষয়ে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেছেন, ‘আসলে একটা অভিযোগ এসেছে। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা তাদের সাময়িকভাবে বরখাস্ত করেছি। একটা তদন্ত কমিটিও গঠন করেছি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবো। আমরা প্রথমে খেলোয়াড়দের শো-কজ করেছি। তাদের কাছে উত্তর চেয়েছি। সেই উত্তর দেওয়ার পর আমরা তাদের সাময়িকভাবে বরখাস্ত করেছি। বরখাস্ত করার পরদিনই বাফুফেকে চিঠি দিয়ে জানিয়েছি।’ সূত্র : জাগোনিউজ

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add