for Add

মালদ্বীপের ক্লাবের কাছে হারলো বসুন্ধরা কিংস

ঘরোয়া ফুটবলে দুর্দান্ত দাপট দেখালেও বৈশ্বিক আসরে সব সময়ই নিজেদের হারিয়ে খোঁজে বসুন্ধরা কিংস। টানা চারবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতে রেকর্ড করার পর দলটির কোচ অস্কার ব্রুজোন বলেছিলেন তাদের নজর এখন বৈশ্বিক টুর্নামেন্টে। 

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়ে তারা প্লে-অফ থেকে বিদায় নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব শারজাহ এফসির কাছে ২-০ গোলে হেরে।

এএফসি কাপের শুরুটাও ভালো হলো না ঘরোয়া ফুটবলের সেরা দলটির। মঙ্গলবার মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে এএফসি কাপ মিশন শুরু করেছে কিংস।

এর আগে মালদ্বীপের কোনো ক্লাবের কাছে না হারায় এই ম্যাচে কিংসকেই ফেবারিট ধরেছিলেন সবাই। কিন্তু জয়ের সেই ধারা ধরে রাখতে পারেনি বসুন্ধরা কিংস, উল্টো তারা হেরে গেছে ৩-১ গোলে। বড় হার দিয়েই এএফসি কাপ শুরু করলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

২০১৮ সালে নীলফামারীতে একটি প্রীতি ম্যাচে প্রথম মালদ্বীপের নিউ রেডিয়েন্ট ক্লাবের বিপক্ষে খেলেছিল বসুন্ধরা কিংস। নিজেদের মাঠে কিংস জিতেছিল ৪-১ গোলে। এরপর এএফসি কাপে বসুন্ধরা কিংস ২০২০ সালে ৫-১ গোলে হারিয়েছিল মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টসকে।

২০২১ সালে দুই ম্যাচে এই মাজিয়াকে ২-০ ও ১-০ গোলে হারিয়েছিল কিংস। পঞ্চম ম্যাচে এসে মালদ্বীপের কোনো ক্লাবের কাছে হারলো অস্কারের দল।

১৫ মিনিটে বালানবানভিচের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৬৮ মিনিটে মাজিয়া ব্যবধান দ্বিগুণ করেন হাসান নাজিমের গোলে। ইনজুরি সময়ের প্রথম মিনিটে আলি ফাসিরের গোলটি ম্যাচ থেকে ছিটকে দেয় কিংসকে। শেষ বাঁশির আগ মুহূর্তে ইব্রাহিম গোল করে হারের ব্যবধান কমিয়েছেন মাত্র। সূত্র : জাগোনিউজ 

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add