for Add

ডোপিং অভিযোগে নিষিদ্ধ পগবা

নিষিদ্ধ ঔষুধ সেবনের দায়ে জুভেন্টাস ও ফ্রান্সের মিডফিল্ডার পল পগবাকে ফুটবল থেকে অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে বলে ইতালিয়ান এন্টি ডোপিং অথরিটিস (এনএডিও) জানিয়েছে।

গত ২০ আগস্ট উদিনেসের বিপক্ষে জুভেন্টাসের ৩-০ গোলের জয়ের ম্যাচটির পর পগবার বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ উঠে। পরবর্তীতে পরীক্ষা করে পগবার দেহে অতিরিক্ত মাত্রার টেস্টোটেরোন শনাক্ত করেছে এনএডিও। সংস্থাটি জানিয়েছে এর মাধ্যমে পগবা এন্টি-ডোপিং আইন ভঙ্গ করেছে।

জুভেন্টাস এক বিবৃতিতে জানিয়েছে সতর্কতার অংশ হিসেবে পগবাকে তারা সাময়িকভাবে বহিষ্কার করেছে। বিবৃতিতে আরো বলা হয়েছে পরবর্তী পদক্ষেপ বিবেচনায় সব ধরনের সিদ্ধান্ত নেবার ক্ষমতা আছে জুভেন্টাসের।

পগবার ডোপিং পরীক্ষাটি করা হয়েছে ‘এ’ নমুনার ভিত্তিতে। যদি ‘বি’ নমুনার ফলও পজিটিভ আসে তবে অন্তত চার বছরের নিষেধাজ্ঞায় পড়তে হতে পারে পগবাকে।

এদিকে বার্তা সংস্থা এএফপিকে পগবার এজেন্ট রাফায়েল পিমেন্তা বলেছেন তারা দ্বিতীয় নমুনার অপেক্ষায় আছেন। এই ফলাফলের আগে এখনই কোন মন্তব্য করা যাবে না। তবে পগবা কখনোই কোন আইন ভঙ্গ করতে চাননি, এ ব্যাপারে নিশ্চয়তা দেয়া যায়।

২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আবারো জুভেন্টাসে যোগ দিয়েছিলেন পগবা। এর আগে ২০১২-১৬ সার পর্যন্ত তুরিনের জায়ান্টদের হয়ে চারটি সিরি-এ ও দুটি ইতালিয়ান কাপ জয় করেছেন। ২০১৫ সালে খেলেছেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে।

২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের তারকা স্ট্রাইকার ছিলেন পগবা। ২০২২-২৩ মৌসুম অবশ্য ইনজুরির কারণে নিজেকে মেলে ধরতে পারেননি। মাঠ ও মাঠের বাইরে বিতর্ককে সঙ্গী করেই খেলে গেছেন পগবা। ছোটবেলার বন্ধু ও এক ভাইয়ের সাথে বিরট অংঙ্কের অর্থের প্লট নিয়ে জালিয়াতির বিষয়ে পগবাকে জড়িয়ে বিতর্ক কম হয়নি। এ মৌসুমে জুভেন্টাসের হয়ে মাত্র ১০ ম্যাচ খেলেছেন, কাতার বিশ্বকাপেও ইনজুরির কারণে ফ্রান্সের হয়ে মাঠে নামতে পারেননি।

সম্প্রতি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাতকারে পগবা বলেছেন, ‘গত মৌসুমটা মোটেই ভাল যায়নি। সে কারণেই আবারো ভালভাবে ফুটবলে ফেরার আকাঙ্খা বেড়েছে। যে সমস্ত মানুষ তোমার সবচেয়ে বেশি ঘনিষ্ঠ তাদের কাছ থেকেই তুমি দু:খ বেশি পাবে। শত্রু কোথায় আছে তা সহজেই বের করা যায়। কিন্তু পরিবার ও বন্ধুদের মধ্যে থেকে কেউ যদি তোমাকে ধ্বংস করতে চায় তবে সেটা বের করা সত্যিই কঠিন। তোমাকে এ জন্য সবসময় সতর্ক থাকতে হবে।

অর্থ-সম্পদ মানুষকে পরিবর্তন করে দেয়, পরিবারকে ভেঙ্গে দেয়।’ অর্থ জালিয়াতির বিষয়টি নিয়ে পগবা দারুণ ভাবে ভেঙ্গে পড়েছিলেন। -বাসস

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add