for Add

সবার আগে চীন যাচ্ছে পুরুষ ফুটবল দল

বরাবরের মতোই এশিয়ান গেমসে যাচ্ছে বাংলাদেশের বিশাল এক বহর। এবারের সংখ্যাটা ২৭০। সরকারী খরচের এই বহরে ক্রীড়াবিদ ১৮০ জন। কোচ ও বিভিন্ন পদবি নিয়ে চীন যাবেন আরো ৯০ জন। যদিও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) রোববার সংবাদ সম্মেলনে জানিয়েছে খেলোয়াড়-অফিসিয়াল মিলিয়ে ২৪০ জন গেমসে অংশ নেবে। এর বাইরেও বেশ কয়েকজন যাচ্ছেন এশিয়ান গেমসে।

২০১৮ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে বাংলাদেশ অংশ নিয়েছিল ১৪ ডিসিপ্লিনে। ফিরেছিল পদকশূন্য। এবার বাংলাদেশ দল পাঠাচ্ছে ১৭ ডিসিপ্লিনে। গেমসে ক্রিকেট ফেরায় পদকের সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের। পুরুষ ও নারী-ক্রিকেটের দুই ইভেন্টেই অংশ নেবে বাংলাদেশ। এই প্রথম বাংলাদেশ নারী ফুটবল দল অংশ নিতে যাচ্ছে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রীড়া আসরে।

হাংজু এশিয়ান গেমসে বাংলাদেশ অংশ নেবে অ্যাথলেটিকস, বক্স্রিং, কারাতে, ভারোত্তোলন, দাবা, হকি, জিমন্যাস্টিকস, ফেন্সিং, ব্রিজ, সাঁতার, তায়কোয়ানদো, শ্যুটিং, কাবাডি (পুরুষ ও নারী), গলফ, ফুটবল (পুরুষ ও নারী), আরচারি, ক্রিকেট (পুরুষ ও নারী)।

সবচেয়ে বেশি ৪৪ ক্রীড়াবিদ ফুটবলে, ক্রিকেটে ৩০ জন এবং কাবাডিতে ২৪ জন। সবচেয়ে কম অ্যাথলেটিকসে। কেবলমাত্র দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান অংশ নেবেন এশিয়ান গেমসে।

সংবাদ সম্মেলনে বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেছেন, ‘সম্ভাব্য সেরা দল নিয়েই এবার এশিয়ান গেমসে অংশ নেবো আমরা। আশা করি, কয়েকটি ডিসিপ্লিনে আমাদের ক্রীড়াবিদরা সম্মানজনক ফলাফল করতে পারবেন। কয়েকটি ফেডারেশন বিদেশি কোচের অধীনে ক্রীড়াবিদদের অনুশীলন করিয়েছে। এবার ক্রিকেট, আরচারি, শ্যুটিংয়ে আমরা ভালো করতে পারি। ভালো কিছু আশা করছি দুই প্রবাসী ক্রীড়াবিদ অ্যাথলেট ইমরানুর রহমান ও বক্সার জান্নাত ফেরদৌসকে নিয়ে।’

প্রথম দল হিসেবে আগামী ১৫ সেপ্টেম্বর রাতে চীন রওয়ানা হবে পুরুষ ফুটবলাররা। এর পর পর্যায়ক্রমে অন্যান্য ডিসিপ্লিনের খেলোয়াড়রা যাবেন। খেলা শেষ হওয়ার পর আবার ভীন্নভাবে দল ফিরে আসবে দেশে। ২৩ সেপ্টেম্বর গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও ফুটবল (পুরুষ) দিয়ে মাঠের খেলা শুরু হয়ে যাবে ১৯ সেপ্টেম্বর। প্রথম দিনই বাংলাদেশ মাঠে নামবে। প্রতিপক্ষ মিয়ানমার।

এবার এশিয়ান গেমসের মার্চপাস্টে জাতীয় পতাকা বহন করবেন উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ও জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add