for Add

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে টিকে থাকতে চায় বাংলাদেশ

আগামীকাল (৩ সেপ্টেম্বর) রোববার পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে খেলার আশা বাঁচিয়ে রাখতে বদ্ধপরিকর বাংলাদেশ।

আফগানদের বিপক্ষে টাইগারদের বাঁচা-মরার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩.৩০ মিনিটে।

এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে সহআয়োজক শ্রীলংকার কাছে ৫ উইকেটে হেরে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে বাংলাদেশের। এই ফরম্যাটে গ্রুপ পর্বে প্রতিটি দল দু’টি করে ম্যাচ খেলবে। গ্রুপ পর্বে তিন দলের মধ্যে সেরা দু’দল পরের রাউন্ডে খেলার সুযোগ পাবে।

প্রথম ম্যাচ হেরে এশিয়া কাপে গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিলো শ্রীলংকা। পরবর্তী যাই হোক না কেন, আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে খেলার আশা বাঁচিয়ে রাখাই প্রধান লক্ষ্য বাংলাদেশের।

কালকের ম্যাচে বাংলাদেশ জয় পেলে নিজেদের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে পরের ম্যাচে শ্রীলংকাকে অবশ্যই হারাতে হবে আফগানিস্তানকে। যা নিঃসন্দেহে তাদের জন্য কঠিন কাজ হবে।

গত জুলাইয়ে বাংলাদেশ সফরে ২-১ ব্যবধানে তিন ম্যাচের ওয়ানডে জেতায় কাল কিছুটা হলেও মানসিকভাবে এগিয়ে থাকবে আফগানিস্তান দল। ঐ সিরিজে তামিম ইকবালের অবসরের নাটকের পর ২০১৫ সাল থেকে ইংল্যান্ডের পর দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশের মাঠে আধিপত্য বিস্তার করে ওয়ানডে সিরিজ জিতেছিল আফগানিস্তান।

পরিসংখ্যানের দিক দিয়ে আফগানিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশই। ১৪ ম্যাচের মধ্যে ৮টিতে জয় ও ৬টিতে হেরেছে টাইগাররা।

তবে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের নড়বড়ে ব্যাটিং পারফরমেন্সের পর প্রশ্ন উঠেছে আফগানিস্তানের বিপক্ষে টাইগাররা ঘুরে দাঁড়াতে পারবে কিনা ।

লংকার বিপক্ষে ম্যাচে ৪২ দশমিক ৪ ওভারে ১৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে একা লড়াই করে ৮৯ রানের ইনিংস খেলা নাজমুল হোসেন শান্ত জানান, বাজে শুরুর পরও ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রাখে টাইগাররা।

নাজমুল বলেন, ‘আমরা এখন ভারত ও পাকিস্তান নিয়ে ভাবছি না। এই মুহূর্তে আমরা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে ভাবছি। পাকিস্তানে আমমরা একটি ভাল ম্যাচের প্রত্যাশা করছি ।’

তিনি আরও বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ভালো করতে না পারলেও, টি-টোয়েন্টি সিরিজ জিতেছি আমরা। কিন্তু আমরা অতীত নিয়ে ভাবছি না। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আফগানিস্তানের বিপক্ষে ভালো কিছু হবে বলেই আমাদের বিশ্বাস। আমি মনে করি, আমাদের খুব বেশি চিন্তা করার দরকার নেই। আফগানিস্তানের বিপক্ষে কিভাবে ভালো করা যায় সেদিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত।’

আফগানিস্তানের বিপক্ষে খেলতে ইতোমধ্যেই লাহোরে পৌঁছেছে এবং অনুশীলন করেছে বাংলাদেশ। ইতিবাচক দিক হচ্ছে লাহোরের উইকেট সাধারণত ব্যাটিং সহায়ক হয়ে থাকে। -বাসস

বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মাহেদি হাসান, নাইম শেখ, শামীম হোসেন পাটোয়ারী, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও এনামুল হক বিজয়।

আফগানিস্তান দল : হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, ইকরাম আলিখিল, রশিদ খান, গুলবাদিন নাইব, করিম জানাত, আব্দুল রহমান, শরফউদ্দিন আশরাফ, মুজিব উর রহমান, নুর আহমেদ, সুলিমান সাফি ও ফজলহক ফারুকি।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add