for Add

এশিয়া কাপের জন্য দেশ ছাড়লো জাতীয় ক্রিকেট দল

এশিয়া কাপে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রোববার দুপুর ১২ টা ৪৫ মিনিটে শ্রীলংকার উদ্দেশ্যে যাত্রা করে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি।

তবে অসুস্থতার কারণে দলের সঙ্গে যেতে পারেনি সহঅধিনায়ক লিটন দাস। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ। বোর্ডের প্রধান ফিজিও দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘লিটন দাস জ্বরে আক্রান্ত। তবে বিষয়টি নিয়ে শংকিত হবার কোন কারণ নেই। তার প্রতিটি টেস্টের ফলাফল ভাল আসছে। আশা করি দ্রুতই তিনি সেরে উঠবেন এবং শ্রীলংকায় দলের সঙ্গে যোগ দিবেন।’

এদিকে শ্রীলংকায় টুর্নামেন্টে নামার আগে অনুশীলনের জন্য তিনদিন হাতে পাবে টাইগাররা। শ্রীলংকা ও পাকিস্তানের যৌথ আয়োজনে আসন্ন এশিয়া কাপে বি’ গ্রুপের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে সাকিব বাহিনী। গ্রুপের অপর দল দুটি হচ্ছে সহ-আয়োজক শ্রীলংকা ও আফগানিস্তান।

আগামী ৩১ আগস্ট পভল্লেকেলেপশ স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া মিশন শুরু করবে টাইগাররা। ৩ সেপ্টেম্বর পাকিস্তানের লাহোরে আফগানিস্তানের মুখোমুখি হবে সাকিবের দল। গ্রুপের শীর্ষ দুটি দল সুপার ফোর খেলবে। সুপার ফোরের শীর্ষ দুই দল খেলবে টুর্নামেন্টের ফাইনালে।

দেশ ছাড়ার আগে টুর্নামেন্টকে সামনে রেখে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন,‘এ মুহূর্তে এশিয়া কাপকে ঘিরেই আমাদের সব প্রস্তুতি ও পরিকল্পনা। আরো সহজ ভাবে বলতে গেলে এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য শ্রীলংকা ও আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করা।’

প্রধান কোচ হাতুরুসিংহেও অধিনায়ক সাকিবের সঙ্গে একমত পোষণ করে বলেছেন,‘ সর্বপ্রথম আমাদের লক্ষ্য হচ্ছে দ্বিতীয় পর্বে উন্নীত হওয়া। প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলংকার মোকাবেলা করতে হবে আমাদের। হোম কন্ডিশনে তারা বেশ শক্তিশালী। পরে আমরা পাকিস্তানে গিয়ে আফগানিস্তানের মুখোমুখি হবো। তারা এখানে (বাংলাদেশে) খেলেছে এবং সিরিজ জিতেছে। সুতরাং তাদের বিপক্ষে খেলাটাও চ্যালেঞ্জের। তবে আমরা ওই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত।’

বাংলাদেশ স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মাহেদি, নাসুম আহমেদ, শামিম হোসেন, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাইম শেখ। -বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add