for Add

পাকিস্তান পর্ব দিয়ে এশিয়া কাপের টিকিট বিক্রি শুরু

পাকিস্তান পর্বের ম্যাচ দিয়ে আজ (১২ আগস্ট) শনিবার থেকে আসন্ন এশিয়া কাপের টিকিট বিক্রি শুরু হবে। টিকিট পাওয়া যাবে pcb.bookme.pk.-এই ওয়েবসাইটে। এবার পাকিস্তান ও শ্রীলংকার মাটিতে যৌথভাবে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ।

১৫ বছর পর পাকিস্তানের মাটিতে হবে এশিয়া কাপ। এজন্য টিকিটের মূল্য কমিয়ে নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপে মুলতান ক্রিকেট স্টেডিয়াম ও লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের ভিআইপি এবং প্রিমিয়াম টিকিটের দাম প্রকাশ করা হবে। ৭৬তম স্বাধীনতা দিবসে প্রথম শ্রেণি ও সাধারণ টিকিটের দাম ঘোষণা করা হবে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অফিসিয়াল সামাজিক মিডিয়া চ্যানেলের মাধ্যমে টিকিটের বিস্তারিত জানানো হবে।

এখনও শ্রীলংকা পর্বের টিকিট বিক্রির দিনক্ষণ ঠিক করেনি আয়োজকরা। শ্রীলংকা পর্বের টিকিটের বিস্তারিত যথাসময়ে ঘোষণা করা হবে।

আসন্ন এশিয়া কাপের মূল আয়োজক ছিল পাকিস্তান। রাজনৈতিক কারণে পাকিস্তান সফরে রাজি নয় ভারত। এজন্য পাকিস্তানের প্রস্তাবিত ‘হাইব্রিড মডেলে’ শ্রীলংকার সাথে যৌথভাবে এশিয়া কাপ আয়োজন করছে পাকরা।

মুলতানে পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। টুর্নামেন্টে মোট ১৩টি ম্যাচ হবে। এরমধ্যে পাকিস্তানের মাটিতে ৪টি ও শ্রীলংকার মাটিতে ৯টি ম্যাচ হবে। গ্রুপ পর্বে ৬টি ম্যাচের মধ্যে ৩টি ও সুপার ফোরের ১টি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান।

পাকিস্তানের দুই ভেন্যু মুলতান ও লাহোর এবং শ্রীলংকার দুই ভেন্যু ক্যান্ডি ও কলম্বোতে সবগুলো খেলা অনুষ্ঠিত হবে। ১৭ সেপ্টেম্বর কলম্বোতে অনুষ্ঠিত হবে ফাইনাল।

গ্রুপ ‘এ’ তে পাকিস্তানের সাথে আছে ভারত ও নেপাল। গ্রুপ ‘বি’ তে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান ও বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করবে। সুপার ফোরের শীর্ষ দু’টি দল ফাইনাল খেলবে।

৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে ম্যাচ শেষে ৩ সেপ্টেম্বর লাহোরে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

এশিয়া কাপের সূচি :
গ্রুপ পর্ব :

৩০ আগস্ট : পাকিস্তান-নেপাল, মুলতান
৩১ আগস্ট : বাংলাদেশ-শ্রীলংকা, ক্যান্ডি
২ সেপ্টেম্বর : পাকিস্তান-ভারত, ক্যান্ডি
৩ সেপ্টেম্বর : বাংলাদেশ-আফগানিস্তান, লাহোর
৪ সেপ্টেম্বর : ভারত-নেপাল, ক্যান্ডি
৫ সেপ্টেম্বর : আফগানিস্তান-শ্রীলংকা, লাহোর
সুপার ফোর :
৬ সেপ্টেম্বর : এ১-বি২, লাহোর
৯ সেপ্টেম্বর : বি১-বি২, কলম্বো
১০ সেপ্টেম্বর : এ১-এ২, কলম্বো
১২ সেপ্টেম্বর : এ২-বি১, কলম্বো
১৪ সেপ্টেম্বর : এ১-বি১, কলম্বো
১৫ সেপ্টেম্বর : এ২-বি২, কলম্বো
ফাইনাল :
১৭ সেপ্টেম্বর : ফাইনাল, কলম্বো

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add