for Add

অধিনায়কত্ব ছাড়লেন তামিম

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে বৈঠক শেষে বৃহস্পতিবার রাতে অধিনায়কত্ব থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দেন তামিম।

সাংবাদিকদের তামিম বলেন, ‘আপনারা জানেন, আজকে বোর্ড সভাপতি পাপন ভাই ও জালাল ভাই’র সাথে আমার গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। আমার সমস্যা নিয়ে, আমরা অনেক আলোচনা করেছি। আমার কি সমস্যা, কি হবে সামনে, সবকিছু নিয়ে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। এটা আমি নিজে থেকে তাদের বলেছি। আজ থেকে আমি ওয়ানডে দলের অধিনায়ক থেকে সরে দাঁড়াচ্ছি। আমার কাছে মনে হয়. ইনজুরিও একটা ইস্যু। এই মুহূর্তে আমি ইনজেকশন দিয়ে এসেছি। কিন্তু ইনজেকশনগুলাও হিট অ্যান্ড মিসের মতো।’

তিনি আরও বলেন, ‘দলের স্বার্থে আমার অধিনায়কত্ব ছেড়ে দেয়াটাই ভাল হবে। আমরা আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও ফোনে কথা বলেছি। উনাকে আমার পুরো ব্যাপারটা জানিয়েছি। উনি আমার ব্যাপারটা বুঝেছেন। উনি আমাকে বুঝিয়ে যা বলার খুব সুন্দর করে আমাকে বুঝিয়ে বলেছেন। এখন আমি খেলায় ভালোভাবে মনোযোগ দেবো এবং নিজের সেরাটা দেয়ার চেষ্টা করবো।’

পিঠের ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হওয়া নিশ্চিত না হওয়ায় আসন্ন এশিয়া কাপে খেলবেন না তামিম।

দীর্ঘদিন ধরে পিঠের সমস্যায় ভুগছিলেন তামিম। এ জন্য জাতীয় দলের হয়ে বেশ কয়েকটি সিরিজেও খেলতে পারেননি তিনি। পিঠের ইনজুরি থেকে সুস্থ হতে সম্প্রতি লন্ডনে চিকিৎসা করিয়েছেন তামিম।

গত ৫ জুলাই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের পরদিন হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। কিন্তু পরের দিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করার পর অবসর প্রত্যাহার করে নেন তামিম।

অধিনায়ক হিসেবে বাংলাদেশকে ৩৭টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন তামিম। তার অধীনে ২১টি জয়, ১৪টি হার ও ২টি ম্যাচ পরিত্যক্ত হয়। -বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add