for Add

বাংলাদেশের ফিটনেস ক্যাম্প আজ থেকে শুরু

এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে আজ সোমবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের ফিটনেস ক্যাম্প। ৩২ জনের প্রাথমিক দল নিয়ে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ক্যাম্প।

বিষয়টি নিশ্চিত করেছেন গতকাল রোববার বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। তিনি বলেন, ‘ সোমবার শুরু হচ্ছে আমাদের ফিটনেস ক্যাম্প। বৃহস্পতিবার ইয়ো ইয়ো টেস্ট আছে। ক্রিকেটারদের ফিটনেস এখন কোন পর্যায়ে আছে, সেটি দেখতে চাচ্ছি। আমরা ৩২ জন খেলোয়াড় তৈরি করেছি। তারা ইয়ো ইয়ো টেস্ট দিবে। ৮ তারিখ থেকে স্কিল ট্রেনিং শুরু হবে।’

স্কিল টেস্টের জন্য আগামী ৫-৬ আগস্ট আরও একটি দল দেয়া হবে বলে জানান আবেদিন। তিনি বলেন, ‘৫-৬ তারিখে ২১ বা ২২ জনের একটা দল দিবো আমরা। এশিয়া কাপের জন্য স্কিল ট্রেনিং করবে তারা। তাদের কি অবস্থা, সেটি দেখার জন্য ইয়ো ইয়ো টেস্ট করা হচ্ছে।’

৩২ জনের প্রাথমিক দল ঘোষণা না করলেও ২১ বা ২২ সদস্যের নাম প্রকাশ করবে বিসিবি। আবেদিন বলেন, ‘৩২ জনের দল আমরা প্রকাশ করছি না। এটা আমাদের মধ্যেই থাকবে। ২১-২২ জনের যে স্কোয়াড দেবো, সেটি আমরা প্রকাশ করবো।’

তিনি আরও বলেন, ‘এখানে আমাদের তিনটা সংস্করণের অনুশীলন করছে। টাইগার্স অনুশীলন করছে, এইচপিও করছে। বেশিরভাগ খেলোয়াড় কোনো না কোনো কাজে ব্যস্ত আছে। সেখান থেকেই ৩২ জনকে নিয়েছি।’

জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে ছাড়াই শুরু হচ্ছে ফিটনেস ক্যাম্প। বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন সাকিব আল হাসান, লিটন দাস, তাওহিদ হৃদয়, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ। শীঘ্রই কানাডার গ্লোবাল লিগে যুক্ত হবেন আফিফ হোসেনও।

ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে ব্যস্ত থাকা ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প করা জরুরি নয় বলে মনে করেন আবেদিন। তিনি বলেন, ‘যারা এখন দেশে আছে, তারাই ফিটনেস ক্যাম্পে আসবে। যারা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছে, তারা তো খেলার মধ্যেই আছে। ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে এসে পরে ক্যাম্পে যোগ দিবে।’ -বাসস

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add