for Add

এলপিএল অভিজ্ঞতা এশিয়া কাপে কাজে লাগাতে চান শরিফুল

লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার অভিজ্ঞতা আসন্ন এশিয়া কাপে সহায়ক হবে বিশ্বাস করেন পেসার শরিফুল ইসলাম। একই সাথে আসন্ন আইসিসি ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চও হবে এশিয়া কাপ। শ্রীলঙ্কার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট এলপিএল। এ আসর দিয়ে প্রথমবারের মতো বিদেশী ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন শরিফুল। আসন্ন এশিয়া কাপে যৌথ আয়োজক হিসেবে থাকছে লঙ্কানরা।

ফ্লাইটে উঠার আগে শনিবার শরিফুল বলেন, ‘যে কোনো প্রথমই সবার জন্য রোমাঞ্চকর। আমিও এর ব্যতিক্রম নই। আমি আমার প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পেরে সত্যিই উচ্ছ্বসিত এবং কোন সন্দেহ নেই এটিকে আমার জন্য স্মরণীয় করে রাখতে চাই।’

এলপিএলে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ে বড় অবদান রাখা শরিফুল। তিনি আরও বলেন, ‘আমরা ক্যান্ডিতে এশিয়া কাপের একটি ম্যাচ খেলবো। আমি আশা করি শ্রীলঙ্কান লিগে খেলার সুযোগ আমাকে উপকৃত করবে। শ্রীলঙ্কার কন্ডিশন এবং উইকেট সর্ম্পকে পরিস্কার ধারণা পাবো।’

মাঠে সবসময় আক্রমণাত্মক থাকলেও ব্যক্তিগত জীবনে শান্ত মেজাজের শরিফুল জানান, এলপিএলে ম্যাচ খেলার সুযোগ পেলে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করবেন। তিনি বলেন, ‘যখনই সুযোগ আসবে, আমার সেরাটা দেয়ার চেষ্টা করবো। বেশিরভাগ ক্রিকেটারই অভিজ্ঞতা বাড়াতে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে থাকে। বিশ্বের দুর্দান্ত ক্রিকেটারের সাথে ড্রেসিংরুম শেয়ার করার সুযোগ হয়েছে। আমার চিন্তাগুলো শেয়ার করার চেষ্টা করবো এবং সেখানকার দুর্দান্ত ক্রিকেটারদের কাছ থেকে শেখার চেষ্টা করবো।’

এলপিএল খেলার জন্য ইতোমধ্যে দেশ ছেড়েছেন অনূর্ধ্ব-১৯ দলে শরিফুলের সতীর্থ তাওহিদ হৃদয়। বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংসের হয়ে খেলবেন হৃদয়। গল টাইটানসের হয়ে এলপিএলে খেলবেন বাংলাদেশের অন্য দুই ক্রিকেটার টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান এবং জাতীয় দলের বাইরে থাকা মোহাম্মদ মিঠুন।

বাংলাদেশের পেসার তাসকিন আহমেদকে দলে নিতে আগ্রহী ছিল এলপিএলের ফ্র্যাঞ্চাইজি ডাম্বুলা আউরা। কিন্তু এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় দু’টি টুর্নামেন্টের আগে কাজের চাপ বিবেচনায় তাসকিনকে ছাড়পত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। -বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add