for Add

চোখের জলে মাহেলা-সাঙ্গার বিদায়

Srilankaঢাকা: বিদায়টা সব সময়ই করুন। সেটা যেভাবেই হোক। হয়তো গৌরবের। তাতে কী। এই চেনা মাঠ, এই চেনা উইকেটে যে আর কখনও খেলা হবে না! ব্যাট হাতে আর যে মাঠে নামবেন না দুই বন্ধু। নিজেদের মাটিতে রঙ্গিন পোষাকে শেষ ম্যাচ খেলা হয়ে গেছে মাহেলা জয়াবর্ধনে আর কুমারা সাঙ্গাকারার। সুতরাং বিদায় কলম্বো, বিদায় শ্রীলংকা ।

আগেই ঘোষণা দিয়ে রেখেছেন, এই বিশ্বকাপই তাদের শেষ অভিযান। বয়স তো আর অপেক্ষা করছে না। তর তর করে এগিয়ে যাচ্ছে। সুতরাং, বিশ্বকাপই শেষ। এরপর ব্যাট-প্যাড তুলে রাখার পালা। বিশ্বকাপের আগে নিজেদের দেশে আর কোন সিরিজ নেই। সুতরাং, ইংল্যান্ডের বিপক্ষে ৭ ম্যাচের ওয়ানডে সিরিজই শেষ দুই বন্ধু মাহেলা-সাঙ্গার।

দেশের মাটিতে শেষ সিরিজ এবং শেষ ম্যাচ ভক্ত-দর্শকদের জয় উপহার দিয়েই তবে মাঠ ছেড়েছেন মাহেলা এবং সাঙ্গাকারা। বিদায়ী ম্যাচে অবশ্য দু’জনের কারোরই ব্যাট হাসেনি। ২৮ রান করেছেন মাহেলা এবং ৩৩ রান করেছেন সাঙ্গাকারা।
তবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বিদায়বেলায় অশ্র“সজল হয়েছেন দু’জনই। গ্যালারির চারপাশে হেঁটে দর্শকদের বিদায় সম্ভাষনের জবাব দিয়েছেন। এরপর অশ্র“সজল নয়নে বের হয়ে গেলেন চিরচেনা মাঠ থেকে। যেখানে আর ফেরা হবে না তাদের কোনদিন; অন্তত খেলোয়াড় হিসেবে।

দু’জনেরই বয়স প্রায় কাছাকাছি। ৩৭ পেরিয়েছে। তবে মাহেলা জয়াবর্ধনের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু সাঙ্গাকারার দুই বছর আগে। ১৯৯৮ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে এই কলম্বোতেই ওয়ানডে অভিষেক জয়ার। সাঙ্গাকারার অভিষেক ২০০০ সালের জুলাইতে, পাকিস্তানের বিপক্ষে গলে।

তবে দু’জনই সমান তালে এগিয়েছেন। এগিয়ে নিয়ে গেছেন শ্রীলংকার ক্রিকেটকে। জয়সুরিয়া, ডি সিলভা কিংবা আত্তাপাত্তুদের পর লংকান ক্রিকেটের হাল ধরেছেন এ দু’জন। জয়াবর্ধনের নেতৃত্বে ২০০৭ বিশ্বকাপে এবং সাঙ্গাকারার নেতৃত্বে ২০১১ বিশ্বকাপের ফাইনাল খেলেছে লংকানরা। যদিও একবারও শিরোপা ওঠেনি তাদের হাতে।

৩৯০টি ওয়ানডে ম্যাচ খেলে ৪০.৬৪ গড়ে সাঙ্গাকারার সংগ্রহ ১৩৩৭২ রান। সেঞ্চুরি ২০টি এবং হাফ সেঞ্চুরি ৯১টি। সর্বোচ্চ ১৬৯ রান। নিজ দেশের মাটিতে খেলেছেন ১৪২টি ম্যাচ। এর মধ্যে রান ৪৭২৪। গড় ৪০.৭২। সেঞ্চুরি ৪টি, হাফ সেঞ্চুরি ৩৩টি।

অপরদিকে মাহেলা জয়াবর্ধনে খেলেছেন ৪৩৪টি ওয়ানডে। এর মধ্যে ৩৩.২৭ গড়ে মাহেলার রান ১২২৪৭। সেঞ্চুরি ১৭টি এবং হাফ সেঞ্চুরি ৭৬টি। সর্বোচ্চ ১৪৪ রান। এর মধ্যে দেশের মাটিতে খেলেছেন ১৫১টি ম্যাচ। রান ৪০৪৬। গড় ৩৪.৫৮। সেঞ্চুরি ৪টি এবং হাফ সেঞ্চুরি ২৮টি।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add