for Add

বাংলাদেশী পেসারদের প্রশংসায় ট্রট

আফগানিস্তানের বিপক্ষে আধিপত্য বিস্তার করা পারফরমেন্স টাইগার পেসাররা অব্যাহত রাখতে পারলে যে কোন কন্ডিশনে যে কোন দলের সাথে বাংলাদেশ প্রতিন্দ্বন্দিতাপূর্ণ ক্রিকেট খেলতে পারবে বলে মনে করেন আফগান কোচ জনাথন ট্রট।

সিরিজের একমাত্র টেস্টে আফগানিস্তানকে ৫৪৬ রানের ব্যবধানে হারাতে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশের পেসাররা। ম্যাচে ১৪ উইকেট নেন টাইগাররা পেসাররা। সব মিলিয়ে টেস্ট ইতিহাসে তৃতীয় এবং এই শতাব্দীতে সর্ববৃহৎ জয় পেয়েছে বাংলাদেশ।

চার দিনেই বাংলাদেশের কাছে হেরে যাবার পর ট্রট বলেন, ‘আমি মনে করি, এটি খুবই ভাল ও ভাল গতি ছিল। যে ধরণের পেসার তারা পেয়েছে তাতে ঘরে ও বিদেশের মাটিতে প্রতিন্দ্বন্দিতা করতে পারবে। এছাড়াও স্পিনে উন্নত মানের বোলাররা আছে। নিজেদের কন্ডিশনে কিভাবে ভালো খেলতে হয়, সত্যিই সেটি জানে তারা। এ জন্য কৃতিত্ব তাদেরই।’

তিনি আরও বলেন, ‘অবশ্যই খুবই হতাশ (বিশাল ব্যবধানে ম্যাচ হারা)। বলার মতো ভাল আমরা খেলিনি। গত ২৭ মাস কোন টেস্ট ম্যাচ খেলিনি আমরা। মাত্র চার দিন খেলোয়াড়রা দেশে ছিল। টেস্ট ক্রিকেটে ভাল করতে প্রস্তুতির কিছু বিষয় আছে এবং তখনই প্রতিন্দ্বন্দিতা করার আশা করা যায়।’

ট্রট জানান, বাংলাদেশের সাথে কঠিন লড়াইয়ের জন্য নিজেদের মেলে ধরতে না পারার কারনেই সাফল্য পায়নি আফগানিস্তান।

ট্রট বলেন, ‘আমি মনে করি, প্রতিপক্ষ খুব ভাল খেলেছে এবং তারা ভাল করতে বদ্ধপরিকর ছিল। আমরা যা চেয়েছি তা অর্জন করার চেষ্টা করছিলাম, কিন্তু সেটি করতে পারিনি। দায়িত্ব নিয়ে তাদের ব্যাটাররা অনেক সময় ধরে ব্যাটিং করেছে। আমাদের দীর্ঘতম ইনিংস ছিল কেবলমাত্র রহমত শাহর। ৭০ বল খেলেছেন তিনি। একজন ব্যাটারের দায়িত্ব নিয়ে খেলা এবং ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি করা টেস্ট ক্রিকেটের জন্য সবচেয়ে ভাল উদাহরণ। আমার মনে হয় তাদের স্পিনাররাও ভাল করেছে, যেমনটা আমাদের স্পিনাররা করতে পারেনি।’

২০১৯ সালে দু’দলের প্রথম টেস্টে জয় পেয়েছিল আফগানিস্তান। ১১ উইকেট নিয়ে আফগানদের জয়ে বড় অবদান রেখেছিলেন এই টেস্টে বিশ্রামে থাকা রশিদ খান। রশিদের অনুপস্থিতি দলে কোন প্রভাব না ফেললেও তার না থাকাটা দলের জন্য বড় ক্ষতি ছিল।

ট্রটের মতে ম্যাচে বাংলাদেশ লড়াইয়ের মানসিকতা দেখিয়েছে, আফগানিস্তানের মধ্যে সেটির অভাব ছিল। তিনি বলেন, ‘আমি মনে করি রশিদ খানের মতো খেলোয়াড় যখন দলে থাকবে না, তখন অবশ্যই অভাব বা ঘাটতি অনুভূত হবে। কিন্তু রশিদ না থাকায় ফলাফলের উপর কোন প্রভাব পড়েছে বলে আমি মনে করি না।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, লড়াই করার মত যথেষ্ট দক্ষতা আমার দলের ছিল না। আপনার সাথে আমি একমত, আরও ভাল প্রতিন্দ্বন্দ্বিতা হওয়া দরকার ছিল। একটি চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হওয়া ও মানসিকতা আরও কঠিন হওয়া দরকার ছিল। এটি এমন কিছু যা নিয়ে আমরা কাজ করছি।’

টেস্টের আগে প্রস্তুতি ম্যাচের উপর জোর দিয়েছেন ট্রট। তিনি বলেন, ‘আমি মনে করি, যদি আমরা প্রস্তুতি ম্যাচ খেলতে পারতাম, সেটি ভাল হতো। আমরা শ্রীলংকা ওয়ানডে খেলে ছিল এবং সেখান থেকে দলের অর্ধেক সদস্য আফগানিস্তান ফিরে গেছে। দীর্ঘদিন ধরে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলা হয়নি। ঐ সময় বাংলাদেশে এসে অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে ভাল হতো।’

ইংল্যান্ডের সাবেক টেস্ট ক্রিকেটার ট্রট বলেন, ‘ভারতের বিপক্ষে সিরিজ খেলার কথা ছিল আমাদের। সেটা খেলতে পারলে ভাল হতো কিন্তু হলো না। অর্থাৎ আমরা একটা ধাক্কা খেলাম। এখন আমরা ভারত যাচ্ছি। তারপর ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আবার বাংলাদেশে আসছি। এভাবেই সূচি আছে। সুতরাং বাংলাদেশের বিপক্ষে টেস্টে খারাপ খেলার জন্য এটাও একটা কারণ বলে আমি মনে করি। আশা করছি এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো।’ -বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add