for Add

শান্ত-মোমিনুলের জোড়া সেঞ্চুরিতে বড় জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

দুই ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও মোমিনুল হকের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষেই বড় জয়ের স্বপ্ন দেখছে স্বাগতিক বাংলাদেশ। -বাসস

সিরিজের একমাত্র টেস্ট জয়ের জন্য আফগানিস্তানকে ৬৬২ রানের পাহাড় সমান টার্গেট ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। জবাবে তৃতীয় দিন শেষে ২ উইকেটে ৪৫ রান করেছে আফগানিস্তান। ৮ উইকেট হাতে নিয়ে এখনও ৬১৮ রান করতে হবে আফগানদের। টেস্টে সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে ম্যাচ জয়ের বিশ্ব রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজের। এ ম্যাচ জিতলে নতুন ইতিহাস গড়বে আফগানরা।

নিজেদের টেস্ট ইতিহাসে প্রতিপক্ষকে সর্বোচ্চ রানের টার্গেট দিল বাংলাদেশ। এর আগে ২০২১ সালে হারারে টেস্টে জিম্বাবুয়েকে ৪৭৭ রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ। জবাবে ২৫৬ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ২২০ রানে ম্যাচটি জিতেছিল বাংলাদেশ।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১৩৪ রান করেছিল বাংলাদেশ। ৯ উইকেট হাতে নিয়ে ৩৭০ রানে এগিয়ে ছিল টাইগাররা। জাকির হাসান ও শান্ত সমান ৫৪ রানে অপরাজিত ছিলেন।

শুক্রবার তৃতীয় দিন নিজের ইনিংস বড় করতে পারেননি জাকির। ব্যক্তিগত ৭১ রানে রান আউট হন তিনি। দ্বিতীয় উইকেটে শান্তর সাথে ১৯৯ বলে ১৭৩ রান যোগ করেন জাকির।

জাকির ফেরার ক্রিজে শান্তর সঙ্গী হন মোমিনুল হক। আফগানিস্তান বোলারদের বিপক্ষে ওয়ানডে স্টাইলে ব্যাট করতে থাকেন তারা। এতে প্রথম সেশনেই টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির দেখা পান শান্ত। ১১৫ বলে ১৪টি চারে সেঞ্চুরি করেন তিনি। প্রথম ইনিংসে সেঞ্চুরি করে ১৪৬ রান করেছিলেন তিনি। মোমিনুলের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তি গড়লেন শান্ত। এর আগে ২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন মোমিনুল।

দ্বিতীয় সেশনে বাঁ-হাতি স্পিনার জহির খানের বলে আউট হওয়ার আগে শান্ত ১৫টি চারে ১৫১ বলে ১২৪ রান। ৫৪তম ওভারের প্রথম বলে শান্তর বিদায়ে উইকেটে এসেই ১টি ছক্কায় ৮ রান তুলে ফেলেন মুশফিকুর রহিম। কিন্তু ওভারের চতুর্থ বলে জহিরের দ্বিতীয় শিকার হন মুশফিক। ৮ রান করেন তিনি।

চার বলের ব্যবধানে শান্ত-মুশফিকের বিদায়ে কিছুটা বিচলিত হয়ে পড়ে বাংলাদেশ। কিন্তু মোমিনুলের সাথে হাত মিলিয়ে বাংলাদেশকে চিন্তা মুক্ত করেন অধিনায়ক লিটন দাস। আফগানিস্তানের বোলারদের বিপক্ষে ওয়ানডে স্টাইলে খেলতে থাকেন লিটন ও মোমিনুল। ৪ উইকেটে ৩৭৮ রান নিয়ে চা-বিরতিতে যায় স্বাগতিকরা। এসময় ৯৫ রানে অপরাজিত ছিলেন মোমিনুল।

বিরতি পর ৭৩তম ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি দিয়ে ২৬ ইনিংস পর টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরির স্বাদ নেন মোমিনুল। ১২৩ বলে ১২টি চারে তিন অংকে পা রাখেন তিনি। ২০২১ সালের এপ্রিলে সর্বশেষ টেস্ট সেঞ্চুরি করেছিলেন মোমিনুল।

মোমিনুলের শতকের আগে টেস্ট ক্যারিয়ারের ১৬তম হাফ-সেঞ্চুরি করেন লিটন। শেষ পর্যন্ত ৮০ ওভারে ৪ উইকেটে ৪২৫ রানে ইনিংস ঘোষনা করে বাংলাদেশ। ওভারপ্রতি ৫ দশমিক ৩১ করে রান ছিল টাইগারদের।

১২টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ১২১ রান করেন মোমিনুল। ৮টি চারে ৮১ বলে অপরাজিত ৬৬ রান করেন লিটন। পঞ্চম উইকেটে ১৬০ বলে অবিচ্ছিন্ন ১৪৩ রান করেন লিটন-মোমিনুল জুটি। আফগানিস্তানের জহির ২টি ও হামজা ১টি উইকেট নেন।

দ্বিতীয় ইনিংস ঘোষণা করে আফগানিস্তানকে জয়ের জন্য ৬৬২ রানের টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে খেলতে নেমে প্রথম বলেই উইকেট হারায় আফগানিস্তান। ইব্রাহিম জাদরানকে লেগ বিফোর আউট করেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম।

পরের ওভারে বাংলাদেশকে দ্বিতীয় উইকেট এনে দেন পেসার তাসকিন আহমেদ। ৫ রান করে তাসকিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ওপেনার আব্দুল মালিক। ৭ রানে ২ উইকেট পতনের ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন রহমত শাহ ও অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদি। ষষ্ঠ ওভারে ১৩ রানে আহত অবসর নেন শাহিদি।

এরপর রহমত ও নাসির জামাল জুটি বাঁধেন। ১১তম ওভারের পর আলো স্বল্পতায় খেলা বন্ধ হয়ে গেলে সেখানেই দিনের খেলার ইতি ঘটে। রহমত ১০ ও জামাল ৫ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের তাসকিন ও শরিফুল ১টি করে উইকেট নেন।

স্কোর কার্ড (টস-আফগানিস্তান)
বাংলাদেশ প্রথম ইনিংস ৩৮২/১০, ৮৬ ওভার (শান্ত ১৪৬, মাসুদ ৫/৭৯)
আফগানিস্তান প্রথম ইনিংস ১৪৬/১০, ৩৯ ওভার (জাজাই ৩৬, এবাদত ৪/৪৭)

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস (আগের দিন ১৩৪/১, ২৩ ওভার, জাকির ৫৪, শান্ত ৫৪) :
মাহমুদুল হাসান ক জাদরান ব হামজা ১৭
জাকির হাসান রান আউট ৭১
নাজমুল হোসেন শান্ত ক মালিক ব জহির ১২৪
মোমিনুল হক অপরাজিত ১২১
মুশফিকুর রহিম ক ইব্রাহিম ব জহির ৮
লিটন দাস অপরাজিত ৬৬
অতিরিক্ত (বা-২, লে বা-২, নো-৮, ও-৬) ১৮
মোট (৪ উইকেট, ইনিংস ঘোষনা, ৮০ ওভার) ৪২৫

উইকেট পতন : ১/১৮ (জয়), ২/১৯১ (জাকির), ৩/২৭৪ (শান্ত), ৪/২৮২ (মুশফিকুর)।

আফগানিস্তান বোলিং :
আহমদজাই : ১৩-১-৬১-০,
মাসুদ : ১২.৫-১-৮৩-০ (নো-৪),
হামজা : ১৬.১-০-৯০-১,
জানাত : ৮-০-৪৮-০ (ও-২),
জহির : ২৩-০-১১২-২ (নো-৪),
শাহিদি : ৩-০-১৯-০,
জামাল : ২-০-৪-০,
রহমত : ২-০-৪-০।

আফগানিস্তান দ্বিতীয় ইনিংস :
জাদরান ক এলবিডব্লু ব শরিফুল ০
মালিক ক লিটন ব তাসকিন ৫
রহমত অপরাজিত ১০
শাহিদি আহত অবসর ১৩
জামাল অপরাজিত ৫
অতিরিক্ত (বা-৪, নো-৩, ও-৫) ১২
মোট (২ উইকেট, ১১ ওভার) ৪৫

উইকেট পতন : ১/০ (জাদরান), ২/৭ (মালিক), ২/২৬ (শাহিদি) আহত অবসর।

বাংলাদেশ বোলিং :
শরিফুল : ৪-১-৬-১,
তাসকিন : ৪-০-২৮-১ (নো-৪),
তাইজুল : ২-০-৬-০,
মিরাজ : ১-০-১-০।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add