for Add

২০২৬ বিশ্বকাপ খেলবেন না মেসি

কাতার বিশ্বকাপই ছিল শেষ বিশ্বকাপ- আরো একটি বিশ্বকাপ হয়তোবা আর খেলবেন না বলেই চীনা গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন লিওনেল মেসি। ৩৫ বছর বয়সী মেসির নেতৃত্বে আর্জেন্টিনা কাতারে বিশ্বকাপ শিরোপা ঘরে তুলে।

চায়না টাইটান স্পোর্টসে এক ভিডিও সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপ সম্পর্কে মেসি বলেছেন, ‘আমি আগেও অনেকবার বলেছি আর বিশ্বকাপ খেলা আমার পক্ষে সম্ভব নয়। সেক্ষেত্রে কাতারই আমার শেষ বিশ্বকাপ। এখন দেখা যাক সামনে কি হয়। কিন্তু সবকিছু মিলিয়ে একথা অন্তত বলা যায় পরবর্তী বিশ্বকাপে আমার আর খেলা হবে না।’

তবে সতীর্থদের উৎসাহ দিতে খেলা দেখবেন। মেসি জানিয়েছেন স্টেডিয়ামে বসে খেলা দেখতে চাইবেন। কিন্তু নিজে অংশগ্রহণ করবেন না।
সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি বর্তমানে আর্জেন্টিনার হয়ে প্রীতি ম্যাচ খেলতে বেইজিংয়ে রয়েছেন। আগামীকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচটি অনুষ্ঠিত হবে। বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামটির ধারণক্ষমতা ৬৮ হাজার। ইতোমধ্যেই প্রিয় তারকার খেলা দেখতে ম্যাচের সব টিকেট বিক্রি হয়ে গেছে। চাইনিজ সমর্থকরা বার্সেলোনার সাবেক এই তারকার খেলা মাঠে বসে উপভোগের সুযোগ হাতছাড়া করতে চায়নি। এমনকি প্রায় সাড়ে ছয়শো মার্কিন ডাল ব্যয় করেও অনেকে টিকেট ক্রয় করেছে।

এর আগে বছরের শুরুতে আর্জেন্টাইন পত্রিকা ওলে’তে মেসি বলেছিলেন আরো একটি বিশ্বকাপ খেলা সত্যিই কঠিন হয়ে যাবে। পরবর্তী বিশ্বকাপে মেসি ৩৯ বছরে পা রাখবেন। গত সপ্তাহে মেসি পিএসজির সাথে দুই বছরের সম্পর্ক শেষ করে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেবার ঘোষণা দিয়েছেন।

বিশ্বকাপ জয়ের অপূর্ণতা নিয়েই গত নভেম্বরে কাতারে বিশ্বকাপ অভিযানে গিয়েছিলেন মেসি। সেখানে দুর্দান্ত খেলে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেন এই মহাতারকা। অনেকের ধারণা ছিল, বিশ্বকাপ জিতে মেসি হয়তো অবসরের ঘোষণা দেবেন। কিন্তু বিশ্বকাপ শেষে আর্জেন্টিনার জার্সিতে খেলা চালিয়ে যাওয়ার কথা জানান মেসি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দোহা বিশ্বকাপে শেষ ষোলোতে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ম্যাচটিতে আর্জেন্টিনা ২-১ গোলে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। -বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add