for Add

এখনই তামিমের বিকল্প ভাবছেন না নির্বাচকরা

প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী আগের দিন জানিয়েছিলেন, তামিম ইকবালের পুরোনো ব্যথা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তবে সেটা খুব গুরুতর নয়। ঔষধে কমে যাচ্ছে। তাই তেমন চিন্তার কারণ নেই।

কিন্তু আজ রোববার শেরে বাংলা লাগোয়া ইনডোরের নেটে তামিমকে দেখে খানিক সংশয় অনেকের মনেই। নেটে ব্যাটিং করতে গিয়ে বারকয়েক কোমড় আর পিঠে হাত দিলেন তামিম। দূর থেকে দেখে মনে হলো, ব্যথা অনুভব করছেন।

তাই আজ টিম বাংলাদেশের প্র্যাকটিস কভার করতে যাওয়া সাংবাদিকদের মনে জেগেছে প্রশ্ন, তামিম কি এ অবস্থায় আফগানিস্তানের সাথে টেস্ট খেলতে পারবেন?

নেটে অল্প সময়ের ব্যাটিংয়ে যখন অস্বস্তি বোধ করছেন, তখন ৫ দিনের টেস্টে বেশি ও লম্বা সময় ব্যাটিং করবেন কিভাবে? তখন যদি সমস্যা আরও বাড়ে, তাহলে কী হবে?

বর্তমান প্রেক্ষাপটে একটি প্রাসঙ্গিক প্রশ্ন উঁকি দিচ্ছে অনেকের মনেই। তা হলো, তবে কি টিম ম্যানেজমেন্ট আর নির্বাচকরা বাড়তি সতর্কতা অবলম্বন করে বিকল্প বা বাড়তি ওপেনার দলে ডাকবেন? নাকি আগামীকাল ১২ জুন নেটে আরও তামিমের সর্বশেষ শারীরিক অবস্থা খুঁটিয়ে দেখে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত?

এ কৌতুহলী প্রশ্নের উত্তর খুঁজতেই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আর অন্যতম শীর্ষ নির্বাচক হাবিবুল বাশার সুমনের সঙ্গে কথা বলা।
রোববার সন্ধ্যায় জাগো নিউজের সাথে আলাপে ওই দুই নির্বাচক জানান, আপাতত তামিমের বিকল্পের কথা ভাবছেন না তারা।

হাবিবুল বাশার সুমনের সোজাসাপ্টা কথা, ‘টেস্ট শুরুর আছে বাকি আরও ২ দিন। এখনই তামিমের ব্যাপারে কোন নেতিবাচক চিন্তা নেই আমাদের। আশা করি সে ফিট হয়ে ওঠে খেলবে।’

বাশার এমন কথাও বলেন, ‘যদি কোনো কারণে খেলতে নাও পারে, তবু বাড়তি কাউকে নেওয়ার চিন্তা নেই।’

দলে বিকল্প ওপেনার তো আছেই। স্কোয়াডে নাজমুল হোসেন শান্ত আয়ারল্যান্ডের সাথে শেষ টেস্টে ওপেন করেছেন, জাকির হাসান ফিরেছেন। সঙ্গে আরেক তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়ও আছেন।

অন্যদিকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘কোনোরকম নেতিবাচক ভাবনা নেই আমাদের। কারণ ফিজিও এখনো আমাদের কোনো নেতিবাচক কথা বলেননি, যা শুনে মনে হতে পারে যে তামিম খেলতে পারবে না বা তার খেলার সম্ভাবনা কম।’

নান্নুর শেষ কথা, ‘তারপরও আমরা কাল (সোমবার ) নেটে তামিমকে দেখবো। দেখা যাক।’

তবে হাবিবুল বাশারের মত প্রধান নির্বাচকও বাইরে থেকে কারো দলভুক্তির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। সূত্র : জাগোনিউজ২৪.কম

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add