for Add

সেভিয়া না মরিনহো, কার হাতে উঠবে ইউরোপা লিগের শিরোপা?

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল মাঠে গড়াতে আরও ১০ দিন। এর মধ্যে নির্ধারণ হয়ে ইউরোপের দ্বিতীয় সেরা লিগ ইউরোপা লিগের চ্যাম্পিয়ন হবে কে? আজই যে সেই জমজমাট ফাইনাল! মুখোমুখি হবে- বারবার চ্যাম্পিয়ন হয়ে নিজেদের ইউরোপা লিগের ‘রাজা’ পরিণত করা সেভিয়া এবং কখনো ফাইনাল না হারা কোচ হোসে মরিনহোর ক্লাব এএস রোমা।

এর আগে সেভিয়া মোট ছয়বার ইউরোপা লিগের ফাইনালে উঠেছিল। ছয়বারই শিরোপা জয় করে ঘরে ফিরেছে স্প্যানিশ ক্লাবটি। গৌরবের এই রেকর্ড অক্ষুণ্ন রাখার ব্রত নিয়ে ইউরোপা লিগে আজ আরেকটি ফাইনাল খেলতে নামবে সেভিয়া। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

সেভিয়ার যেমন ইউরোপা লিগের ফাইনালে হারের রেকর্ড নেই, তেমনি ইউরোপীয় পর্যায়ের ফাইনালে হারের অতীত নেই কিন্তু রোমা কোচ হোসে মরিনহোরও। দুটি চ্যাম্পিয়ন্স লিগসহ পাঁচটি ফাইনাল খেলে পাঁচ জয় তার!

নিজের অভিষেক মৌসুমেই ইতালিয়ান সিরি আ’র দলটিকে ইউরোপা কনফারেন্স লিগ জেতান পর্তুগিজ কোচ। দ্বিতীয় মৌসুমে রোমাকে ইউরোপা লিগ ফাইনালে ওঠালেন ‘স্পেশাল ওয়ান’। টানা সাফল্যে রোমা সমর্থকদের হৃদয়েও জায়গা করে নিয়েছেন তিনি।

ভক্ত-সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিতে চান হোসে মরিনহো। রোমা সমর্থকদের জন্য জিততে চান ইউরোপা লিগ শিরোপা। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় রাত ১টায় শুরু হবে দুই দলের শিরোপার লড়াই।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রোমা কোচ মরিনহো বলেন, ‘আমার কী অর্জন হবে, সেদিকে মনোযোগ দিচ্ছি না। শুধু রোমাভক্তদের আনন্দিত দেখতে চাই। এটা এমন একটা শহর, যার জনগোষ্ঠী ফুটবলের জন্যই বাঁচে।’ –জাগোনিউজ২৪.কম

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add