for Add

ভিনিসিয়াসের সমর্থনে আফ্রিকায় প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াসের সমর্থনে বর্ণবাদ বিরোধী প্রচারণার অংশ হিসেবে আফ্রিকান দুটি দেশের সাথে প্রীতি ম্যাচ খেলার ঘোষণা দিয়েছে ব্রাজিল। ব্রাজিলিয়ান এফএ (সিবিএফ) এই ঘোষণা দিয়েছে। স্প্যানিশ লিগে বর্ণবাদের শিকার ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াসকে নিয়ে এখন সারা বিশ্বে তোলপাড় চলছে।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আগামী ১৭ জুন বার্সেলোনায় গিনি ও তিনদিন পর লিসবনে সেনেগালের মুখোমুখি হবে।

২২ বছর বয়সী ভিনিসিয়াস জুনিয়র লা লিগায় রোববার ভ্যালেন্সিয়ার বিপক্ষে বর্ণ বৈষ্যমের শিকার হন। এ সপ্তাহেই সিবিএফ ব্রাজিলিয়ান লিগ ম্যাচে বর্ণবাদের বিপক্ষে জাতীয় প্রচারণা শুরু করেছে। এ নিয়ে ১০ম বারের মতো ভিনিকে এই অনাকাঙ্খিত ঘটনার মুখে পড়তে হয়েছে বলে লা লিগা জানিয়েছে।

এর আগে নতুন সভাপতি এডনাল্ডো রড্রিগেসের অধীনে ২০২২ সালে বর্ণবাদবিরোধী কার্যক্রম শুরু করেছিল ব্রাজিলিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা। সেটিকেই এবার ‘বর্ণবাদ নিয়ে কোনো ম্যাচ নয়’ স্লোগানের মাধ্যমে আরো প্রসারিত করতে চায় তারা। রড্রিগেস চান বর্ণবাদ সংক্রান্ত ফুটবলীয় আইনে যেন আরো পরিবর্তন আসে এবং ব্রাজিলের আদালত যেনো স্টেডিয়ামে হওয়া বর্ণবাদী আচরণে আরো কঠোর শাস্তির নির্দেশ দেয়। আমরা চাই বিশ্বজুড়ে বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে ব্রাজিল যেন নেতৃত্ব দেয়।’

সিবিএফ ভিনিসিয়াসের সঙ্গে প্রীতি ম্যাচ দুটির যাবতীয় বিষয় নিয়ে আলাপ করেছে। সবকিছু চূড়ান্ত করার আগে ভিনিসিয়াসের মধ্যে এই দুটি ম্যাচ নিয়ে কোনো অস্বস্তি আছে কিনা তাও নিশ্চিত হয়েছে তারা। সিবিএফের এক সূত্র ইএসপিএনকে জানিয়েছে, ভিনিসিয়াস সিবিএফের এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন।

সিবিএফ এখনো জাতীয় দলের জন্য নতুন কোচের সন্ধানে রয়েছে। এই মুহূর্তে অস্থায়ী কোচ রামন মেনেজেসের অধীনে জাতীয় দল পরিচালিত হচ্ছে। যদিও মেনেজেসের মূল দায়িত্ব অনুর্ধ্ব-২০ দলের। বার্সেলোনা ও লিসবনের প্রীতি ম্যাচের জন্য আগামীকাল দল ঘোষণা করা হবে। -বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add