for Add

বিশ্বকাপ বয়কটের হুমকি পাকিস্তানের

পাকিস্তানে এশিয়া কাপ অনুষ্ঠিত না হলে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বয়কট করার হুমকি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নাজম শেঠি। যে কোনোভাবেই হোক এশিয়া কাপের ম্যাচ পাকিস্তানে আয়োজন করতে চায় পিসিবি। কারণ, এবার তারাই আয়োজক।

ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তান যেতে সমস্যা, এ কারণে ভিন্ন একটি প্রস্তাবও দিয়েছে পিসিবি। তবুও, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) পাকিস্তানে এশিয়া কাপ আয়োজন করতে রাজি নয়। তারা পুরো টুর্নামেন্টটিই পাকিস্তান থেকে সরিয়ে আনতে চায়। এমন পরিস্থিতিতে নতুন করে হুমকি দিয়ে রাখলো পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান।

এশিয়া কাপের আয়োজন নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা কথা-বার্তা। ভারত পাকিস্তানে গিয়ে খেলবে না বলে পিসিবির পক্ষ থেকে একটি হাইব্রিড মডেল উপস্থাপন করা হয়েছে। কিন্তু এই মডেলে আবার খেলতে রাজি নয় বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। কারণ, বিশ্বকাপের আগের মাসে পাকিস্তান এবং আরব আমিরাতে একের পর এক ভ্রমণ করা সম্ভব নয়। তারওপর, ওই সময়টায় আরব আমিরাতে থাকে প্রচন্ড গরম।

এসব টানাপোড়েনের মাঝেই এক জুম সাক্ষাৎকারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নাজম শেঠি বলেন, ‘সব ম্যাচ নিরপেক্ষ দেশে খেলতে চায় ভারত। বিসিসিআইয়ের এমন সিদ্ধান্ত নেওয়া উচিত যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। এমন কিছু যেন করা না হয়, যাতে আমরা এশিয়া কাপ এবং বিশ্বকাপ থেকে সরে যাই এবং ভারত পরেরবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও পাকিস্তানে না আসে।’

শুধু এবারের এশিয়া কাপই নয় পরের বছর চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা পাকিস্তানে। ভারতে হবে এবারের ওয়ানডে বিশ্বকাপ। একের পর এক প্রতিযোগিতা থেকে দুই দেশ নাম সরিয়ে নিলে পরিস্থিতি খুব খারাপ হবে বলেই মনে করেন নাজম শেঠি।

তিনি বলেন, ‘এটা খুব গণ্ডগোলের। আমরা ভারতে গেলেও নিরাপত্তার সমস্যা হতে পারে। তাই পাকিস্তানকে তাদের ম্যাচগুলি বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাতে বা শ্রীলঙ্কাতে খেলতে দেওয়া হোক। এমনই চলতে থাকবে যত দিন না ভারত পাকিস্তানে খেলতে রাজি হবে।’

পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধানের বক্তব্যের পর ভারতীয় বোর্ড বিসিসিআই থেকে কেউ এই বিষয়ে পাল্টা কিছু বলেননি। নাজম শেঠি বলেন, ‘আমি চাইব এই বিষয়টা দেখুক আইসিসি; কিন্তু ভারত কোনভাবেই চাইবে না সেটা। বিশেষ করে এশিয়া কাপের সময় তো চাইবেই না।’

কিছুদিন আগেও একবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছিলো, ভারতে গিয়ে নয়, পাকিস্তান ক্রিকেট বোর্ড অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে তাদের বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে চায়। সেটা হতে পারে বাংলাদেশ কিংবা অন্য কোনো ভেন্যু।

সূত্র : জাগোনিউজ২৪.কম

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add