for Add

জীবনমৃত্যুর সন্ধিক্ষণে বাংলাদেশের সাবেক বোলিং কোচ

জীবনমৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ এবং জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক। গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি। উন্নত চিকিৎসার জন্যে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়া হচ্ছে তাকে। তবে যে খবর পাওয়া যাচ্ছে, তাতে তার বাঁচার সম্ভাবনা খুবই কম।

ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন হিথ স্ট্রিক। দক্ষিণ আফ্রিকা থেকে তার পরিবার একটি বিবৃতি দিয়েছে এরই মধ্যে। সেখানে লেখা হয়েছে, ‘দক্ষিণ আফ্রিকায় একজন স্বনামধন্য অনকোলজিস্টের অধীনে চিকিৎসা করানো হচ্ছে হিথ স্ট্রিকের।’

তবে, মানসিকভাবে এখনও হিথ স্ট্রিক শক্ত রয়েছেন বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে। সেখানে লেখা হয়, ‘তিনি খুব ভালো স্পিরিটের সঙ্গে হাসপাতালে রয়েছেন। ক্রিকেট মাঠে যেভাবে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেছেন, সেভাবেই এই রোগের বিরুদ্ধে তিনি লড়াই করে যাবেন।’

‘হিথ স্ট্রিকের পরিবার আশা করছে, সবাই তার বিষয়টা বুঝতে পারবেন এবং তার জন্য প্রার্থনা করবেন। একই সঙ্গে পরিবারের প্রাইভেসি রক্ষা করারও অনুরোধ জানাচ্ছি।’

জিম্বাবুয়ের সাবেক শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রী ডেভিড কোলটার্ট টুইটে স্ট্রিকের শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়েছেন। তার টুইট থেকে জানা যাচ্ছে, ‘এই মুহূর্তে একমাত্র অলৌকিক কিছুই স্ট্রিককে বাঁচাতে পারে।’

তিনি লিখেছেন, ‘জিম্বাবুয়ে এবং বাকি বিশ্বের ক্রিকেটপ্রেমীদের কাছে এটা একটা প্রার্থনার যুদ্ধ। হিথ স্ট্রিক, আমাদের দেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার এখন গুরুতর অসুস্থ। আমাদের প্রার্থনা তার ভীষণভাবে দরকার। তার এবং তার পরিবারের জন্য প্রার্থনা করছি।’

জিম্বাবুয়ের সাংবাদিক মাইক মাদোদা লিখেন, ‘হিথ স্ট্রিক জীবনের শেষ পর্যায়ে দাঁড়িয়ে। ইংল্যান্ড থেকে তার পরিবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দিয়েছে। একমাত্র অলৌকিক কিছুই ওকে বাঁচাতে পারে। প্রার্থনা রইল।’

১৯৯৩ সালে ১০ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিষেক হয় স্ট্রিকের। দেশের হয়ে ১৮৯টি ওয়ানডে ম্যাচ এবং ৬৫টি টেস্ট খেলেছেন তিনি। টেস্টে ১৯৯০ রান এবং ২১৬টি উইকেট রয়েছে তার। সাদা বলের ক্রিকেটে ২৯৪৩ রান এবং ২৩৯টি উইকেট রয়েছে। ২০০৪ সালে জিম্বাবুয়ে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান তিনি এবং এরপর ২০০৫-এ আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ খেলেন। দেশকে ২১টি টেস্ট এবং ৬৮টি এক দিনের ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।

২০১৪ সালের মে মাসে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে যুক্ত হন হিথ স্ট্রিক। ২০১৬ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন তিনি। ২০১৬ সালে ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে কোচ হিসেবে নিয়োগ পাওয়ার কারণে আর বাংলাদেশের কোচের দায়িত্বে থাকেননি স্ট্রিক।

২০২১ সালে তাকে আট বছরের জন্যে নিষিদ্ধ করে আইসিসি। দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন তিনি। ৪৯ বছরের ক্রিকেটার পরে ক্ষমা চান এবং জানান, ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে কোনোও দিনই তিনি যুক্ত ছিলেন না। সূত্র : জাগোনিউজ২৪.কম

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add