for Add

লিড নিতে চায় বাংলাদেশ

প্রথম ম্যাচ বৃস্টিতে পন্ড হয়ে গেলেও পুনরায় সেই বাঁধা থাকবে না- এমন আশায় আয়ারল্যান্ডের বিপক্ষে লিড নেয়ার লক্ষ্য নিয়ে আগামীকাল কাউন্টি গ্রাউন্ড চেমসফোর্ডে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। -বাসস

প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে গেলেও ম্যাচে আধিপত্যে বিস্তার করে খেলেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৪৬ রান করে টাইগাররা। এই স্কোর সন্তোষজনক না হলেও বৃষ্টি খেলার বন্ধ হবার আগে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতে। ১৬ দশমিক ৩ ওভারে ৬৫ রানের বিনিময়ে আয়ারল্যান্ডের ৩ উইকেট শিকার করেছিল টাইগাররা।

প্রশ্ন উঠেছে, বৃষ্টির পূর্বাভাস থাকার পরও কেন স্পিনারদের দিয়ে দ্রুত ২০ ওভার পর্যন্ত বোলিং সম্পন্ন করেননি অধিনায়ক তামিম ইকবাল। অন্তত ২০ ওভার খেলা হলে বৃষ্টি আইনে ম্যাচের ফল আসতে পারতো। বিশেষ করে প্রশ্ন উঠেছে, কেন সাকিব আল হাসানকে আক্রমণে আনা হয়নি।

প্রথম ম্যাচে মুশফিকুর রহিমের ৬১ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করেন ব্যাটার নাজমুল হোসেন শান্ত। তার মতে, ব্যাটাররা আশানুরূপ ব্যাটিং করতে পারেননি।

শান্ত বলেন, ‘উইকেট ব্যাটিং সহায়ক ছিল। এখানে ২৯০-৩০০ রান করা সম্ভব ছিল। কিন্তু মাঠে নামার আগে উইকেট সম্পর্কে আমাদের ধারণা ঠিক ছিলনা পরবর্তীতে আমাদের বোলাররা ভাল করতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘আমরা বড় কোন জুটি গড়তে পারিনি। এটি বড় একটি বিষয় ছিল। আমরা যদি একটি ভাল জুটি করতে পারতাম তাহলে ৩শর বেশি রান হতো।’

বাংলাদেশের মাত্র দু’টি হাফ-সেঞ্চুরির জুটি ছিল। শান্ত এবং তৌহিদ হৃদয় ৫০ এবং মুশফিক এবং মেহেদি হাসান মিরাজ ৬৫ রানের জুটি গড়েন।

শান্ত বলেন, ‘টপ অর্ডার ব্যাটারদের দায়িত্ব নিতে হবে। দুর্ভাগ্যবশত আমরা ভাল শুরু করতে পারিনি। বড় জুটি গড়া আমাদের দায়িত্ব ছিল। কিন্তু আমরা তা করতে ব্যর্থ হয়েছি। আশা করি, আমরা ভুল থেকে শিক্ষা নেব। পরের ম্যাচে পুরোপুরি খেলা হবে এবং আমরা লিড নিতে পারবো।’

পরিসংখ্যান বলছে, আয়ারল্যান্ডের বিপক্ষে এগিয়ে আছে বাংলাদেশই। এখন পর্যন্ত ১৪টি ওয়ানডে খেলেছে দু’দল। ৯টিতে জয় ও ২টিতে হেরেছে বাংলাদেশ। তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ব্রিজটাউনে প্রথমবারের দেখায় বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছিল আয়ারল্যান্ড। ২০১০ সালে বেলফাস্টে শেষবার বাংলাদেশকে হারিয়েছিল আইরিশরা। বাংলাদেশের বিপক্ষে যতগুলো ম্যাচ খেলেছে কোনটিতেই প্রতিরোধ গড়ে তুলতে পারেনি আয়ারল্যান্ড।

সম্প্রতি ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। ঐ সিরিজে বেশ কয়েকটি রেকর্ড ভেঙেছে টাইগাররা। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে ৩৪৯ রান করে বাংলাদেশ। যা নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ দলীয় রান টাইগারদের। ঐ ম্যাচে ৬০ বলে সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম। বাংলাদেশের মধ্যে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড গড়েন মুশি।

ওয়ানডের পাশাপাশি আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে এবং একমাত্র টেস্টও জিতেছিলো বাংলাদেশ।

বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

আয়ারল্যান্ড দল : অ্যান্ড্রু বলবির্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টেফেন ডোহেনি, ফিওন হ্যান্ড, গ্রাহাম হুম, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রিন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার ও ক্রেইগ ইয়ং।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add