for Add

সাফ চ্যাম্পিয়নশিপে আসছে বিশ্বকাপে খেলা দেশ

সৌদি আরব এবং মালয়েশিয়া না করে দেওয়ার পর সাফ চ্যাম্পিয়নশিপে অতিথি দল হিসেবে বেশ কয়েকটি দেশকে আমন্ত্রণ জানিয়েছিল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। এর মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত খেলতে রাজি হয়েছে আগামী ২১ জুন থেকে ৩ জুলাই ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপে।

সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বুধবার জাগো নিউজকে বলেছেন, ‘শেষ পর্যন্ত আমরা কুয়েতকে পেয়েছি। অন্য দল পাবো কিনা সেটা অনিশ্চিত। টুর্নামেন্ট ফিফা উইন্ডোতে হলে অনেক দলই রাজি হতো। এখন সিরিয়া ও ফিলিপাইনের দিকে তাকিয়ে আছি। তারা এখনো হ্যাঁ-না কিছু বলেনি। তবে আমি মনে করি অষ্টম দল পাওয়া কঠিনই হবে।’

সে ক্ষেত্রে তো ৭ দল নিয়েই টুর্নামেন্ট করতে হবে তাই না? ‘আমাদের তো কিছু করার নেই। ৬ মে ঢাকায় সাফের কংগ্রেস আছে। সেখানে আলোচনা করবো। যদি অষ্টম দলের জন্য সবাই আরো কিছুদিন অপেক্ষা করার সিদ্ধান্ত নেয় সেটা হবে। না হলে সাত দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত নিয়ে ফেলবো’- বলেছেন আনোয়ারুল হক হেলাল।

সাফের একটি শর্ত ছিল অতিথি যে দলই খেলবে তাদেরকে জাতীয় দল পাঠাতে হবে। কুয়েত কি জাতীয় দল পাঠাবে? আনোয়ারুল হক হেলাল বলেছেন, ‘কুয়েত নিশ্চয়তা দিয়েছে তারা জাতীয় দল পাঠাবে। আমাদের ভাগ্য ভালো যে কুয়েতের মতো দল খেলতে রাজী হয়েছে।’

কুয়েত ১৯৮২ সালে স্পেনে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে অংশ নিয়েছিল। ইংল্যান্ড, ফ্রান্স, চেকোস্লোভাকিয়ার সঙ্গে ৪ নম্বর গ্রুপে খেলেছিল তারা। চেকোস্লোভাকিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে ফ্রান্সের কাছে ৪-১ ও ইংল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেছিল মধ্যপ্রাচ্যের দেশটি।

সূত্র : জাগোনিউজ২৪.কম

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add