for Add

শিরোপা জয়ের পথে এগিয়ে গেল ম্যান সিটি

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা জয়ের পথে এক ধাপ এগিয়ে গেল ম্যানচেষ্টার সিটি। বুধবার রাতে নিজেদের ৩১তম ম্যাচে ম্যান সিটি ৪-১ গোলে হারিয়েছে আর্সেনালকে। এই হারে শিরোপার পথে ধাক্কা খেল শীর্ষে থাকা আর্সেনাল।

আর্সেনালের বিপক্ষে জয় পেলেও ৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে ম্যান সিটি। হারলেও দুই ম্যাচ বেশি খেলে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকলো আর্সেনাল।

পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দল হিসেবে মুখোমুখি হয় ম্যানচেষ্টার সিটি ও আর্সেনাল। শিরোপা জয়ের পথে এক ধাপ এগিয়ে যাবার সুযোগ দু’দলের সামনে। সুযোগটা নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ভালোভাবে কাজে লাগিয়েছে ম্যানচেষ্টার সিটি।

১৭ মিনিটে হালান্ডের পাসে বল পান ম্যান সিটির ডি ব্রুইনা। আর্সেনালের বক্সের মুখ থেকে নিখুঁত শটে গোল আদায় করে নেন ব্রুইনা (১-০)। শুরুতেই পিছিয়ে পড়লেও ম্যান সিটিকে চাপে ফেলতে পারেনি আর্সেনাল। প্রথমার্ধের ইনজুরি সময়ে ব্যবধান দ্বিগুণ করে ম্যান সিটি।
ব্রুইনার ফ্রি-কিক থেকে দারুণ হেডে গোল করেন জন স্টোনস (২-০)। অফসাইডের কারণে প্রথমে গোলটি বাতিল হয়েছিল। পরে ভিএআরের সহায়তায় গোল পায় ম্যান সিটি।

দুই গোলে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতির পর হালান্ড-ব্রুইনার দৃঢ়তায় ব্যবধান ৩-০ করে ম্যানচেষ্টার সিটি। হালান্ডের পাস ধরে ডান পায়ের শটে আর্সেনালের জালে দ্বিতীয়বারের মতো বল জড়ান ব্রুইনা। ম্যাচ জয়ের পথ মসৃণ হয়ে যাওয়ায় কিছুটা রক্ষণাত্মক খেলতে শুরু করে ম্যান সিটি। এরপরও গোল আদায় করতে পারেনি আর্সেনাল।

অবশেষে ৮৬ মিনিটে আর্সেনালকে গোলের স্বাদ দেন রব হোল্ডিং (১-৩)। আর দ্বিতীয়ার্ধে ইনজুরি সময়ের পঞ্চম মিনিটে আর্সেনালের জালে শেষবারের মতো বল পাঠান হালান্ড (৪-১)। লিগে এই মৌসুমে ৩৩তম গোল করলেন হালান্ড। এতে ভেঙ্গে গেল লিভারপুলের মোহাম্মদ সালাহর রেকর্ড। ইংলিশ লিগে ৩২ গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলের মালিক ছিলেন সালাহ।

৪-১ গোলে ম্যাচ জিতে এখনই আনন্দে ভাসতে চান না ম্যান সিটির কোচ পেপ গার্দিওয়ালা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘ম্যাচ জিতলেও আমরা এখনও আর্সেনালের পেছনে রয়েছি। ভাগ্য এখন আমাদের নিজেদের হাতে। যখন সবকিছু আমাদের হাতে, তখন সুযোগকে ভালোভাবে কাজে লাগাতে হবে। পরের তিনটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। কাজটি সহজ হবে না।’

ম্যান সিটির সাথে হেরে হতাশ আর্সেনাল কোচ আর্তেতা। তিনি বলেন, ‘সত্যি বলতে, এখন আমাদের কি করা দরকার আমি তা জানি না। আমি হতাশ, ছেলেরাও হতাশ। এ জন্য আবারও ছেলেদের মনোবল উজ্জীবিত করতে হবে।’

দিনের অন্যান্য ম্যাচে লিভারপুল জিতলেও লিগে হ্যাটট্টিক হারের লজ্জা পেয়েছে চেলসি। প্রতিপক্ষের মাঠে লিভারপুল ২-১ গোলে হারিয়েছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে।

লন্ডন স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই গোল হজম করতে হয় লিভারপুলকে। মাইকেল আন্তোনিওর পাস থেকে ১২ মিনিটে ওয়েস্ট হ্যামকে এগিয়ে দেন লুকাস পাকুয়েটা। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ওয়েস্ট হ্যাম। ট্রেন্ট আলেকজান্ডারের পাস থেকে ১৮ মিনিটে ম্যাচে সমতা ফেরান কোডি গাকপো। পরবর্তীতে দু’দলই গোলের সুযোগ হাতছাড়া করায় ১-১ সমতায় শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন জোয়েল মাটিপ। অ্যান্ডি রবার্টসনের কর্নার থেকে উড়ে আসা বলে মাটিপ গোল করলে ২-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় লিভারপুল। ৩২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে উঠলো লিভারপুল। এতে আগামী বছর ইউরোপা লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা জেগেছে লিভারপুলের।

আরেক ম্যাচে নিজেদের মাঠে স্টামফোর্ড ব্রিজে ব্রেন্টফোর্ডের কাছে ২-০ গোলে হারের লজ্জা পায় চেলসি। এই নিয়ে লিগে টানা তিন ম্যাচে হারলো তারা। আর সব প্রতিযোগিতা মিলিয়ে গত আট ম্যাচ জয়হীন চেলসি। ৩২ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তম স্থানে চেলসি। -বাসস 

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add