for Add

মাহারেজের হ্যাটট্রিকে ফাইনালে ম্যানসিটি

২০২০, ২০২১ ও ২০২২- টানা তিনবার এফএ কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিলো ম্যানচেস্টার সিটিকে। তবে এবার আর শেষ চারই শেষ হলো না সিটির জন্য। শেফিল্ড ইউনাইটেডকে পেয়ে এবার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে পেপ গার্দিওলার শিষ্যরা। রিয়াদ মাহারেজের দুর্দান্ত হ্যাটট্রিকে শেফিল্ডকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানসিটি।

গত বুধবার চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে যে একাদশ নামিয়েছিলেন কোচ পেপ গার্দিওলা, শনিবারের এফএ কাপের সেমিফাইনালের প্রথম একাদশে সেই দলের ৬ জন ছিলেন না। গোলরক্ষক এডারসনের জায়গায় খেলেছেন স্টেফান ওরতেগা।

গার্দিওলা একাদশে ফিরিয়েছেন কাইল ওয়াকার, এমেরিক লাপোর্তে, সার্জিও গোমেজ, রিয়াদ মাহারেজ ও হুলিয়ান আলভারেজকেও। আর প্রথম একাদশে ফিরেই হ্যাটট্রিক পেয়ে গেলেন আলজেরিয়ান তারকা মাহারেজ।

এডারসন, রুবেন দিয়াজ, জন স্টোনস, রদ্রি ও কেভিন ডি ব্রুইনকে ছাড়া খেলতে নেমে ম্যানসিটি প্রথমার্ধে এগিয়ে ছিল ১-০ গোলে। ৪৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন মাহারেজ।

ম্যাচের প্রথম সুযোগটা অবশ্য পায় শেফিল্ডই। দ্বিতীয় মিনিটেই পেনাল্টি বক্সের মধ্য থেকে নেওয়া ইলিমান এনডিয়ায়ের শট ফিরিয়ে দেন সিটি গোলরক্ষক ওরতেগা। মাহারেজের গোলের আগে গোলের সুযোগ নষ্ট করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড আলভারেজও।

৬১তম মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় ম্যানসিটি। শেফিল্ডের রক্ষণ এবার কোনো বাধাই দেয়নি আগুয়ান মাহারেজকে। আর্লিং হালান্ড এবং হুলিয়ান আলভারেজদের পাহারা দিতে গিয়ে মাহারেজকে আর গার্ড দিতে পারেনি তারা। গোলটি করতে মাহারেজকে শুধু মাথাটা ঠাণ্ডাই রাখতে হয়েছে।

১৯৫৮ সালের পর রিয়াদ মাহারেজই এফএ কাপের সেমিফাইনাল প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়ে যায় ৫ মিনিট পরই। সিটির আরেকটি দারুণ আক্রমণে এলোমেলো শেফিল্ড রক্ষণ। বাঁ-প্রান্ত দিয়ে পেনাল্টি বক্সে ঢুকে কাট ব্যাক করেন জ্যাক গ্রিলিশ। বক্সের মাথা থেকে দারুণ ফিনিশিংয়ে বলটাকে জালে জড়িয়ে হ্যাটট্রিক পেয়ে যান মাহারেজ।

আগামী ৩ জুন ওয়েম্বলিতেই এফএ কাপের ফাইনাল। নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড অথবা ব্রাইটনকে প্রতিপক্ষ হিসাবে পাবে সিটি। রোববার দ্বিতীয় সেমিফাইনাল মুখোমুখি হবে ইউনাইটেড ও ব্রাইটন। সূত্র : জাগোনিউজ২৪.কম

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add