for Add

মোস্তাফিজদের চুরি যাওয়া সরঞ্জামাদি উদ্ধার

অবশেষে স্বস্তি ফিরলো দিল্লি ক্যাপিটালস শিবিরে। টানা পাঁচ ম্যাচ হারের পর জয় পেলো মোস্তাফিজদের দল। এরই মধ্যে এলো চুরি যাওয়া ব্যাট-প্যাডসহ সরঞ্জামাদি উদ্ধারের খবর।

বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে দিল্লি। এই ম্যাচের আগেই সমস্যার মুখে পড়েছিলেন ওয়ার্নার-মোস্তাফিজরা।

কেননা ম্যাচের আগে ক্রিকেটারদের বেশ কিছু সরঞ্জাম চুরি যায়। অবশেষে দল জেতার পাশাপাশি স্বস্তি মিলেছে ওয়ার্নারের দলের। কারণ দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটাররা দামি ব্যাট, প্যাডসহ বিভিন্ন চুরি যাওয়া সরঞ্জাম ফিরে পেয়েছেন।

দিল্লি পুলিশের হাতে চোরেরা ধরাও পড়েছে। এই খবর জানিয়েছেন দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তার ইনস্টাগ্রাম পেজে সমর্থকদের সঙ্গে এই খুশির খবর ভাগ করে নেন তিনি।

দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার বলেন, ‘আমরা দিল্লি পুলিশের সহায়তায় আমাদের হারিয়ে যাওয়া মূল্যবান ক্রিকেট সরঞ্জাম ফিরে পেয়েছি। এছাড়াও চোরকে পুলিশ ধরেছে। এইজন্য আমি দিল্লি পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাই। তবে বেশ কিছু সরঞ্জাম আমরা এখনও খুঁজে পাইনি।’

চিন্নাস্বামীতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ খেলে যখন দিল্লিতে ফিরছিলেন ক্রিকেটাররা, তখনই তাদের সরঞ্জাম চুরি যায়। ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শসহ আরও বেশ কয়েকজন ক্রিকেটারের ১৬টি ব্যাট, প্যাড, জুতো, থাই প্যাড এবং গ্লাভস চুরি হয়ে যায়। এই জিনিসপত্রের মূল্য ভারতীয় মুদ্রায় আনুমানিক ১৬ লাখ টাকা।

বৃহস্পতিবার কলকাতার বিপক্ষে মাঠে নামার আগে দিল্লির ক্রিকেটাররা হোটেলে ঢুকেই বুঝতে পারেন, তাদের কিট ব্যাগ থেকে ব্যাট-প্যাডসহ দরকারি অনেক কিছু চুরি হয়ে গিয়েছে। এই ঘটনার পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করে দিল্লি কর্তৃপক্ষ।

-জাগোনিউজ২৪.কম

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add