for Add

শ্রীলঙ্কা সফরে বিশ্রামে সালমা-রুমানা

দুই সিনিয়র ক্রিকেটার সালমা খাতুন ও রুমানা আহমেদকে ছাড়াই আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য ১৬ সদস্যের নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। -বাসস

এ মাসের শেষের দিকে শুরু হতে যাওয়া আসন্ন শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত।

এ বছরের ব্যস্ত সূচির কথা মাথায় রেখে বিশ্রাম দেয়া হয়েছে একত্রে ২৭৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা সালমা ও রুমানাকে। এমনটাই জানিয়েছেন নারীদের নির্বাচক মঞ্জুরুল ইসলাম।

এই প্রথম দুই তারকাকে ছাড়া ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। তবে এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের ছাড়া একটি ম্যাচ খেলেছিল দলটি।

বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় মঞ্জুরুল ইসলাম বলেন, ‘এই সফরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আবহাওয়া এবং কন্ডিশন। এই দু’টি বিষয়ের কথা মাথায় রেখে আমরা দল তৈরি করেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা কিছু উদীয়মান ক্রিকেটারকে নিয়েছি। যারা সম্প্রতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভাল করেছে। আমরা কিছু সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছি। এ বছর দেশে-বিদেশে মাটিতে আমাদের অনেক ক্রিকেট খেলা রয়েছে। শ্রীলঙ্কার বড় ইস্যু হবে ফিটনেস। এসব বিবেচনা করেই আমরা এই দল বাছাই করেছি।’

সালমা ও রুমানা ছাড়া দল থেকে বাদ পড়েছেন তরুণ পেসার মারুফা আক্তার এবং ওপেনার শারমিন আক্তার। দলে নতুন মুখ সুলতানা খাতুন।

বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী দলের মধ্যে এটিই হবে প্রথম সীমিত ওভারের দ্বিপাক্ষিক সিরিজ। এখন পর্যন্ত নারী চ্যাম্পিয়নশিপে ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে বাংলাদেশ। গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে শেষ দুই ওয়ানডে বাতিল হওয়ায় ২ পয়েন্ট পায় বাংলাদেশ। ৬ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানে শ্রীলঙ্কা।

আগামী ২৫ এপ্রিল কলম্বোর উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে ২৭ এপ্রিল একটি অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সূচি :

২৭ এপ্রিল : বাংলাদেশ-এসএলসি বোর্ড প্রেসিডেন্ট একাদশ, কলম্বো ক্রিকেট ক্লাব

২৯ এপ্রিল : প্রথম ওয়ানডে (পি সারা ওভাল)

২ মে : দ্বিতীয় ওয়ানডে (পি সারা ওভাল)

৪ মে : তৃতীয় ওয়ানডে (পি সারা ওভাল)

৭ মে : বাংলাদেশ-এসএলসি বোর্ড প্রেসিডেন্ট একাদশ, কলম্বো ক্রিকেট ক্লাব

৯ মে : প্রথম টি-টোয়েন্টি (সিংহলিজ স্পোর্টস ক্লাব)

১১ মে : দ্বিতীয় টি-টোয়েন্টি (সিংহলিজ স্পোর্টস ক্লাব)

১২ মে : তৃতীয় টি-টোয়েন্টি (সিংহলিজ স্পোর্টস ক্লাব)

বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা, সোবহানা মুস্তারী, লতা মন্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মনি, দিশা বিশ্বাস, রাবেয়া, সুলতানা খাতুন।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add