for Add
স্পোর্টস ডেস্ক : ১৬ এপ্রিল ২০২৩, রবিবার, ৫:৪৭:২৭

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের দ্বিতীয় ম্যাচে উইকেট পেলেন না দিল্লি ক্যাপিটালসের বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমান। শনিবার টুর্নামেন্টের ২০তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ৩ ওভারে ৪১ রান দিয়ে উইকেটশূন্য থাকেন মুস্তাফিজ।
এ ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করতে নামে দিল্লি। তৃতীয় ওভারে প্রথমবারের মতো বোলিং করতে এসে ২টি চারে ১০ রান দেন মুস্তাফিজ। ১০তম ওভারে দ্বিতীয়বার বোলিং করে ২টি ছক্কা ও ১টি চারে ১৯ রান দেন ফিজ। ১৯তম ওভারে তৃতীয়বারের মতো আক্রমণে এসে ২টি চারে ১২ রান দেন মুস্তাফিজ। প্রথমে ব্যাট করে ব্যাঙ্গালুরু ২০ ওভারে ৬ উইকেটে ১৭৪ রান করেছে।
প্রথম তিন ম্যাচে ডাগ আউটে বসে থাকার পর দিল্লির চতুর্থ ম্যাচে এবারের আইপিএলে প্রথম খেলতে নামেন মুস্তাফিজ। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ওই ম্যাচে ৪ ওভারে ৩৮ রানে ১ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। -বাসস
For add
For add
For add
For add
for Add