for Add

সিলেটে আয়ারল্যান্ড সিরিজের ক্যাম্প

আগামী মাসে ইংল্যান্ডের চেমসফোর্ডে অনুষ্ঠেয় আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে অনুশীলনের জন্য সিলেটে সংক্ষিপ্ত ক্যাম্প করবে বাংলাদেশ ক্রিকেট দল। ঈদুল ফিতরের ছুটির পর অনুশীলন শুরু হবে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

জালাল ইউনুস জানান, ‘সিলেটে একটি সংক্ষিপ্ত ক্যাম্প করবো আমরা। সফরের আগে সম্ভবত দুই বা তিন দিনের অনুশীলন সেশন হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা আয়ারল্যান্ডের বিপক্ষে যেখানে সিরিজ খেলবো চেমসফোর্ডের উইকেট ও কন্ডিশন বিবেচনা করে সিলেটকে অনুশীলন মাঠ হিসেবে বেছে নিয়েছেন দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সিলেটে অনুশীলন সুবিধা এবং উইকেট সত্যিই ভাল ছিল।’

জালাল ইউনুস জানান, ২৬ বা ২৭ এপ্রিল ক্যাম্পে যোগ দেবেন ক্রিকেটাররা। যদিও ক্যাম্প কখন শুরু হবে সে বিষেয় এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ৯, ১২ এবং ১৪ মে তিনটি ওয়ানডে ম্যাচকে সামনে রেখে পহেলা মে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা। সেখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নিতেই আগেভাগে দেশ ছাড়বে দল।

জালাল ইউনুস জানান, তিন ম্যাচের সিরিজের আগে দল সেখানে একটি অনুশীলন ম্যাচও খেলবে টাইগাররা। তিনি বলেন, ‘২ মে ইংল্যান্ডে পৌঁছাবে দল। এরপর আরও কিছু অনুশীলন সেশন হবে আমাদের। ৫ মে’র পর আমরা একটি অনুশীলন ম্যাচও খেলবো। আমাদের অনুশীলনের জন্য অল্প সময় দিতে চেয়েছিল কিন্তু আমরা আরও কিছু দিন চেয়েছিলাম। তাই আমরা তাদের দেয়া নির্ধারিত সময়ের আগেই সেখানে পৌঁছাবো।’

জালাল ইউনুস আরও জানান, ৫ মে দলের সাথে যুক্ত হবেন ক্যারিয়ারে প্রথমবারের মতো আইপিএল খেলতে ইতোমধ্যে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেয়া লিটন দাস। তবে সময় মতো দলে যোগ দিবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে যাওয়া মুস্তাফিজুর রহমান।

জালাল ইউনুস বলেন, ‘এনওসি আরও দুই দিন বাড়াতে চেয়েছিলেন লিটন এবং আমরা তাকে অনুমতি দিয়েছি। তাই ৫ মে দলে যোগ দিবেন তিনি। সময় মতো দলে যোগ দিবেন মুস্তাফিজ।’

আয়ারল্যান্ডে দলের সাথে সঠিক সময়ে যোগ দিবেন পারিবারিক কারণে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেয়া সাকিব আল হাসান। -বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add