for Add

শেষ মুহূর্তে টটেনহ্যামকে রুখে দিলো এভারটন

মাইকেল কিনের ৯০ মিনিটের দুর্দান্ত এক গোলে টটেনহ্যামের সাথে ১-১ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিক এভারটন। এই ড্রয়ে শেষ চারে থেকে প্রিমিয়ার লিগ শেষ করার পথে হোঁচট খেল স্পার্সরা। একই সাথে ড্র দিয়ে শুরু হলো ক্রিস্টিয়ান স্টেলিনির টটেনহ্যামের অন্তর্বর্তীকালীণ দায়িত্ব।

৬৮ মিনিটে হ্যারি কেনের পেনাল্টিতে টটেনহ্যাম এগিয়ে গিয়েছিল। এক গোলে এগিয়ে থেকে টটেনহ্যাম টেবিলের তৃতীয়স্থান দখলে সঠিক পথেই ছিল। ১০ মিনিট আগে আব্দুলায়ে ডুকুরের লাল কার্ডে গুডিসন পার্কে ১০ জনের দলে পরিণত হয় এভারটন। কিন্তু ম্যাচ শেষের দুই মিনিট আগে বদলী খেলোয়াড় লুকাস মৌরাও লাল কার্ড পেলে টটেনহ্যামও একজন কম নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করে। কিন্তু তাদের সেই চেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি। কিনের অসাধারণ গোলে টেবিলের ১৫তমস্থানে থাকা এভারটন কিছুটা হলেও নিজেদের রক্ষা করার আত্মবিশ্বাস খুঁজে পেয়েছে। এই ড্র-ই সিন ডায়চের দলের রেলিগেশন জোন থেকে উপরে উঠতে যথেষ্ট ছিল।

চতুর্থস্থানে থাকা টটেনহ্যাম নিউক্যাসল ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে সমান ৫০ পয়েন্ট সংগ্রহ করেছে। কিন্তু প্রতিদ্বন্দ্বীদের তুলনায় তারা দুই ম্যাচ বেশি খেলেছে। এ নিয়ে টানা ষষ্ঠ অ্যাওয়ে ম্যাচে জয়বিহীন থাকলো টটেনহ্যাম। ম্যাচ শেষে স্টেলিনি বলেছেন, ‘লাল কার্ডের পরে তারা আমাদের তুলনায় বেশি আগ্রাসী হয়ে উঠেছিল। আমাদের এমন একটি দল হিসেবে খেলতে হবে যাতে হোম ও অ্যাওয়ে উভয় ম্যাচেই সমান প্রতিশ্রুতি ও আগ্রাসন বজায় থাকে।’

এন্টোনিও কন্টের বরখাস্তের পর স্টেলিনির অধীনে এটাই টটেনহ্যামের প্রথম ম্যাচ ছিল। টেবিলের তলানিতে থাকা সাউদাম্পটনের সাথে ৩-৩ গোলে ড্র করার মধ্য দিয়ে কন্টের টটেনহ্যাম অধ্যায়ের পরিসমাপ্তি হয়।

রেলিগেশন লড়াইয়ে থাকা এভারটন সবদিক থেকেই টটেনহ্যামকে প্রতিরোধ করেছে। প্রথম ১৫ মিনিটের মধ্যে স্পার্স অধিনায়ক হ্যারি কেনের দুটি বড় সুযোগ নষ্ট করাটা ছিল এভারটনের জন্য সৌভাগ্যের। আন্তর্জাতিক বিরতিতে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলদাতার আসন দখল করা কেনকে আরো আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামা উচিৎ ছিল। কিন্ত কেনের প্রথম শটটি লাইনের উপর থেকে ক্লিয়ার করেন কিন। এরপর ইভান পেরিসিচের ক্রস থেকে একেবারেই ফাঁকায় দাঁড়ানো থাকলেও কেনের হেড পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

এবারের মৌসুমে প্রিমিয়ার লিগে সবচেয়ে কম গোল দিয়েছে এভারটন। ইনজুরিতে থাকা স্ট্রাইকার ডোমিনিকি কালভার্ট-লুইনের অনুপস্থিতি কাল আরো একবার অনুভব করেছে স্বাগতিকরা। বিরতির ঠিক পরপরই সতীর্থদের পাস না দিয়ে অনেকটা স্বার্থপরের মতো খেলতে গিয়ে গোলের দারুণ এক সুযোগ হাতছাড়া করেছে এভারটনের সেনেগালিজ মিডফিল্ডার ইদ্রিসা গুয়ে। ৫৮ মিনিটে কেনের সাথে বিতন্ডায় জড়িয়ে থাপ্পর মেরে বসেন ফরাসি মিডফিল্ডার ডুকুরে। আকস্মিক এই ঘটনায় তাকে লাল কার্ড দেখালে কেউই কোন অভিযোগ করতে পারেনি।

এভারটনের পাগলামি এখানেই থেমে যায়নি। ৬৮ মিনিটে ক্রিস্টিয়ান রোমেরোকে অযথাই বক্সের ভিতর ফাউল করে বসেন কিন। ফলশ্রুতিতে প্রাপ্ত পেনাল্টি থেকে ডর্জান পিকফোর্ডকে উল্টো দিকে পাঠিয়ে বল জালে জড়ান কেন। মৌসুমে এটি তার ২৪তম গোল। এভারটন বস বলেছেন, ‘লাল কার্ডে আমাদের মানসিকতার কোন পরিবর্তন হয়নি। আমরা আগ্রাসন বজায় রেখেছিলাম। ম্যাচের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছি।’

ম্যাচের শেষ ভাগে একজন বেশি নিয়ে খেলার সুবিধা কাজে লাগাতে পারেনি টটেনহ্যাম। উল্টো এভারটনকে বারবার গোলের সুযোগ করে দিয়েছে। কিনকে চ্যালেঞ্জের অপরাধে ম্যাচ শেষে দুই মিনিট আগে লুকাসকেও মাঠ ছাড়তে হয়েছে। শেষ মিনিটে সেন্টার-ব্যাক কিন এভারটনকে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট উপহার দিলে পুরো স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে। -বাসস

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add