for Add

ছাঁটাই হলেন চেলসি কোচ পটার

মাত্র সাত মাসের মাথায় চাকরি হারালেন চেলসির ইংলিশ কোচ গ্রাহাম পটার। দলের বাজে ফর্মের জের ধরেই তাকে ছাঁটাই করা হয়েছে বলে চেলসির এক বিবৃতিতে বলা হয়েছে।

১ এপ্রিল অ্যাস্টন ভিলার কাছে স্ট্যামফোর্ড ব্রিজে ২-০ গোলে পরাজিত হয়ে প্রিমিয়ার লিগ টেবিলের ১১তম স্থানে নেমে গেছে ব্লুজরা। এবারের মৌসুমে নতুন চুক্তি বাবদ ৫০০ মিলিয়ন পাউন্ডেরও বেশি ব্যয় করে দলের হার আটকাতে পারেনি।

পটারের স্থানে ব্রাইটনের সাবেক ডিফেন্ডার ব্রুনো সালতোরকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

শেষ ১১টি ম্যাচে মাত্র তিনটিতে জয়ী হয়েছে চেলসি। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। লিগের বাইরে এখন এই একটি টুর্নামেন্টেই টিকে রয়েছে ব্লুজরা।

ক্লাবের দুই মালিক টড বোহলি ও বেহাদ এগবালি এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘একজন কোচ ও ব্যক্তি হিসেবে গ্র্যাহামের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। সবসময়ই সম্পূর্ণ পেশাদারীত্বের সাথে সে দল পরিচালনা করেছে। কিন্তু দলের ফলাফলে আমরা সবাই হতাশ। আমাদের হাতে আর মাত্র ১০টি প্রিমিয়ার লিগের ম্যাচ ও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল রয়েছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো। বাকি থাকা ম্যাচগুলোতে শতভাগ প্রতিশ্রুতির প্রমাণ দিতে চাই যাতে করে মৌসুমটা ভাল অবস্থানে থেকে শেষ করতে পারি।’

প্রিমিয়ার লিগে এই মুহূর্তে শীর্ষ চারের অবস্থান থেকে ১২ পয়েন্ট পিছিয়ে রয়েছে চেলসি। এ নিয়ে দ্বিতীয় ম্যানেজার হিসেবে বোহলির মালিকানায় প্রথম মেয়াদেই পটার বরখাস্ত হলেন। এর আগে সেপ্টেম্বরে থমাস টাচেলকে ছাঁটাই করা হয়েছিল। গত সপ্তাহে বায়ার্ন মিউনিখের বস হিসেবে নিয়োগ পেয়েছেন টাচেল।

জানুয়ারিতে রেকর্ড ১০৬ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী উইঙ্গার এনজো ফার্নান্দেজকে দলে নিয়েছে চেলসি। এছাড়াও মিখাইরো মাড্রিক, ওয়েসলি ফোফানা, মার্ক কুকুরেলা ও রাহিম স্টার্লিংকে দলে ভেড়াতে বিপুল পরিমান অর্থ ব্যয় করতে হয়েছে।

কিন্তু তারকা সমৃদ্ধ দল গড়ে উইনিং কম্বিনেশন খুঁজে পাননি পটার। ৪৭ বছর বয়সী পটারের অধীনে চেলসি ৩১ ম্যাচে মাত্র ১২টিতে জয়ী হয়েছে। সপ্তাহের শেষে অ্যাস্টন ভিলার কাছে হারের পর পটার বলেছিলেন, ‘আমি কাউকে দায়ী করতে পছন্দ করিনা। এই পরাজয়ের সব দায়ভার আমার। আমি সমর্থকদের হতাশা বুঝতে পারছি। আমি বুঝি ঘরের মাঠে হারা যন্ত্রনা অনেক বেশি। এতে সবাই দারুণভাবে হতাশ হয়। আমরা এখন লিগ টেবিলের যে অবস্থানে আছি তা নিয়ে কেউই খুশি হতে পারবে না। যা কিছু সমালোনাই হোক না কেন আমি মেনে নিচ্ছি।’

আগামীকাল স্ট্যামফোর্ড সফরে আসা লিভারপুলের বিপক্ষে ম্যাচটি হবে সালতোরের অধীনে চেলসির প্রথম ম্যাচ। –বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add