for Add

এমবাপ্পে ইস্যুতে পিএসজির সাথে সর্ম্পক ছিন্ন করলো রিয়াল

গত গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোর প্রায় বেশিরভাগ সময় জুড়েই ছিল কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদের যাবার খবর। কিন্তু শেষ পর্যন্ত এই ফরাসী তরুণ পিএসজির সাথেই চুক্তি নবায়ন করায় মাদ্রিদ সমর্থকদের হতাশ হতে হয়। শেষ মুহূর্তে হতাশ হয়ে বিষয়টিতে রিয়ালের পক্ষ থেকে বেশ ক্ষোভ প্রকাশ করা হয়েছিল।

এবারও দলবদলের সময় যতই গড়িয়ে আসছে আবারো এমবাপ্পে ও রিয়াল নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ২০১৮ বিশ্বকাপ বিজয়ী এই তারকা নিজেই জানিয়ে দিয়েছেন প্যারিসে সে মোটেই খুশী নন। আর তাই আবারো ফরাসী এই স্ট্রাইকারের ব্যাপারে নড়েচড়ে বসেছিল মাদ্রিদ। আগামী বছর পিএজির সাথে এমবাপ্পের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।

কিন্তু স্প্যানিশ গণমাধ্যম মার্কার দাবী, পিএসজির সাথে এমবাপ্পের বিষয়ে সব ধরনের যোগাযোগ ছিন্ন করেছে রিয়াল মাদ্রিদ। এমবাপ্পের বিষয়ে কোন ধরনের সমঝোতা করতে আর রাজী নয় গ্যালাকটিকোরা।

২৪ বছর বয়সী এমবাপ্পের সাথে পিএসজির বর্তমান চুক্তি ২০২৪ সালের গ্রীষ্ম পর্যন্ত রয়েছে। যদিও তার সাথে আরো চুক্তি বৃদ্ধির শর্ত রয়েছে। কিন্তু পিএসজির সাথে সময়টা ভাল না কাটায় রিয়াল মাদ্রিদে যাবার ব্যাপারে একটা আশাবাদ দেখা দিয়েছিল। প্যারিসের জায়ান্টদের সাথে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তে এই সময়ের মধ্যে এমবাপ্পে ফ্রি-এজেন্টেও পরিণত হবেন।

এদিকে পিএসজির সঙ্গে এমনিতেই সম্পর্কটা ভাল যাচ্ছে না এমবাপ্পের। পিএসজিও নাকি এই ফরাসী ফরোয়ার্ডের কাছে থাকা না-থাকার ব্যাপারে স্পষ্ট সিদ্ধান্ত জানতে চেয়েছে। সব মিলিয়ে এমবাপ্পের ভবিষ্যৎ কিছুটা অনিশ্চিতই মনে হচ্ছে। মার্কার খবর অন্তত সেই দাবী জানাচ্ছে। -বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add