for Add

সিশেলসকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

সিশেলসের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি সিরিজের প্রথম ম্যাচে জিতেছে বাংলাদেশ। শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ১-০ গোলে হারিয়েছে পূর্ব আফ্রিকার দেশটিকে। ম্যাচের একমাত্র গোলটি করেছেন ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার তারিক রায়হান কাজী। এ জয়ে বাংলাদেশ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল।

এই ম্যাচে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের লাল-সবুজ জার্সিতে খেলার স্বপ্ন পূরণ হয়েছে নাইজেরিয়ার নাগরিকত্ব ত্যাগ করে বাংলাদেশি হওয়া এলিটা কিংসলের। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরু থেকে কিংসলেকে মাঠে নামান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। আমিনুর রহমান সজিবের বদলে তাকে মাঠে নামানো হয়।

কিংসলে দুই বছর আগে বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। এর মধ্যে বসুন্ধরা কিংসের জার্সিতে তিনি এএফসি কাপের দুটি ম্যাচ খেললেও তার আসল স্বপ্ন ছিল জাতীয় দলের জার্সিতে মাঠে নামা। গত সাফ চ্যাম্পিয়নশিপের আগে প্রাথমিক দলে কিংসলেকে ডেকেছিলেন ওই সময়ের কোচ অস্কার ব্রুজোন। তবে কিছু কাগজ-পত্রের ঘাটতি থাকায় বাফুফে তাকে খেলানোর ঝুকি নেননি। অবশেষ সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর লাল-সবুজ জার্সিতে অভিষেক হলো তার। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে আবাহনীর জার্সিতে স্থানীয়দের মধ্যে সর্বাধিক ৭ গোল করেছেন কিংসলে।

প্রথমার্ধের শুরু থেকেই বাংলাদেশ প্রাধান্য নিয়ে খেললেও গোলের দেখা মিলছিল না। অবশেষে সেই কাঙ্খিত গোলটি আসে ৪৩ মিনিটে। বক্সের বাইরে জামাল ভূঁইয়ার নেওয়া ফ্রিকিক ছিল লাল-সবুজ জার্সিধারীদের গোলের উৎস। জামালের ফ্রিকিক হেডে ক্লিয়ার করতে চেয়েছিলেন সিশেলসের ডিফেন্ডার ব্র্যান্ডন মলে। কিন্তু বল চলে যায় বাংলাদেশ ডিফেন্ডার তারিক কাজীর কাছে। তিনি নিঁখুত হেডে বল জড়িয়ে দেন অতিথি দলটির জালে।

নিজের অভিষেক ম্যাচে গোলের সুযোগও পেয়েছিলেন কিংসলে। ৬১ মিনিটে মতিন মিয়ার বাড়িয়ে দেয়া বলটি যখন ধরেছিলেন এলিটা কিংসলে তখন তার সামনে কেবল সিশেলসের গোলরক্ষক আলভিন মিচেল। ইতিহাস গড়া ম্যাচে গোল করে সেই ইতিহাসে আরো রং ছাড়ানোর সূবর্ণ সুযোগটি কাজে লাগাতে পারেননি কিংসলে। যে শটটি তিনি নিলেন সেটা চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।

৮৭ মিনিটে বক্সের বাইরে থেকে ডন ম্যাক্সিমের ফ্রিকিকে বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো পরাস্ত হলেও বল বাইরে চলে যায় ক্রসবারে লেগে। বেঁচে যায় বাংলাদেশ। পরের মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ এসেছিল সেই এলিটা কিংসলের মাধ্যমে। কিন্তু তার নেওয়া শট রুখে দেন সিশেলস গোলরক্ষক।

বাংলাদেশ একাদশ : আনিসুর রহমান জিকো, তারেক রায়হান কাজী, সাদ উদ্দিন, রিমন হোসাইন, তপু বর্মণ, মো. সোহেল রানা (জনি), রাকিব হোসেন (সুমন রেজা), সোহেল রানা, জামাল ভূঁইয়া (মতিন মিয়া), মজিবুর রহমান জনি (রবিউল) ও আমিনুর রহমান সজিব (এলিটা কিংসলে)।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add