for Add

এমবাপ্পের নেতৃত্বে ফ্রান্সের জয়

কিলিয়ান এমবাপ্পের অধিনায়কত্বে গতকাল প্রথমবারের মতো মাঠে নেমেছিল ফ্রান্স। বরাবরের মতোই জাতীয় দলকে আস্থার প্রতিদান দিয়েছেন এই তরুণ স্ট্রাইকার। ইউরো ২০২৪ বাছাইপর্বে নেদারল্যান্ডকে ৪-০ গোলে বিধ্বস্ত করে যাত্রা শুরু করেছে ফ্রান্স।

দিনের আরেক ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বেলজিয়ামও তাদের নতুন যুগের সূচনা করেছে। ম্যাচটিতে হ্যাটট্রিক করেছেন রোমেলু লুকাকু।

ভাইরাসে আক্রান্ত ডাচ দলকে প্যারিসে সহজে হারিয়ে বাছাইপর্বে গ্রুপ-বি’তে দাপুটে জয় তুলে নিয়েছে ফ্রান্স। এমবাপ্পে নৈপুন্যে প্রথমার্ধের ২১ মিনিটের মধ্যেই ৩-০ গোলের লিড পায় স্বাগতিকরা। দীর্ঘদিনের অধিনায়ক হুগো লোরিসের অবসরের সুবাদে ফ্রান্সের আর্মব্যান্ড পড়ার দায়িত্ব বর্তায় এমবাপ্পে ওপর। স্তাদে দি ফ্রান্সে মাত্র দুই মিনিটের মধ্যে নতুন সহঅধিনায়ক আঁতোয়ান গ্রীজম্যানকে দিয়ে গোল করিয়েছেন এমবাপ্পে। এরপর ৮ মিনিটে গ্রীজম্যানের ফ্রি-কিকে পোস্টের খুব কাছে থেকে ডায়ট উপামেকানো ডাচ গোলরক্ষক জাসপার সিলিসেনকে পরাস্ত করে ব্যবধান দ্বিগুণ করেন। ২১ মিনিটে রানডাল কোলো মুয়ানির পাস থেকে অরেলিয়েন টিচুয়ামেনির থ্রু বল এমবাপ্পে দারুণ দক্ষতায় জালে জড়ান। ম্যাচের শেষ ভাগে পিএসজির এই সুপারস্টার আরো এক গোল করলে বড় জয় দিয়েই ইউরো বাছাইপর্ব শুরু করে ফ্রান্স।
স্টপেজ টাইমে মেমফিস ডিপের পেনাল্টি রুখে দিয়ে ফ্রান্সের মূল একাদশের নুতন গোলরক্ষক মাইক মেইগন্যান জানান দিয়েছেন লেস ব্লুজদের দীর্ঘদিন সার্ভিস দেবার মতো দক্ষতা তার রয়েছে। এর মাধ্যমে ফ্রান্সের শতভাগ সফল একটি ম্যাচ শেষ হয়।

ফ্রান্সের জাতীয় দলের জার্সি গায়ে এ নিয়ে ৬৭ ম্যাচে ৩৮ গোল করার কৃতিত্ব দেখালেন এমবাপ্পে। ম্যাচ শেষে সম্প্রচার কেন্দ্র টিএফআইকে এমবাপ্পে বলেছেন, ‘আমরা ঘরের মাঠের সমর্থকদের হতাশ করতে চাইনি। বিশ্বকাপ থেকে ফেরার পর এটাই আমাদের প্রথম ম্যাচ ছিল। কাতারে যেখানে শেষ করেছিলাম (ফাইনাল বাদে), ঠিক সেখান থেকেই আমরা শুরু করতে চেয়েছি।’

২০১৭ সালের আগস্টে প্যারিসে ফ্রান্সের কাছে এই একই ব্যবধানে পরাজিত হয়েছিল নেদারল্যান্ড। এরপর এই প্রথমবারের মতো চার গোলের ব্যবধানে ডাচরা পরাজিত হলো।

সোমবার বাছাইপর্বের পরবর্তী ম্যাচে আয়ারল্যান্ড সফরে যাবে ফ্রান্স। একইদিন জিব্রালটারকে আতিথেয়তা দিবে নেদারল্যান্ড।

শুক্রবার গ্রুপ-বি’র আরেক ম্যাচে পর্তুগালের ফারোতে জিব্রালটারের বিরুদ্ধে ৩-০ গোলের জয় নিশ্চিত গ্রিস। ২০০৪ ইউরোপীয়ান চ্যাম্পিয়নদের হয়ে গোল করেছেন গিওর্গস মাসুরাস, মানোলিস সিওপিস ও অধিনায়ক আনাসতাসিয়স বাকাসেতাস।

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পর বেলজিয়াম দল থেকে পদত্যাগ করেছিলেন কোচ রবার্তো মার্টিনেজ। তার স্থানে নতুন কোচ ডোমেনিকো টেডেসকোর অধীনে কাল প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমেছিল রেড ডেভিলসরা। গ্রুপ-এফ’এ সুইডেনকে পরাস্ত করতে ইন্টার মিলানের ফরোয়ার্ড লুকাকুর একক নৈপুন্যেই যথেষ্ট ছিল। দলের অন্যতম নির্ভরযোগ্য তারকার এমন পারফর্মেন্সের দিনে টেডেসকোর অভিষেক এর থেকে ভাল আর হতে পারতো না। সোলনার ফ্রেন্ড এরেনাতে ৩৫ মিনিটে লুকাকুর হেডে এগিয়ে যায় সফরকারী বেলজিয়াম। এরপর ৪৯ মিনিটে ভিক্টর লিন্ডেলফের ভুলে ডোডি লুকবাকিওর সহায়তায় ব্যবধান দ্বিগুণ করেন লুকাকু।

৭৩ মিনিটে আলেক্সান্দার ইসাকের পরিবর্তে বদলী বেঞ্চ থেকে মাঠে নামেন ৪১ বছর বয়সী জ্বালাটান ইব্রাহিমোভিচ। ৮২ মিনিটে লুকাকু হ্যাটট্রিক করলে বড় জয় নিশ্চিত হয় বেলজিয়ামের।

ম্যাচ শেষে টেডেসকো বলেছেন, ‘সুইডেনের বিরুদ্ধে তিন গোল করা ও একইসাথে তিন পয়েন্ট অর্জন করা মোটেই সহজ কাজ নয়।’

এই গ্রুপের আরেক ম্যাচে মার্সেল সাবিটাইজারের দুই গোলে রাল্ফ রাগনিকের অস্ট্রিয়া ঘরের মাঠ লিঞ্জে আজারাইজানকে ৪-১ ব্যবধানে হারিয়েছে। স্বাগতিকদের হয়ে স্কোরশিটে আরো নাম লিখিয়েছেন মাইকেল গ্রেগোরটিশ ও ক্রিস্টোফ বমগার্টনার।

নতুন কোচ ফার্নান্দো সান্তোসের অধীনে গ্রুপ-ই’তে পরাজয় দিয়ে ইউরো বাছাইপর্ব শুরু করেছে রবার্ট লিওয়ানদোস্কির পোল্যান্ড। অভিজ্ঞ কোচ সান্তোসের অধীনে ইউরো ২০১৬’তে শিরোপা জয় করেছিল পর্তুগাল। কিন্তু প্রাগে স্বাগতিক চেক রিপাবলিকের বিপক্ষে পোল্যান্ড পেরে উঠেনি। ৩-১ গোলের পরাজয়ের মধ্য দিয়ে ইউরো বাছাইপর্ব শুরু করতে হয়েছে সান্তোস বাহিনীকে।

প্রথম তিন মিনিটে লাডিস্লাভ ক্রেজি ও টমাস কাভানকারার গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে পোল্যান্ড। শুরুর এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি পোলিশরা। ৬৪ মিনিটে ইয়ান কুচার গোল করলে চেকদের জয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। ৮৭ মিনিটে ডামিয়ান সিজিমানস্কি এক গোল পরিশোধ করলেও তা পোল্যান্ডের হার এড়াতে পারেনি।

গ্রুপের আরেক ম্যাচে ঘরের মাঠে শেষ মুহূর্তের পেনাল্টিতে ফারো আইল্যান্ডের সাথে ১-১ গোলে ড্র করেছে মলদোভা। গ্রুপ-ডি’তে ডুসান টাডিচ ও ডুসান ভ্লাহোভিচের গোলে সার্বিয়া বেলগ্রেডে লিথুনিয়াকে ২-০ ব্যবধানে পরাজিত করেছে।

আরেক ম্যাচে বুলগেরিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ১-০ গোলে জয়ী হয়েছে মন্টেনেগ্রো। দলের হয়ে জয়সূচক গোল করেন নিকোলা ক্রস্টোভিচ। – বাসস

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add