for Add

নিজ মাঠে প্রত্যাবর্তনের ম্যাচে মেসির ৮০০ গোলের মাইলফলক

বিশ্বকাপে শিরোপা জয়ের পর দেশের মাটিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ দারুণভাবে উপভোগ করেছে আর্জেন্টিনার সমর্থকরা। আর ম্যাচটিকে আরো রাঙ্গিয়ে দিয়েছেন মহাতারকা ও অধিনায়ক লিওনেল মেসির ক্যারিয়ারের ব্যক্তিগত ৮০০তম গোলের মাইলফলকে পৌঁছানো। গতকাল বুয়েন্স আয়ার্সে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেসির দেয়া গোলে পানামাকে ২-০ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

মেজর সকার লিগ (এমএলএস) সেনসেশন ২১ বছর বয়সী থিয়াগো আলমাদার গোলে এগিয়ে যাওয়া আর্জেন্টিনার হয়ে ম্যাচের শেষদিকে ফ্রি কিক থেকে নিজের ঐতিহাসিক গোলটি করেন ৩৫ বছর বয়সী সাত বারের ব্যালন ডি’অঁর খেতাব বিজয়ী। অপরদিকে তৃতীয়বারের মতো জাতীয় দলের হয়ে খেলতে নেমেই গোলের দেখা পেলেন আলমাদা।

বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগেই আতশ বাজির বিচ্ছুরণে আবেগময় উৎসব শুরু করে আর্জেন্টাইন সমর্থকরা। ১৫ লাখ টিকিট প্রার্থীদের মাঝ থেকে মাত্র ৮৩ হাজার ভাগ্যবান দর্শক ম্যাচটি সরাসরি উপভোগ করার সুযোগ পেয়েছিলেন। গোটা স্টেডিয়ামের পরিবেশকে প্রতিটি মুহূর্তে মুখরিত করে রাখেন তারা।

মেসি, কোচ লিওনেল স্কালোনি ও অধিকাংশ খেলোয়াড় এদিন তাদের সন্তানদের নিয়ে মাঠে এসেছিলেন এবং বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার জাতীয় সঙ্গীতে সুর মেলাতে গিয়ে আবেগআপ্লুত হয়ে হঠেন। এমনকি কারো কারো চোখে আনন্দঅশ্রুও দেখা গেছে।

গত রাতে ম্যাচের চেয়ে বিশ্বকাপ উদযাপনটাই বড় হয়ে উঠেছিল আর্জেন্টাইনদের জন্য। তবে বিষয়টি আগে বুঝে উঠতে পারেনি পানামা। অপেক্ষাকৃত দূর্বল দল হয়েও শৃংখলার সঙ্গে খেলার কারণে নতুন বিশ্বচ্যাম্পিয়নদের ৭৮ মিনিট পর্যন্ত ঠেকিয়ে রাখতে সক্ষম হয় পানামা।

বিশ্বকাপের পর প্রথম আন্তর্জাতিক খেলায় নামা আর্জেন্টিনা ম্যাচের ৭৩ শতাংশ নিয়ন্ত্রণ করলেও গোলের সুযোগ সৃস্টি করেছে খুবই কম। এ সময় মেসির ফ্রি কিকের একটি বল বারে লেগে ফিরে আসে। এঞ্জো ফার্নান্দেজের একটি দূরপাল্লার শটের বল ডাইভ দিয়ে এক হাতে ফিরিয়ে দেন গোলরক্ষক হোসে কার্লোস গুয়েরা।

ফ্রান্সের বিপক্ষে কাতার বিশ্বকাপের ফাইনালে খেলা একাদশটিকে প্রীতি ম্যাচের জন্য বেছে নিয়েছিলেন আর্জেন্টাইন কোচ স্কালোনি। বিশ্বকাপ ম্যাচটি ৩-৩ গোলে সমতায় থাকার পর টাইব্রেকারে ৪-২ গোলে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জয় করে আর্জেন্টিনা। অবশ্য প্রথমার্ধে গোলশূন্য ড্র থাকায় দ্বিতীয়ার্ধে তিনটি পরিবর্তন আনেন স্বাগতিক কোচ।

দ্বিতীয়ার্ধে ম্যাচ জয়ের দিকে মনোযোগ দেয় আর্জেন্টিনা। তবে তাদের সামনে বাঁধা হয়ে দাঁড়ান পানামার গোলরক্ষক গুয়েরা। তিনি মেসির দুটি ফ্রি কিকের বল প্রতিহত করেন। সেই সঙ্গে ফিরিয়ে দেন অভিজ্ঞ অ্যাঞ্জেল ডি মারিয়ার বাঁকানো শটের একটি বল।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উত্তেজনা বেড়ে যায় আর্জেন্টাইন শিবিরে। কারণ ম্যাচ জয় করতে না পারলে পুরো উৎসবটাই যে মাটি হয়ে যাবে। শেষ পর্যন্ত আর্জেন্টিনার মহাতারকা এগিয়ে আসেন এবং নিশ্চিত করেন যে পানামা তাদের সামনে বাঁধা হতে পারে না।

বদলী হিসেবে আসা আলমাদার প্রথম গোলটিতেও ছিল মেসির পরোক্ষ সহায়তা। তার একটি ফ্রি কিকের বল বারে লেগে ফেরার পর ৭৮ মিনিটে সেটি জালে জড়ান আলমাদা। ৮৯ মিনিটে ম্যাচের পঞ্চম ফ্রি কিক থেকে বাঁকানো শটে স্বাগতিকদের হয়ে দ্বিতীয় গোল করেন মেসি। মুহূর্তেই পাল্টে যায় স্টেডিয়ামের পরিবেশ। বাঁধভাঙ্গা উচ্ছাসে মেতে উঠে আর্জেন্টিনার সমর্থকরা। -বাসস

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add