for Add

সিরিজ জিতলো বাংলাদেশ

ডান-হাতি পেসার হাসান মাহমুদের ক্যারিয়ার সেরা বোলিংয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতলো স্বাগতিক বাংলাদেশ। বাসস

২৩ মার্চ সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডেতে বাংলাদেশ ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে আয়ারল্যান্ডকে। নিজেদের ওয়ানডে ইতিহাসে এই প্রথম ১০ উইকেটে ম্যাচ জয়ে রেকর্ড গড়লো বাংলাদেশ। এর আগে পাঁচবার ৯ উইকেটে ম্যাচ জয়ের কীর্তি আছে টাইগারদের।

হাসানের বোলিং তোপে প্রথমে ব্যাট করে ২৮ দশমিক ১ ওভারে ১০১ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। ৩২ রানে ৫ উইকেট নেন হাসান। জবাবে ১৩ দশমিক ১ ওভারে বিনা উইকেটে ১০২ রান তুলে ২২১ বল বাকী রেখে বাংলাদেশের ম্যাচ ও সিরিজ জয় নিশ্চিত করেন দুই ওপেনার অধিনায়ক তামিম ইকবাল ও লিটন দাস। লিটন ৫০ ও তামিম ৪১ রানে অপরাজিত থাকেন।

বৃষ্টির কারণে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত সময়ের আধা ঘন্টা পর শুরু হওয়া ম্যাচে টস হেরে প্রথমে বোলিংয়ে নামে স্বাগতিক বাংলাদেশ। ব্যাট হাতে সাবধানী শুরু ছিল সফরকারী আয়াারল্যান্ডের।

ইনিংসের পঞ্চম ও নিজের তৃতীয় ওভারে আয়ারল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন পেসার হাসান। উইকেটের পেছনে মুশফিকুর রহিমকে ক্যাচ দিয়ে ৮ রানে আউট হন স্টেফেন ডোহেনি।

আয়ারল্যান্ডের আরেক ওপেনার পল স্টার্লিংকেও শিকার করেন হাসান। ইনিংসের নবম ও নিজের পঞ্চম ওভারে স্টার্লিংকে ৭ রানে লেগ বিফোর আউট করেন তিনি। একই ওভারের চতুর্থ বলে রিভিউর সহায়তায় লেগ বিফোরে হ্যারি টেক্টরকে খালি হাতে বিদায় করেন হাসান।
হাসানের পেস তোপে ২২ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে আইরিশরা। পাওয়ার প্লের শেষ ওভারের দ্বিতীয় বলে আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বলবির্নিকে ৬ রানে থামান পেসার তাসকিন আহমেদ। স্লিপে বলবির্নির ক্যাচ নেন নাজমুল হোসেন শান্ত। হাসান-তাসকিনের তোপে ১০ ওভার শেষে আইরিশদের রান ৪ উইকেটে ২৭।

এ অবস্থায় জুটি গড়ার চেষ্টা করেন লরকান টাকার-কার্টিস ক্যাম্পার। তাতে সফলও হন তারা। পঞ্চম উইকেট জুটিতে ৫৭ বলে ৪২ রান যোগ করেন তারা। ১৯তম ওভারে চতুর্থবারের মত আক্রমণে এসে জোড়া আঘাতে হানেন পেসার এবাদত হোসেন। ওভারের শেষ দুই বলে টাকারকে ২৮ রানে ও নতুন ব্যাটার জর্জ ডকরেলকে খালি হাতে শিকার করেন এবাদত। এতে ৬৮ রানে ৬ উইকেটে পরিণত হয় আয়ারল্যান্ড।

এবাদতের পর ইনিংসের ২২ ও নিজের সপ্তম ওভারে আয়ারল্যান্ড শিবিরে জোড়া আঘাত হানেন তাসকিন। প্রথম বলে অ্যান্ডি ম্যাকব্রিনকে ১ ও তৃতীয় ডেলিভারিতে মার্ক অ্যাডায়ারকে শূন্যতে বিদায় করেন তাসকিন। এমন অবস্থায় ৭৯ রানে ৮ উইকেট হারিয়ে ১শ’র নীচে গুটিয়ে যাবার শংকায় পড়ে আইরিশরা। তবে শেষ ২ উইকেটে ২২ রান তুলে কোন মতে ১শ রান পার করতে সক্ষম হয় সফরকারীরা।

আয়ারল্যান্ডের নবম ব্যাটার হিসেবে ক্যাম্পারকে শিকার করেন হাসান। ৪টি চারে ৪৮ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন ক্যাম্পার। আর শেষ ব্যাটার গ্রাহাম হুমকে ৩ রানে লেগ বিফোর আউট করে আয়ারল্যান্ডকে ১০১ রানে গুটিয়ে দেন হাসান। বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন দলীয় রান আইরিশদের।

বল হাতে ইনিংসে ৮ দশমিক ১ ওভার বল করে ৩২ রানে ৫ উইকেট নেন হাসান। ৮ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মত পাঁচ বা ততোধিক উইকেট নিলেন ২৩ বছর বয়সী হাসান। তাসকিন ২৬ রানে ৩টি এবাদত ২৯ রানে ২ উইকেট নেন।

সিরিজ জিততে ১০১ রানের সহজ টার্গেটে মারমুখী মেজাজে ব্যাটিং শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ও লিটন। তৃতীয় ওভারে তামিমের তিনটি চারে ১৩ রান পায় বাংলাদেশ। সপ্তম ওভারের তামিমের প্রথম ছক্কায় ১১ রান পায় টাইগাররা। অষ্টম ওভারে লিটনের দু’টি চারে ১৫ রান আসে। পরের ওভারে লিটন আরও দু’টি চার মারেন। ১০ ওভার শেষে বাংলাদেশের রান বিনা উইকেটে ৮১।

১৩তম ওভারে পরপর দু’টি চার মেরে ৩৭ বলে ওয়ানডে ক্যারিয়ারে নবম হাফ-সেঞ্চুরি তুলে নেন লিটন। ১৪তম ওভারের প্রথম বলে ১ রান নিয়ে ২২১ বল বাকী রেখে বাংলাদেশের ম্যাচ ও সিরিজ জয়ের স্বাদ পাইয়ে দেন তামিম। সবচেয়ে বেশি বল হাতে রেখে বাংলাদেশের এটি দ্বিতীয় দ্রুততম জয়। এর আগে ২২৯ বল বাকী রেখে ম্যাচ জয়ের রেকর্ড আছে টাইগারদের।

৫টি চার ও ২টি ছক্কায় ৪১ বলে অপরাজিত ৪১ রান করেন তামিম। ৩৮ বলে অনবদ্য ৫০ রান করেন লিটন। তার ইনিংসে ১০টি চার ছিল।

ওয়ানডে শেষে আগামী ২৭ মার্চ থেকে চট্টগ্রামের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ-আয়ারল্যান্ড।

আয়ারল্যান্ড ইনিংস
ডোহেনি ক মুশফিক ব হাসান ৮
স্টার্লিং এলবিডব্লু ব হাসান ৭
বলবির্নি ক শান্ত ব তাসকিন ৬
টেক্টর এলবিডব্লু ব হাসান ০
টাকার এলবিডব্লু ব এবাদত ২৮
ক্যাম্পার ক তাসকিন ব হাসান ৩৬
ডকরেল বোল্ড ব এবাদত ০
ম্যাকব্রিন ক নাসুম ব তাসকিন ১
অ্যাডায়ার বোল্ড ব তাসকিন ০
হুম এলবিডব্লু ব হাসান ৩
হামফ্রেস অপরাজিত ৪
অতিরিক্ত (ও-৮) ৮
মোট (অলআউট, ২৮.১ ওভার) ১০১

উইকেট পতন : ১/১২ (ডোহেনি), ২/২২ (স্টার্লিং), ৩/২২ (টেক্টর), ৪/২৬ (বলবির্নি), ৫/৬৮ (টাকার), ৬/৬৮ (ডকরেল), ৭/৭৯ (ম্যাকব্রিন), ৮/৭৯ (অ্যাডায়ার), ৯/৯৬ (ক্যাম্পার), ১০/১০১ (হুম)।

বাংলাদেশ বোলিং
হাসান : ৮.১-১-৩২-৫ (ও-১),
তাসকিন : ১০-১-২৬-৩ (ও-১),
এবাদত : ৬-০-২৯-২ (ও-২),
নাসুম : ৩-০-১১-০,
মিরাজ : ১-০-৩-০।

বাংলাদেশ ব্যাটিং ইনিংস
তামিম অপরাজিত ৪১
লিটন অপরাজিত ৫০
অতিরিক্ত (লে বা-১ ও-১০) ১১
মোট (বিনা উইকেট, ১৩.১ ওভার) ১০২

আয়ারল্যান্ড বোলিং
অ্যাডায়ার : ৩-০-২৯-০ (ও-৩),
হুম : ৩-০-১৫-০,
হামফ্রেস : ৪-০-৩৬-০ (ও-১),
ক্যাম্পার : ৩.১-১-২১-০ (ও-২)।

ফল : বাংলাদেশ ১০ উইকেটে জয়ী।

সিরিজ : তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতলো বাংলাদেশ।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add