for Add

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জয়

এক ম্যাচ হাতে রেখেই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করলো স্বাগতিক বাংলাদেশ। -বাসস

মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত বোলিং ও নাজমুল হোসেন শান্তর দায়িত্বশীল ব্যাটিংয়ে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ডকে। প্রথম ম্যাচ ৬ উইকেটে জিতেছিলো টাইগাররা। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষীক টি-টোয়েন্টি সিরিজেই জয় নিশ্চিত করে ২-০ ব্যবধানে এগিয়ে গেল সাকিবের দল।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মিরাজের ঘুর্নিতে খেই হারিয়ে ২০ ওভারে ১১৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। ১২ রানে ৪ উইকেট নেন মিরাজ। জবাবে শান্তর অনবদ্য ৪৬ রানে ৭ বল বাকী রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।

মিরপুর শেরে বাংলা জাতীয় ত্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং বেছে নেন  স্বাগতিক বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ইনিংসের তৃতীয় ওভারেই বাংলাদেশকে উইকেট পাইয়ে দেন পেসার তাসকিন আহমেদ। থার্ডম্যানে থাকা হাসান মাহমুদকে ক্যাচ দেন ওপেনার ৫ রান করা ডেভিড মালান।

দলীয় ১৬ রানে প্রথম উইকেট হারানোর পর বাংলাদেশ বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলেন আরেক ওপেনার ফিল সল্ট ও মঈন আলি। পাওয়ার-প্লেতে দলকে ৫০ রান এনে দেন তারা।

সল্ট-মঈনের জুটি ভাঙ্গতে সপ্তম ওভারে প্রথমবারের মত আক্রমনে এসেই সাফল্যের দেখা পান সাকিব। তৃতীয় ডেলিভারিতে সাকিবকে ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নেন সল্ট। ৩টি চার ও ১টি ছক্কায় ১৯ বলে ২৫ রান করেন তিনি।

সল্টের বিদায়ের পর মহাবিপদে পড়ে ইংল্যান্ড। অষ্টম ওভারে প্রথম বল করতে এসে শেষ ডেলিভারিতে ইংল্যান্ডের অধিনায়ক জশ বাটলারকে ইয়র্কারে বোল্ড করেন পেসার হাসান মাহমুদ। পাঁচ নম্বরে নেমে ৪ রান করেন বাটলার।

সাকিব ও হাসানের মত প্রথমবারের মত বল করতে এসেই নবম ওভারে উইকেট তুলে নেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। সুইপ করে ছক্কা মারতে গিয়ে মিড উইকেটে দ্বাদশ ফিল্ডার শামীম হোসেনকে ক্যাচ দিয়ে বিদায় নেন মঈন। আউট হওয়ার আগে  ১টি করে চার-ছক্কায় ১৭ বলে ১৫ রান করেন মঈন।

৭ রানের ব্যবধানে পরপর তিন ওভারে তিন উইকেট হারিয়ে মহাচাপে পড়ে ইংল্যান্ড। দলকে চাপমুক্ত করতে পঞ্চম উইকেটে ৩২ বলে ৩৪ রান যোগ করেন বেন ডাকেট ও স্যাম কারান। ১৫তম ওভারে তৃতীয়বারের মত আক্রমনে এসে ২ উইকেট তুলে নেন মিরাজ। দ্বিতীয় বলে কারানকে ১২ রানে এবং চতুর্থ বলে ক্রিস ওকসকে শূন্যতে স্টাম্পড আউট করলে  ৯১ রানে ষষ্ঠ উইকেট হারায় ইংল্যান্ড।

ক্রিস জর্ডানকে নিয়ে দলের স্কোর ১শতে নেন ডাকেট। ১৭তম ওভারে শেষবারের মত বল হাতে এসে জর্ডানকে ৩ রানে আউট করে ইনিংসে চতুর্থ উইকেট নেন মিরাজ। ক্যারিয়ার সেরা  ৪ ওভার বল করে ১২ রানে ৪ উইকেট নেন তিনি।

শেষ পর্যন্ত পুরো ২০ ওভার খেলে ১১৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে এটিই সর্বনি¤œ রান ইংলিশদের। ডাকেটকে ২৮ রানে থামান পেসার মুস্তাফিজুর রহমান। অভিষিক্ত রেহান আহমেদ ১১ ও জোফরা আর্চার খালি হাতে রান আউট হন। মিরাজের পর বাংলাদেশের পক্ষে তাসকিন-মুস্তাফিজ-সাকিব-হাসান ১টি করে উইকেট নেন।

সিরিজ জয় নিশ্চিত করতে ১১৮ রানের টার্গেটে তৃতীয় ওভারে উইকেট হারায় বাংলাদেশ। কারানের শর্ট বলে পুল করে ডিপ স্কয়ার লেগে সল্টকে ক্যাচ দিয়ে ৯ রানে থামেন ওপেনার লিটন দাস। লিটনের মত ৯ রানে আউট হন আরেক ওপেনার রনি তালুকদারও। আর্চারের বলে মঈনকে ক্যাচ দিয়ে আউট রনি আউট হলে  ২৭ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। শুরুর ধাক্কা কাটিয়ে উঠতে জুটি গড়ার চেষ্টা করেন আগের ম্যাচের হিরো নাজমুল

হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়। সাবধানে খেলতে থাকেন তারা। ৩টি চারে জুটিতে ৩১ বলে ২৯ রান যোগ করে বিচ্ছিন্ন হন শান্ত-হৃদয়। নিজের প্রথম ওভারের তৃতীয় ডেলিভারিতে হৃদকে ১৭ রানে থামান অভিষেক হওয়া স্পিনার রেহান। ১৮ বল খেলে ২টি চার মারেন হৃদয়।

দলীয় ৫৬ রানে হৃদয় ফেরার পর দলের রানের গতি বাড়ান শান্ত ও মিরাজ। ১৪ ও ১৫তম ওভারে ১২ রান করে যোগ তরেন  তারা। জুটিতে ৩২ বলে ৪১ রান যোগ হবার পর আর্চারের বলে আউট হন মিরাজ। ২টি ছক্কায় ১৬ বলে ২০ রান করেন ম্যাচ সেরা নির্বাচিত হওয়া এ অলরাউন্ডার।

উইকেটে এসে ৩ বলের বেশি খেলতে পারেননি সাকিব। মঈনের বলে লং-অফে জর্ডানকে ক্যাচ দিয়ে শূন্য হাতে বিদায় নেন সাকিব। দলীয় ১০৫ রানে আর্চারের বলে আফিফ ২ রানে বোল্ড হলে চাপে পড়ে বাংলাদেশ। এমন অবস্থায় ম্যাচ জিততে ৪ উইকেট হাতে নিয়ে শেষ ১৩ বলে ১৩ রান দরকার পড়ে টাইগারদের। 

সপ্তম উইকেটে ৬ বল খেলে অবিচ্ছিন্ন ১৫ রান তুলে বাংলাদেশকে সিরিজ জয়ের স্বাদ দেন শান্ত ও তাসকিন। জর্ডানের করা ১৯তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে ২টি চারে জয় নিশ্চিত করেন তাসকিন। শান্ত ৩টি চারে ৪৭ বলে অপরাজিত ৪৬ রান করেন । ৩ বলে অপরাজিত ৮ রান করেন তাসকিন। ইংল্যান্ডের আর্চার ১৩ রানে ৩ উইকেট নেন।

আগামী ১৪ মার্চ মিরপুরে হবে সিরিজে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

স্কোর কার্ড
ইংল্যান্ড ব্যাটিং ইনিংস

ফিল সল্ট ক এন্ড ব সাকিব ২৫
ডেভিড মালান ক হাসান ব তাসকিন ৫
মঈন ক শামীম ব মিরাজ ১৫
জশ বাটলার বোল্ড ব হাসান ৪
বেন ডাকেট বোল্ড ব মুস্তাফিজুর ২৮
কারান স্টাম্প লিটন ব মিরাজ ১২
ওকস স্টাম্প লিটন ব মিরাজ ০
জর্ডান ক রনি ব মিরাজ ৩
রেহান রান আউট ১১
আদিল রশিদ অপরাজিত ১
আর্চার রান আউট ০
অতিরিক্ত (লে বা-৭, ও-৬) ১৩
মোট (অলআউট উইকেট, ২০ ওভার) ১১৭

উইকেট পতন : ১/১৬ (মালান), ২/৫০ (সল্ট), ৩/৫৫ (বাটলার), ৪/৫৭ (মঈন), ৫/৯১ (কারান), ৬/৯১ (ওকস), ৭/১০০ (জর্ডান), ৮/১১৪ (ডাকেট), ৯/১১৬ (রেহান), ১০/১১৭ (আর্চার)।

বাংলাদেশ বোলিং
তাসকিন : ৪-০-২৭-১ (ও-৩),
মুস্তাফিজুর : ৪-০-১৯-১ (ও-১),
নাসুম : ১-০-১৩-০,
সাকিব : ৩-০-১৩-১ (ও-১),
হাসান : ২-০-১০-১,
মিরাজ : ৪-০-১২-৪,
নাজমুল : ১-০-৯-০,
আফিফ : ১-০-৭-০ (ও-১)।    

বাংলাদেশ ব্যাটিং ইনিংস
লিটন দাস ক সল্ট ব কারান ৯
রনি তালুকদার ক মঈন ব আর্চাও ৯
নাজমুল হোসেন শান্ত অপরাজিত ৪৬
তৌহিদ হৃদয় ক ওকস ব রেহান ১৭
মিরাজ ক রশিদ ব আর্চার ২০
সাকিব ক জর্ডান ব মঈন ০
আফিফ বোল্ড ব আর্চার ২
তাসকিন অপরাজিত ৮
অতিরিক্ত (বা-৪, লে বা -২ ও-৩) ৯
মোট (৬ উইকেট, ১৮.৫ ওভার) ১২০

উইকেট পতন : ১/১৬ (লিটন), ২/২৭ (রনি), ৩/৫৬ (হৃদয়), ৪/৯৭ (মিরাজ), ৫/১০০ (সাকিব), ৬/১০৫ (আফিফ)।

ইংল্যান্ড বোলিং
কারান : ৩-০-১৮-৪ (ও-১),
ওকস : ১-০-২১-০,
আর্চার : ৪-০-২৭-১,
মঈন : ৪-০-২৭-১,
রশিদ : ৪-০-২৫-১ (ও-২),
রেহান : ২-০-১৬-০.
জর্ডান : ০.৫-০-১৫-০।

ফল : বাংলাদেশ ৪ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা : মেহেদি হাসান মিরাজ  (বাংলাদেশ)।

সিরিজ : তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add