for Add

মেসি, এমবাপ্পে, বেনজেমা- কে হচ্ছেন ফিফার বর্ষসেরা খেলোয়াড়

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। এরপরই জানা যাবে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের নাম। পিএসজির দুই সতীর্থ লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের সাথে ব্যালন ডি’অর বিজয়ী রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমার মধ্যে যেকোন একজনের হাতে উঠবে সেরার পুরস্কার।

আগামীকাল সোমবার প্যারিসে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বর্ষসেরার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।

আর্জেন্টিনাকে বিশ্বকাপের শিরোপা উপহার দেয়া মেসিকেই এবারের সেরা পুরস্কারের তালিকায় ফেবারিট মানা হচ্ছে। তবে কাতার বিশ্বকাপে ফ্রান্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করা এমবাপ্পেও অনেকটাই এগিয়ে রয়েছেন। সাতবার ব্যালন ডি’অর জয়ী মেসি ২০১৬ সাল থেকে প্রবর্তিত ফিফা বর্ষসেরা পুরস্কার ২০১৯ সালে একবারই জয় করেছেন।

গত দুই বছর এই পুরস্কার জয় করেছেন পোলিশ তারকা রবার্ট লিওয়ানদোস্কি। দুইবারই মেসি সেরা তিনজনের মধ্যে ছিলেন। গত বছর আর্জেন্টিনাকে বিশ্বকাপ উপহার দেবার পুরস্কার হিসেবে এবার বর্ষসেরার ট্রফিটি উঠতে পারে ৩৫ বছর বয়সী মেসির হাতে। ফিফা সদস্যভুক্ত প্রতিটি দেশের জাতীয় দলের কোচ ও অধিনায়ক ও একজন করে ক্রীড়া সাংবাদিক সেরা খেলোয়াড়কে ভোট দিয়ে থাকেন। অনলাইনে সমর্থকরাও তাদের প্রিয় তারকাকে ভোট প্রদান করতে পারেন।

১৯৬৬ সালে জিওফ হার্স্টের পর প্রথম খেলোয়াড় হিসেবে কাতার বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখিয়েছেন এমবাপ্পে। তার কৃতিত্বেই ফ্রান্স নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে ফ্রান্স ৩-৩ গোলের ড্র নিয়ে লড়াইয়ে টিকে ছিল। এরপর পেনাল্টি শ্যুট আউটে ফ্রান্স আর পেরে উঠেনি। ফাইনালের পরপরই ২৪ বছরে পা দিয়েছেন এমবাপ্পে। আট গোল করে এমবাপ্পে টুর্নামেন্ট সর্বোচ্চ গোলতাদার ট্রফি গোল্ডেন বুট ও মেসি পেয়েছেন টুর্নামেন্ট সেরা গোল্ডেন বল ট্রফি। লিগ ওয়ানের শীর্ষ গোলদাতা এমবাপ্পে ফ্রান্সেরও বর্ষসেরার খেলোয়াড় মনোনীত হয়েছেন।

সাবেক ব্যালন ডি’অর বিজয়ী রুড গুলিত স্বীকার করেছেন বিশ্বকাপ জয়ের কারণেই মেসিরই এবার বর্ষসেরা মনোনীত হবার সম্ভাবনা বেশী। তবে এমবাপ্পের প্রতিও তার সমান শ্রদ্ধা রয়েছে। তার মতে, ‘এমবাপ্পেও সমপর্যায়ে রয়েছে। ফাইনালে সে যা খেলেছে, যে দায়িত্ব পালন করেছে তা অবিশ্বাস্য।’

ইনজুরির কারণে বিশ্বকাপে খেলতে না পারায় বেনেজেমার আরো একটি ব্যক্তিগত পুরস্কার জয়ের সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে গেছে। ৩৫ বছর বয়সী রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার গত মৌসুমে ৪৬ ম্যাচে ৪৪ গোল করেছেন। চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা শিরোপা জয়ে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল।

নারীদের বিভাগে বর্তমান ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা পুরস্কার জয়ী অ্যালেক্সিয়া পুটেলাস এবারও তিনজনের সংক্ষিপ্ত তালিকয় জায়গা করে নিয়েছেন। হাঁটুর ইনজুরির কারণে গত বছরের জুলাই থেকে তিনি মাঠের বাইরে রয়েছেন। এই তালিকায় থাকা অপর দুইজন হলেন ইংলিশ ফরোয়ার্ড বিথ মিড ও যুক্তরাষ্ট্রের তারকা অ্যালেক্স মরগান।

কোচের ক্যাটাগরিতে রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী লিওনেল স্কালোনি, রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি ও ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা।

নারী কোচের তালিকায় ইংল্যান্ডের ইউরো ২০২২ জয়ী সারিনা উইগম্যান, লিঁওর সোনিয়া বোমপাস্তোরও ব্রাজিলের পিয়া সানডাগে রয়েছেন।

সেরা গোলের পুরস্কার পুসকাস অ্যাওয়ার্ডের জন্য ব্রাজিল তারকা রিচার্লিসনের বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে দুর্দান্ত বাইসাইকেল কিকের গোলটি এগিয়ে রয়েছে। এই তালিকায় আরো রয়েছেন মার্সেইর দিমিত্রি পায়েট ও পোলিশ মারকিন ওলেক্সের গোলটি। -বাসস

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add