for Add

প্রথম পর্ব শেষ, শীর্ষে বসুন্ধরা কিংস

বসুন্ধরা কিংস বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষে শীর্ষে রয়েছে। শনিবার শেষ হয়েছে প্রথম পর্বের খেলা। প্রথম পর্বের শেষ দিনে দারুণ এক জয় পেয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

প্রথম পর্বের ১০ ম্যাচের মধ্যে ৩ টি জিতেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। এর মধ্যে মহামূল্যবার জয়টি তাদের এসেছে শনিবার শেষ ম্যাচে। সাবেক চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে দলটি যে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে।

এই ম্যাচের আগে অবনমন অঞ্চলে ছিল মুক্তিযোদ্ধা। ৯ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ছিল ১১ দলের লিগের টেবিলে দশম স্থানে। রাসেলের বিপক্ষে জয়ে পাওয়া ৩ পয়েন্ট তাদের ওপরে তুলেছে দুই ধাপ। ১০ পয়েন্ট নিয়ে টেবিলের আটে থেকে দ্বিতীয় পর্ব শুরু করবে তারা।

শনিবার তাদের মূল্যবান জয়টি এসেছে আমিনুর রহমান সজিবের গোলে। ৬২ মিনিটে নাজিম জুনিয়রের পাস থেকে বল পেয়ে সজিবের করা গোলটি শেষ পর্যন্ত ধরে রেখে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মুক্তিযোদ্ধা।

শেখ রাসেল ক্রীড়া চক্র ম্যাচটি জিতলে তৃতীয় স্থানে থেকে লিগের প্রথম পর্ব শেষ করতে পারতো। হেরে গিয়ে ১৪ পয়েন্ট নিয়ে এখন পুলিশ ফুটবল ক্লাবের নিচে ৪ নম্বরে। পুলিশ শনিবার নিজেদের শেষ ম্যাচ ১-১ গোলে ড্র করেছে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে।

খারাপ সময় অতিক্রম করছে চট্টলার জায়ান্টরা। শেষ ম্যাচ জিতলে পয়েন্ট টেবিলে ৯ এ উঠতে পারতো তারা। এখন ১০ থেকে অবনমনের ঝুঁকি নিয়েই শুরু করবে দ্বিতীয় পর্বের খেলা। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ৮।

হারতেই বসেছিল চট্টগ্রামের আকাশী-নীলরা। ৫ মিনিটে মালিকভের গোলে এগিয়ে যায় পুলিশ। ৪৩ মিনিটে চট্টগ্রাম আবাহনীকে সমতায় ফেরান অজুকু। শনিবার হওয়া দুই ম্যাচের মধ্যে দিয়ে শেষ হলো এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্ব।

১ থেকে ১৪ মার্চ মধ্যবর্তী দলবদল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব শুরু হবে এপ্রিলের প্রথম সপ্তাহে। মধ্যবর্তী দলবদল শুরুর আগে ২৮ ফেব্রুয়ারি ফেডারেশন কাপের আবাহনী ও শেখ রাসেলের মধ্যেকার গ্রুপ ম্যাচটি অনুষ্ঠিত হবে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে। মধ্যবর্তী দলবদল ও জাতীয় দলের ম্যাচ থাকার কারণে ১ মাসের বিরতিতে যাচ্ছে ঘরোয়া ফুটবল।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add